সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম
তথ্যপ্রযুক্তি ডেস্ক : অটোমোবাইল শিল্পে নতুন মাইলফলক স্থাপন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিওয়াইডির লাক্সারি ব্র্যান্ড ইয়াংওয়াং। বিশ্বের প্রথম প্রোডাকশন কার হিসেবে ঘণ্টায় ৫০০ কিলোমিটারের বেশি গতি তুলেছে ইয়াংওয়াংয়ের ‘ইউ৯ এক্সট্রিম’ মডেলের গাড়িটি। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ আন্তর্জাতিক সড়কে গাড়িটি ঘণ্টায় সর্বোচ্চ ৫০৩ দশমিক ১৭ কিলোমিটার গতিতে ছুটেছে। অর্জন করেছে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।
এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে, জার্মানিতে একই গাড়ি ঘণ্টায় ৪৯৬.২২ কিলোমিটার গতি তুলে রেকর্ড গড়েছিল। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে ‘ইউ৯ এক্সট্রিম’। দুইবারই গাড়িটি চালিয়েছেন রেসিং চালক মার্ক বাসেং। এবারের অর্জনের মাধ্যমে, একমুখী যাত্রায় সর্বোচ্চ গতির প্রোডাকশন এবং বৈদ্যুতিক প্রোডাকশন কারের রেকর্ড গড়েছে মডেলটি। আন্তর্জাতিক মোটরস্পোর্টসের নিয়ন্ত্রক সংস্থা ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ল’অটোমোবাইলের (এফআইএ) স্বীকৃতিও পেয়েছে এই অর্জন।
‘ইউ৯ এক্সট্রিমে’ রয়েছে চারটি স্বতন্ত্র বৈদ্যুতিক মোটর। সব মিলিয়ে এগুলো ৩ হাজারের বেশি হর্সপাওয়ার উৎপাদন করতে পারে। গাড়িটিতে ব্যবহার করা হয়েছে ১২০০ ভোল্টের প্ল্যাটফর্ম এবং বিওয়াইডির ব্লেড ব্যাটারি প্রযুক্তি। উচ্চ ক্ষমতায় গাড়ি চালানোর পাশাপাশি ব্যাটারির তাপমাত্রা নিয়ন্ত্রণেও সহায়তা করে এ প্রযুক্তি। এ ছাড়া রয়েছে প্রতিষ্ঠানটির ইফোর প্ল্যাটফর্ম। এর মাধ্যমে গাড়ির চারটি চাকার শক্তি আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায়। ফলে অতিরিক্ত গতিতেও গাড়ির ভারসাম্য বজায় থাকে।
নতুন এ মাইলফলক সম্পর্কে বিওয়াইডির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট স্টেলা লি বলেন, জার্মানিতে বিশ্বরেকর্ড গড়ার পর গাড়িটির সক্ষমতা আরও বাড়াতে প্রকৌশলীরা ধারাবাহিকভাবে কাজ করেছেন। এবারের অর্জন সেই প্রচেষ্টারই প্রতিফলন।
এ অর্জন প্রসঙ্গে বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, “ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিমের এই অর্জন বৈদ্যুতিক গাড়ি প্রযুক্তির বিকাশে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ঘণ্টায় ৫০০ কিলোমিটারের বেশি গতির রেকর্ড গড়ার মধ্য দিয়ে বৈদ্যুতিক গাড়ির মোটর, ব্যাটারি ও গাড়ি নির্মাণপ্রযুক্তির অগ্রগতি স্পষ্ট হয়েছে। এসব প্রযুক্তির উন্নতির ফলে বৈদ্যুতিক গাড়ি চলাচলের ক্ষেত্রে নতুন নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। আমরা বিশ্বাস করি, এ ধরনের উদ্ভাবন গাড়িশিল্পের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সাধারণ ক্রেতাদের কাছে বৈদ্যুতিক গাড়িকে আরও আকর্ষণীয় করে তুলবে।”
এই রেকর্ড বৈদ্যুতিক গাড়ির মোটরের সক্ষমতা এবং ব্যাটারি প্রযুক্তির উন্নতির ফলে গাড়ি নির্মাণে নতুন সম্ভাবনার দিকটি তুলে ধরেছে। বিওয়াইডি গবেষণা ও উন্নয়নের মাধ্যমে গাড়ির গতি, দক্ষতা ও নিরাপত্তা বাড়ানোর নানা দিক নিয়ে কাজ করছে। এর মাধ্যমে বৈদ্যুতিক গাড়ির প্রযুক্তিকে আরও এগিয়ে নিতে চায় প্রতিষ্ঠানটি।
(পিআর/এসপি/নভেম্বর ১৫, ২০২৬)
পাঠকের মতামত:
- বাগেরহাটে সুপেয় পানিসহ জলবায়ু সংকট নিরসনে মানববন্ধন
- সড়ক দুর্ঘটনায় হতাহতদের স্মরণে বিশ্ব দিবস: সড়কের মড়ক আর নয়
- অভিনব কায়দায় সাংবাদিক রিয়াজুল রিয়াজের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ হ্যাক, থানায় জিডি
- বহিষ্কারের বিজ্ঞপ্তির পর আ'লীগের সভাপতি দেলোয়ারের পদত্যাগ
- জন্মদিন উপলক্ষ্যে ‘স্বর্ণের গিটার’ উপহার পেলেন রুনা লায়লা
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ১০৭৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- টুঙ্গিপাড়ায় দফায় দফায় মিছিল, বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ
- চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’?
- মাদ্রাসার শৌচাগার থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক
- বগুড়ায় শজিমেক হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু
- টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দু’টি অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ
- ক্যানসার চিকিৎসা জোরদারে জাতীয় কনসালটেশন অনুষ্ঠিত
- ‘আ. লীগ গোপন নাশকতায় যুক্ত হয়েছে’
- স্পেনের ১০ নম্বর জার্সি পেলেন ইয়ামাল
- রূপপুরের বিদ্যুৎ আসছে জাতীয় গ্রিডে, চলতি সপ্তাহেই পরীক্ষামূলক সংযোগ
- গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
- প্রথমবারের মতো হিলি স্টেশনে থামল ঢাকাগামী আন্তঃনগর ট্রেন
- বায়ুদূষণে তৃতীয় ঢাকা, শীর্ষে লাহোর
- সুবর্ণচরে ভূমিহীন ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
- স্কুলে আর যাওয়া হলো না সৌম্যদীপের, ট্রাকের ধাক্কায় ঝরল তাজা প্রাণ
- কাপ্তাইয়ে তিনটি বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
- সাতক্ষীরাতে মুক্তিবাহিনী হামলা চালিয়ে বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেয়
- বাউফলে খন্ডিত হাত-পা উদ্ধারের তিন দিন পরে দেহ মাথা উদ্ধার, হত্যার রহস্য উদঘাটন
- বগুড়ায় নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- পাখির ডাক নকল করে রাতের আধাঁরে চলছে অতিথি পাখি শিকার
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- ঝালকাঠিতে ইউপি সদস্যের বিরুদ্ধে দিনমজুরকে কুপিয়ে হত্যার অভিযোগ
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- ঈদুল আজহার আনন্দ উপভোগ করুন অপো'র মেগা গিফটের সাথে
- শেরপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ভয়েস কমান্ডে চলবে ই-স্কুটার
- সামাজিক সম্প্রীতি দেশীয় অস্ত্র নিরস্ত্রীকরণ ও মাদক নিরোধ সংক্রান্ত সচেতনতামূলক সভা
- মুকুটি আর কুকুটি
- কেউ শিশু-সন্তান ফেলে দেয়, কেউ একটা সন্তানের জন্য করে হাহাকার!
- আলোচিত সীমা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী ১০ বছর পর গ্রেফতার
- দুই কর্মকর্তার ছত্রছায়ায় দালালদের দৌরাত্ম, আশুলিয়া ভূমি অফিসে সেবাপ্রত্যাশীরা জিম্মি
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
- ‘নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হবে’
- ক্রেতার অধিকার
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
- ‘একটি দল প্রকাশ্যে নারীর নেতৃত্বে বিশ্বাস করে না’
- বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি
- টুঙ্গিপাড়ায় দফায় দফায় মিছিল, বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ
-1.gif)








