সবাই মিলে আসুন দেশের জন্য কিছু করি : নাঈমুল হাসান রাসেল
নাঈমুল হাসান রাসেল একজন তরুণ ছাত্র নেতা। বর্তমানে তিনি ঢাকা মহানগর উত্তরের মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। রাজনীতিতে যোগদান এবং বর্তমান বাংলাদেশের রাজনীতি, দ্রব্যমূল্য ও নির্বাচন সহ নানা বিষয় নিয়ে উত্তরাধিকার ৭১ নিউজের সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন মোঃ সজীব।
উত্তরাধিকার ৭১ নিউজ : আপনি কেমন আছেন?
নাঈমুল হাসান রাসেল : অনেক ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন।
উত্তরাধিকার ৭১ নিউজ : আপনার রাজনৈতিক আদর্শ কে?
নাঈমুল হাসান রাসেল : আমার রাজনৈতিক আদর্শ সেরা বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রথমেই বলে নেওয়া ভালো, বঙ্গবন্ধু রাজনীতি করেছেন সিংহ ও বীরের মতো। ইতিহাস সাক্ষ্য দেয়, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় একাত্তরের ১ মার্চ থেকে বাহাত্তরের ১০ জানুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধু যেসব সিদ্ধান্ত নিয়েছেন, তার প্রতিটিই যথার্থ ছিল।
উত্তরাধিকার ৭১ নিউজ : বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছু বলুন?
নাঈমুল হাসান রাসেল : বর্তমান দেশের সার্বিক পরিস্হিতি বেশ ভালো আছে। মাননীয় প্রধান মন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা দেশকে যে উন্নয়নের ধারায় অগ্রসর করেছেন এই ধরনের উন্নতি আর কোন সরকারের আমলে হয়নি। এখন বহিঃবিশ্ব কিন্তু আমাদের উন্নয়নের কথা বলছে। এই দেশে পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, ট্রেন ব্যবস্থা, রাস্তাঘাট, বিদ্যুত খাত গ্রামীন অর্থনীতি সহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নতি করেছেন।
উত্তরাধিকার ৭১ নিউজ : দ্রব্য মূল্যের দাম বৃদ্ধিতে কি সরকার কিছুটা বিপাকে এই বিষয়ে কিছু বলুন?
নাঈমুল হাসান রাসেল : সারা বিশ্বে দ্রব্য মূল্যের দাম কিছুটা বাড়তি। তবে দ্রব্য মূল্য কিন্তু যুদ্ধ এবং উৎপাদন খরচ এর সাথে বিশ্বের রাজনৈতিক অস্থিরতার সাথে জড়িত। তাছাড়া বৈদেশিক মুদ্রার কিছুটা সমস্যার কারনে বর্তমানে কিছুটা সমস্যা হচ্ছে তবে এই সকল সমস্যা সব সমাধান হয়ে যাবে। আপনারা সবাই বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উপর আস্থা রেখেছেন প্রধানমন্ত্রীও আপনাদের আস্থার প্রতিদান দিবেন এই বিশ্বাস রাখেন।
উত্তরাধিকার ৭১ নিউজ : এবারের জাতীয় ভোটে স্বতন্ত্র প্রার্থীরা অনেক আসনে বেশ ভালো অবস্থানে ছিলো তাহলে কি আমরা কোন নতুন রাজনৈতিক যুগে প্রবেশ করলাম?
নাঈমুল হাসান রাসেল : স্বতন্ত্র প্রার্থীরা তো তাদের যোগ্যতার মাধ্যমে জয় লাভ করেছেন। আর নতুন যুগে রাজনীতি তো আছেই। জনগণ সকল কিছুই করতে পারে। বর্তমান রাজনীতি যে পরিস্থিতিতে আছে তাতে রাজনীতি করেই মাঠে টিকে থাকতে হবে। নামে স্বতন্ত্র হলেও খোঁজ নিলে দেখা যাবে তাঁদের বেশিরভাগই কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন। আরো গভীরে বিশ্লেষণ করলে বলা যায় এদের বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থী আসলে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আর এবারের দ্বাদশ সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক ৭৪৭ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। দেশের আরো ১১টি নির্বাচনে কখনই এই সংখ্যা ৫০০ জনের কোঠায়ও পৌঁছেনি।
উত্তরাধিকার ৭১ নিউজ : ছাত্রদের কিভাবে রাজনীতি প্রবেশ করা উচিত এবং তাদের উদ্দেশ্য বলুন?
নাঈমুল হাসান রাসেল : ছাত্র রাজনীতি হলো ছাত্রদের অংশগ্রহণের মাধ্যমে কোনো ন্যায্য অধিকার আদায়ের জন্য সুষ্ঠু রাজনীতি চর্চায় মূলত ছাত্র রাজনীতি। দেশে এ ছাত্র রাজনীতির সোনালি একটি ইতিহাস রয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬৬ সালের ৬ দফা, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের সাধারণ নির্বাচন, ১৯৭১ সালের স্বাধীনতা আন্দোলনসহ প্রতিটি ঐতিহাসিক অর্জনে ছাত্রসমাজ সক্রিয় অংশগ্রহণের সঙ্গে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। রাজনীতি করতে সৎ যোগ্য হতে হবে। অন্যায়ের সাথে কোন আপোস করা যাবে না।
উত্তরাধিকার ৭১ নিউজ : ভবিষ্যতে আপনি কি করতে চান?
নাঈমুল হাসান রাসেল : ভবিষ্যতে রাজনীতি করতে চাই। মানুষের পাশে থেকে কাজ করতে চাই। ভালো কাজে সবাইকে নিয়ে সামনের দিকে চলতে চাই। অন্যায়ের সাথে আপোস করে রাজনীতি করবো না কোনদিনই।
উত্তরাধিকার ৭১ নিউজ : দৈনিক বাংলা ৭১ ও সম্পাদক প্রবীর শিকদার সম্পর্কে কিছু বলেন?
নাঈমুল হাসান রাসেল : বাংলা ৭১ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ধারার একটি ব্যতিক্রম খবরের কাগজ। আমি নিয়মিত খবরের কাগজ পড়ছি। এই কাগজে দেশের বিভিন্ন স্থানে তৎকালীন মুক্তিযুদ্ধের সঠিক বিষয়টি সবার সামনে প্রকাশ করা হয়। সম্পাদক প্রবীর শিকদার দাদা সম্পর্কে বেশি কিছু বলবো না, দাদার এই যুদ্ধে আমি দাদার পাশে সব সময় আছি এবং থাকবো।
(এস/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০২৪)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জ জেলা আ. লীগের সভাপতি মাহবুব আলী খানের দাফন সম্পন্ন
- রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি যাচাইয়ে নিয়ন্ত্রক সংস্থার পরিদর্শন শুরু
- টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধ, বাড়িতে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম
- সার ব্যবসায়ী আতাউর হত্যাকারীদের ফাঁসির দাবি, গ্রেপ্তার ২
- দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা, শ্যামনগরে ৭১টি মন্ডপে চলছে পূজার প্রস্তুতি
- সালথায় বরাদ্দের অর্ধেক সার অন্যত্র বিক্রি করার দায়ে ডিলারকে জরিমানা
- নগরকান্দায় সংবাদ সম্মেলন,সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ
- বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
- প্রান্তিক মানুষরাই দেশ ও জাতিকে রক্ষা করতে পারে : গোবিপ্রবি উপাচার্য
- আম গাছে ঝুলছিল দিনমজুরের মরদেহ
- সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে সোনাপুর ইউনিয়নে উঠান বৈঠক
- রাজবাড়ীতে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল পিতৃত্ব ও ওয়ারিশের স্বীকৃতি
- সুন্দরবনে জেলে ছদ্মবেশী ৬ হরিণ শিকারী আটক, ফাঁদ-জাল ও নৌকা জব্দ
- রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু
- সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
- দুর্যোগ মোকাবিলায় প্রতিরোধ ও প্রস্তুতিই হোক অগ্রাধিকার
- কালিগঞ্জে পাওনা টাকা না দেওয়ায় দোকানের ৬০ লাখ টাকার মালামাল লুট, বাধা দেওয়ায় তিনজনকে পিটিয়ে জখম
- ভোগদখলে থাকা জমি নিয়ে বিরোধ, জাকিরুলের সংবাদ সম্মেলনের প্রতিবাদ খলিলুরের
- ভাইভা না দিয়েও ফ্যামিলি কার্ড শুমারিতে উত্তীর্ণ বিএনপি নেতার স্ত্রী!
- কাপ্তাইয়ে ক্রীড়া সামগ্রী ও জার্সি উপহার দিলেন সমাজসেবক অজিত কুমার তঞ্চঙ্গ্যা
- সমঝোতার কূটনীতি, সাম্রাজ্যবাদ ও ভূরাজনীতির নির্মম শিক্ষা
- রূপপুরের প্রথম ইউনিটে নভেম্বরের শেষ নাগাদ বিদ্যুৎ উৎপাদনের আশা
- জামালপুরে জমি নিয়ে বিরোধে বাড়িঘরে হামলা-মারধর, থানায় অভিযোগ
- জমি সংক্রান্ত বিরোধে অপপ্রচার, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
- সৌদিতে হুথিদের হামলায় হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের ক্ষোভ ও নিন্দা
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা প্রদান
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- কেন্দুয়ায় টিউবওয়েলও বরাদ্দ নেই, টাকাও ফেরত নেই
- ভাইভা না দিয়েও ফ্যামিলি কার্ড শুমারিতে উত্তীর্ণ বিএনপি নেতার স্ত্রী!
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- পঞ্চগড়ের তেঁতুলিয়ার ৭ ইউনিয়নের নির্বাচন বৃহস্পতিবার
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরকে শোকজ
- রাজবাড়ীতে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল পিতৃত্ব ও ওয়ারিশের স্বীকৃতি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে সোনাপুর ইউনিয়নে উঠান বৈঠক
-1.gif)








