‘সেবক হিসেবে মানুষের জন্য কাজ করার সুযোগ চাই’
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের উপ-নির্বাচনে প্রার্থী হবার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ কামরুজ্জামানের পুত্র পারভেজ জামান পান্না। সু-শিক্ষিত চিন্তা চেতনাকে বর্তমান সমাজে বাস্তবে রূপ দিতে ও জবাবদিহিতামূলক স্বচ্ছ ধারার রাজনীতি বাস্তবায়ন করতেই নির্বাচনে আসতে চান ইঞ্জিনিয়ার পারভেজ জামান পান্না। তিনি উপ-নির্বাচনে শৈলকুপা আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী।
উত্তরাধিকার ৭১ নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নির্বাচন ও উপজেলা নিয়ে ভাবনার কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন শেখ ইমন।
উত্তরাধিকার ৭১ নিউজ : কেন মনোনয়ন চাচ্ছেন?
পান্না: অবেহেলিত শৈলকুপাকে একটি স্মার্ট শৈলকুপায় রুপান্তরিত করতেই মনোনয়ন চাচ্ছি।
উত্তরাধিকার ৭১ নিউজ : মনোনয়ন পাওয়ার ব্যাপারে কতটুকু আশাবাদী?
পান্না: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যোগ্য মনে করলে মনোনয়ন দেবেন। মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।
উত্তরাধিকার ৭১ নিউজ : তরুণ প্রজন্ম নিয়ে কী ভাবছেন?
পান্না: শৈলকুপায় অনেক তরুণ এখন মাদকাসক্ত। আমি মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে উপজেলাকে শতভাগ মাদকমুক্ত, নারী-শিশু বান্ধব ও শিক্ষা ব্যবস্থাসহ একটা মডেল শৈলকুপা হিসেবে গড়ে তুলবো।
উত্তরাধিকার ৭১ নিউজ : নির্বাচনকে সামনে রেখে ভোটারদের কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন?
পান্না : প্রতিশ্রতি দিয়ে আমি নির্বাচন করতে চাই না। অবহেলিত শৈলকুপাকে সন্ত্রাস-মাদক মুক্ত করবো, রাস্তাঘাটের উন্নয়ন করবো। নারী ও শিশুবান্ধব উপজেলা গড়ে তুলবো। এতে এই উপজেলার কাঙ্খিত উন্নয়ন ঘটবে। ভোটারদের এসব কথাই বলছি।
উত্তরাধিকার ৭১ নিউজ : শৈলকুপা নিয়ে বিশেষ কি চিন্তা আছে আপনার?
পান্না : শুরুতে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫০ শয্যায় উন্নতি। সামাজিক কোন্দলে হত্যাকান্ড নিরসন, গ্রামীণ জনপদের উন্নয়ন,শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ, সকল ধর্মের মানুষের নিরাপদ বসবাসসহ শৈলকুপার নানামুখী উন্নয়নে কাজ করবো।
উত্তরাধিকার ৭১ নিউজ : শৈলকুপায় একই দলে অনেকগুলো গ্রুপ ও দ্বন্দ আছে। সেসব নিয়ে কি ভাবছেন?
পান্না: অনেক প্রার্থী, দুইটা গ্রুপ, তিনটা গ্রুপ, এসব নিয়ে আমি ভাবছি না। আমি চেষ্টা করবো সবাইকে একটা প্লাটফর্মে নিয়ে এসে সর্বজনীনভাবে কাজ করে নৌকার পক্ষে কাজ করার।
উত্তরাধিকার ৭১ নিউজ : অনুন্নত রাস্তাঘাটসহ শৈলকুপা উপজেলা নানা সমস্যায় জর্জরিত। বিশেষ কোনো পরিকল্পনা আছে কি?
পান্না: আমি মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার যে স্বপ তা বাস্তবায়নে সর্বাত্বক চেষ্টা করব।
উত্তরাধিকার ৭১ নিউজ : সাক্ষাৎকারের জন্য সময় দেওয়ায় ধন্যবাদ।
পান্না: উত্তরাধিকার ৭১ নিউজকে ধন্যবাদ।
(এসআই/এসপি/এপ্রিল ১৫, ২০২৪)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জ জেলা আ. লীগের সভাপতি মাহবুব আলী খানের দাফন সম্পন্ন
- রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি যাচাইয়ে নিয়ন্ত্রক সংস্থার পরিদর্শন শুরু
- টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধ, বাড়িতে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম
- সার ব্যবসায়ী আতাউর হত্যাকারীদের ফাঁসির দাবি, গ্রেপ্তার ২
- দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা, শ্যামনগরে ৭১টি মন্ডপে চলছে পূজার প্রস্তুতি
- সালথায় বরাদ্দের অর্ধেক সার অন্যত্র বিক্রি করার দায়ে ডিলারকে জরিমানা
- নগরকান্দায় সংবাদ সম্মেলন,সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ
- বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
- প্রান্তিক মানুষরাই দেশ ও জাতিকে রক্ষা করতে পারে : গোবিপ্রবি উপাচার্য
- আম গাছে ঝুলছিল দিনমজুরের মরদেহ
- সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে সোনাপুর ইউনিয়নে উঠান বৈঠক
- রাজবাড়ীতে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল পিতৃত্ব ও ওয়ারিশের স্বীকৃতি
- সুন্দরবনে জেলে ছদ্মবেশী ৬ হরিণ শিকারী আটক, ফাঁদ-জাল ও নৌকা জব্দ
- রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু
- সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
- দুর্যোগ মোকাবিলায় প্রতিরোধ ও প্রস্তুতিই হোক অগ্রাধিকার
- কালিগঞ্জে পাওনা টাকা না দেওয়ায় দোকানের ৬০ লাখ টাকার মালামাল লুট, বাধা দেওয়ায় তিনজনকে পিটিয়ে জখম
- ভোগদখলে থাকা জমি নিয়ে বিরোধ, জাকিরুলের সংবাদ সম্মেলনের প্রতিবাদ খলিলুরের
- ভাইভা না দিয়েও ফ্যামিলি কার্ড শুমারিতে উত্তীর্ণ বিএনপি নেতার স্ত্রী!
- কাপ্তাইয়ে ক্রীড়া সামগ্রী ও জার্সি উপহার দিলেন সমাজসেবক অজিত কুমার তঞ্চঙ্গ্যা
- সমঝোতার কূটনীতি, সাম্রাজ্যবাদ ও ভূরাজনীতির নির্মম শিক্ষা
- রূপপুরের প্রথম ইউনিটে নভেম্বরের শেষ নাগাদ বিদ্যুৎ উৎপাদনের আশা
- জামালপুরে জমি নিয়ে বিরোধে বাড়িঘরে হামলা-মারধর, থানায় অভিযোগ
- জমি সংক্রান্ত বিরোধে অপপ্রচার, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
- সৌদিতে হুথিদের হামলায় হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের ক্ষোভ ও নিন্দা
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা প্রদান
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- কেন্দুয়ায় টিউবওয়েলও বরাদ্দ নেই, টাকাও ফেরত নেই
- ভাইভা না দিয়েও ফ্যামিলি কার্ড শুমারিতে উত্তীর্ণ বিএনপি নেতার স্ত্রী!
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- পঞ্চগড়ের তেঁতুলিয়ার ৭ ইউনিয়নের নির্বাচন বৃহস্পতিবার
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরকে শোকজ
- রাজবাড়ীতে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল পিতৃত্ব ও ওয়ারিশের স্বীকৃতি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে সোনাপুর ইউনিয়নে উঠান বৈঠক
-1.gif)








