‘একটা পলাতক দল সর্বাত্মক চেষ্টা করছে দেশটাকে আনসেটেল করার জন্য’
স্টাফ রিপোর্টার : ‘একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে বা তাদের নেতৃত্ব চলে গেছে। তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে (দেশটাকে) আনসেটেল (অস্থিতিশীল) করার জন্য’-এই মন্তব্য অধ্যাপক ইউনূসের।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় সাত মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বচন, ছাত্র নেতৃত্বের নতুন দল গঠনসহ রাজনৈতিক ঘটনাপ্রবাহ নিয়ে কথা বলেছেন বিবিসি বাংলার সঙ্গে। একান্ত সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতির প্রশ্নেও।
প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির।
বিবিসি বাংলার পাঠকদের জন্য পুরো সাক্ষাৎকারটি এখানে তুলে ধরা হলো :
বিবিসি বাংলার সাক্ষাৎকারে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মীর সাব্বির। আজ আমার সাথে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকারে যোগ দেয়ার জন্য।
প্রধান উপদেষ্টা : আপনাকেও ধন্যবাদ।
প্রশ্ন : সর্বশেষ যখন আপনার সাথে আমার কথা হচ্ছিলো ঠিক এক বছর আগে, এরমধ্যে একটা বিশাল পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশে। আপনি তখন একটা গ্রেপ্তার আতঙ্কে ছিলেন, আপনি বলছিলেন গ্রেপ্তার আতঙ্কের কথা। সেখান থেকে আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন, যার ছয় মাস পার হয়ে গেছে। এই ছয় মাসকে আপনি কীভাবে দেখেন? আপনি যা করতে চেয়েছিলেন প্রধান উপদেষ্টা হিসেবে তাতে কতটা সফল হয়েছেন?
প্রধান উপদেষ্টা: প্রথমেই একটা সংশোধনী বলি, প্রেপ্তার আতঙ্ক – আমার কাছে কোনো আতঙ্ক ছিল না। একটা সম্ভাবনা ছিল যে আমাকে নিয়ে যাবে। আই ওয়াজ টেকিং ইট ইজি যে নিলে নেবে, আমারতো করার কিছু নাই। যেহেতু আইন-কানুন নাই দেশে, কাজেই তারা যা ইচ্ছা তা করতে পারে। ওরমধ্যে দিয়ে জীবন চলছিলো আমার। সরকার যখন গঠন হলো, আমার কোনো চিন্তা ছিল না, ভাবনা ছিল না যে আমি হঠাৎ করে একটা সরকারের প্রধান হবো, দায়িত্ব পাবো। এবং সেই দেশ এমন দেশ, যেখানে সব তছনছ হয়ে গেছে। কোনো জিনিস আর ঠিকমতো কাজ করছে না। যা কিছু আছে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে কাজ করতে হবে।
কাজেই আমার প্রথম চেষ্টা ছিল সেই ধ্বংসস্তূপ থেকে আসল চেহারাটা বের করে আনা। মানুষের দৈনন্দিন জীবন সহজ করে আনা। সেই চেষ্টাটার মধ্যে ছিলাম। তারপর আস্তে আস্তে ভবিষ্যতটা কী হবে, সেটার জন্য চিন্তা করা – কোনদিকে আমরা অগ্রসর হবো।
প্রথম চিন্তা আসলো যে একটা সংস্কার দরকার আমাদের। কারণ যে কারণে এসব ঘটনা ঘটেছে, ফ্যাসিবাদী সরকার চলতে পেরেছে। ১৬ বছর ধরে চলতে পেরেছে, আমরা কিছুই করতে পারি নাই। তিন-তিনটা নির্বাচন হয়ে গেলো, ভোটারের কোনো দেখা নাই। এই যে অসংখ্য রকমের দুর্নীতি এবং ব্যর্থতা, মিসরুল ইত্যাদি – সেখান থেকে আমরা কীভাবে টেনে বের করে আনবো। টেনে বের করে আনতে গেলে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো করতে হবে। সেজন্য প্রথমে আমরা ঠিক করলাম...
প্রশ্ন : কতটা টেনে বের করে আনতে পেরেছেন বলে মনে হয় আপনার কাছে?
প্রধান উপদেষ্টা : সংস্কারের বিষয়ে? সংস্কারতো এখনও শুরু করিনি...
প্রশ্ন : না, যে বিষয়ে আপনি বলছিলেন যে যখন প্রধান উপদেষ্টা হলাম তখন এক ধরনের পরিস্থিতি ছিল...
প্রধান উপদেষ্টা : অনেক পরিবর্তন...
প্রশ্ন : কতটা পরিবর্তন? আপনার চোখে কী মনে হয়?
প্রধান উপদেষ্টা : বহু পরিবর্তন। এটা আমি বলবো, যে ধ্বংসাবশেষ থেকে এসেছিলাম, তার নতুন চেহারা আসছে। ভেসে উঠছে যে, আমরা অর্থনীতি সহজ করেছি। দেশ-বিদেশের আস্থা অর্জন করেছি। এটাতো পরিষ্কার- সারা দুনিয়ায় আমরা আস্থা স্থাপন করতে পেরেছি। এটা কেউ প্রশ্ন করতে পারবে না যে আমি অমুক দেশের আস্থা অর্জন করতে পারিনি। যে দেশেই বলুন, তারা আমাদের উপর আস্থা স্থাপন করেছে। শুধু আস্থা স্থাপন করেছে না, বিপুলভাবে করেছে। তারা বলছে আমরা অতীতে যা করি নাই তারচেয়ে বেশি করবো এখন, যেহেতু আমরা দেখছি যে সুন্দরভাবে সরকার চলছে এখন। সেইজন্য তারা বলছে। কাজেই এটা একটাতো বড় প্রমাণ। যখনই আপনি দেশের সারিগুলা দেখবেন- প্রত্যেকটা দেশ নিজে এসে বলেছে, আমরা তোমাদের সমর্থন করছি। তোমাদের যা দরকার আমরা দেবো। অবিশ্বাস্য রকমের সহায়তা দিয়েছে তারা।
প্রশ্ন : বিদেশে আপনি আস্থা এবং সমর্থনের কথা বলছেন, আমি যদি দেশের প্রসঙ্গে আসি- আইনশৃঙ্খলা প্রসঙ্গে আসি। আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে। এবং আমি যদি পুলিশের এবং মানবাধিকার সংস্থাগুলোর পরিসংখ্যান দেখি, অপরাধ কিন্তু বেশ কিছুটা বেড়েছে। তো এটা আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না?
প্রধান উপদেষ্টা : আস্থার কথা দিয়ে শুরু করেছিলাম, আস্থার কথাতেই ফিরে যাই, দেশ-বিদেশের আস্থা। দেশের মানুষের আস্থা আছে কিনা আমদের উপর এটাইতো বড় কথা।
আমার মনে হয়, দেশের মানুষের আস্থা আমাদের উপর আছে। বিপুল পরিমাণে আছে। কাজেই সেটা হলো বড় প্রমাণ। আমরা কী করছি না করছি- এগুলো খুচরো বিষয় আছে। আমাদের খুচরো বিষয় এটাতে ভালো, ওটাতে মন্দ- কিছু ভালো, কিছু মন্দ, হতে থাকবে। এটা একটা অপরিচিত জগৎ, আমরা এসেছি। আমরা কোনো এক্সপার্ট এখানে এসে বসি নাই। আমরা এসেছি যার যার জগৎ থেকে এসেছি, নিজের মতো করে চেষ্টা করছি কীভাবে করতে পারি। তারমধ্যে ভুলভ্রান্তি হতে পারে। কিছু ভালো করেছে, কিছু ভালো করতে পারেনি। এটা হতে পারে। এটা আমিতো অস্বীকার করছি না।
(ওএস/এএস/মার্চ ০৩, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘হৃদয়ের আনন্দ বোঝানোর ভাষা নেই’
- সোনার দাম কমলো ভরিতে ৩২৬৬ টাকা
- ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা এনসিপির
- প্রতিদিন পানিতে ডুবে মারা যায় ৩০ শিশু
- বাংলাদেশের জনগণ ইয়াহিয়ার ভাষণকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে
- উত্তর মেরু অভিযানে যাচ্ছে বাংলাদেশী স্কুল শিক্ষার্থী
- কাপ্তাইয়ে আওয়ামী সুবিধাভোগী ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ, বিএনপি নেতার ক্ষোভ
- ফুল দিয়ে সাজানো ওসির গাড়িতে করে অবসরে গেলেন এসআই
- মুন্সীগঞ্জে চিহ্নিত মাদক কারবারীদের মাদক বিরোধী বিক্ষোভ মানববন্ধন!
- মহম্মদপুরে চাকুলিয়া এস.এম. দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি
- সাংবাদিক রঘুনাথ খাঁ ও সম্পাদক মোহিত কুমার নাথ বেকসুর খালাস
- কাশিয়ানীতে স্বামীর নির্যাতনে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ
- সালথায় প্রবাসী স্বামীর টাকা আত্মসাতের অভিযোগে স্ত্রী গ্রেফতার
- গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
- গোপালগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
- দুধকুমার নদের বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ২০ গ্রামের মানুষ পানিবন্দী
- সাবেক এমপি লায়লা পারভিন সেঁজুতি ফের হত্যা মামলায় গ্রেপ্তার
- আগাম উৎপাদন তারিখ দিয়ে বেকারি পণ্য বিক্রি, ৫ হাজার টাকা জরিমানা
- সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার
- ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ
- হু হু করে বাড়ছে তিস্তার পানি, দিশেহারা চরাঞ্চলের মানুষ
- সাংবাদিকতা ফেলোশিপ সনদ পেলেন বড়াইগ্রামের অমর ডি কস্তা
- স্বপদে বহাল কাপাসিয়ার ইউএইচএফপিও ডা. হাবিবুর রহমান
- বিপদসীমার ২৩ সেন্টিমিটার ওপরে দুধকুমারের পানি, বাড়ছে আতংক
- নেতৃত্ব ও ব্যবস্থাপনায় আধুনিক প্রাথমিক শিক্ষার উন্নয়ন
- নির্বাচনী সহিংসতা গোষ্ঠীগত ও জমিজমার বিরোধে : আইনমন্ত্রী
- পঞ্চগড়ে ৬ নারী ফুটবলারকে সংবর্ধনা
- হামলা-ভাঙচুরে জড়িতদের বিচার দাবিতে এফডিসিতে মানববন্ধন
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- শ্রীনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুনের সমর্থকদের উদ্যোগে নির্বাচনী সভা
- টরণ্টোয় আবৃত্তি শিল্পী বেলায়েত হোসেনের একক সন্ধ্যা ‘আবৃত্তি আলাপন’
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
- টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর
- কমলাপুর রেল স্টেশনে আধুনিক স্বাস্থ্যসম্মত টয়লেট চালু
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- কেএনএফের স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বম কারাগারে
- আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা
- রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- পানিশূন্যতায় ভুগছেন কি না জানুন ৩০ সেকেন্ডের পরীক্ষায়
-1.gif)







