জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
পাবনার ঈশ্বরদীতে পদ্মার তীরঘেঁষা সবুজ প্রান্তরে দাঁড়িয়ে থাকা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র যেন দীর্ঘদিন ধরেই নীরবে প্রস্তুতি নিচ্ছিল নতুন এক যুগের সূচনার জন্য। গত ২৮ এপ্রিল রিঅ্যাক্টরের কোরে পারমাণবিক জ্বালানি প্রবেশের মধ্য দিয়ে সেই অপেক্ষার অবসান ঘটে। এর সঙ্গে দেশের জ্বালানি খাতে উন্মোচিত হয়েছে সম্ভাবনার এক নতুন দিগন্ত। বাংলাদেশ এখন সময়ের এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। দীর্ঘ প্রতীক্ষা ও বহু স্বপ্নের বাস্তব রূপ হিসেবে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে গত ১২ মে ইউরেনিয়াম জ্বালানি লোডিং সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়েই ধাপে ধাপে শুরু হবে বহুল প্রতীক্ষিত বিদ্যুৎ উৎপাদন।
রূপপুর প্রকল্প শুধু একটি বিদ্যুৎকেন্দ্র নয়; এটি বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা, জ্বালানি নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের প্রতীক। প্রকল্পের শুরু থেকে বাস্তবায়নের প্রতিটি ধাপে নিরলসভাবে কাজ করে চলেছেন ড. জাহেদুল হাসান। তিনি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন। রূপপুর প্রকল্পের নিরাপত্তা, প্রযুক্তি, আন্তর্জাতিক মান, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উত্তরাধিকার ৭১ নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তুলে ধরলেন বাস্তব চিত্র। সাক্ষাৎকারটি নিয়েছেন স্বপন কুমার কুন্ডু।
উত্তরাধিকার ৭১ নিউজ : রূপপুরে ব্যবহৃত VVER-1200 প্রযুক্তির নিরাপত্তা ব্যবস্থা কীভাবে নিশ্চিত করা হবে? অন্য প্রযুক্তি থেকে এটি কতটা আলাদা?
ড. জাহেদুল হাসান: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত VVER-1200 হলো অত্যাধুনিক Generation III+ রিঅ্যাক্টর প্রযুক্তি, যা রাশিয়ার Rosatom কর্তৃক ডিজাইন করা। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা International Atomic Energy Agency-এর সুপারিশ অনুযায়ী “Defence-in-Depth” নীতির ভিত্তিতে এখানে বহুস্তরভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এই প্রযুক্তিতে রয়েছে উন্নত Active Safety System, যেমন—স্বয়ংক্রিয় শাটডাউন, Emergency Core Cooling System এবং Passive Safety System, যা বিদ্যুৎ বা মানবীয় হস্তক্ষেপ ছাড়াই দীর্ঘ সময় রিঅ্যাক্টরকে নিরাপদ রাখতে সক্ষম। এছাড়া Double Containment Structure, Core Catcher, Hydrogen Recombiner এবং একাধিক Redundant Safety System সংযোজন করা হয়েছে, যা পুরোনো প্রযুক্তির তুলনায় এটিকে অনেক বেশি নিরাপদ ও নির্ভরযোগ্য করেছে। বিশেষভাবে, ২০১১ সালের Fukushima Daiichi nuclear disaster থেকে শিক্ষা নিয়ে ডিজাইনে অতিরিক্ত নিরাপত্তা সংযোজন করা হয়েছে। ফলে সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্নতা বা Station Blackout হলেও রিঅ্যাক্টর স্বয়ংক্রিয়ভাবে ঠান্ডা রাখা, হাইড্রোজেন বিস্ফোরণ প্রতিরোধ এবং দীর্ঘ সময় নিরাপদ অবস্থায় রাখার সক্ষমতা রয়েছে।
উত্তরাধিকার ৭১ নিউজ : আন্তর্জাতিক নিরাপত্তা শর্তগুলো কী এবং রূপপুরে সেগুলো কীভাবে পূরণ করা হয়েছে?
ড. জাহেদুল হাসান : পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তার ক্ষেত্রে মূলত IAEA-এর Safety Standards অনুসরণ করা হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো Defence-in-Depth, যেখানে দুর্ঘটনা প্রতিরোধে পর্যায়ক্রমে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হয়। এছাড়া তেজস্ক্রিয় পদার্থ নিয়ন্ত্রণ, ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সক্ষমতা, সাইবার ও ফিজিক্যাল সিকিউরিটি নিশ্চিত করা আন্তর্জাতিক নিরাপত্তা শর্তের গুরুত্বপূর্ণ অংশ।
রূপপুর প্রকল্পে সাইট নির্বাচন থেকে শুরু করে ডিজাইন, নির্মাণ, ইনস্টলেশন, কমিশনিং এবং প্রি-অপারেশনাল প্রতিটি ধাপে আন্তর্জাতিক মান কঠোরভাবে অনুসরণ করা হয়েছে। ইতোমধ্যে IAEA-এর Site Review, Safety Review এবং Operational Readiness Review-সহ একাধিক আন্তর্জাতিক মিশন সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে পারমাণবিক নিরাপত্তা একটি চলমান প্রক্রিয়া। অপারেশন শুরু হওয়ার পরও নিয়মিত প্রশিক্ষণ, পরিদর্শন, প্রযুক্তি আপডেট এবং Safety Culture উন্নয়নের কাজ অব্যাহত থাকবে।
উত্তরাধিকার ৭১ নিউজ :রূপপুরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কীভাবে মনিটরিং করা হবে?
ড. জাহেদুল হাসান :রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি অত্যন্ত আধুনিক, স্বয়ংক্রিয় ও বহুস্তরভিত্তিক ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে। এই প্লান্টে ৭ হাজারেরও বেশি Interlock এবং বিভিন্ন Safety Function সংযুক্ত রয়েছে, যা কোনো অস্বাভাবিক পরিস্থিতি দেখা দিলে স্বয়ংক্রিয়ভাবে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা চালু করবে। এমনকি চরম পরিস্থিতিতে প্লান্টে কোনো অপারেটর উপস্থিত না থাকলেও সিস্টেম নিজেই রিঅ্যাক্টর নিরাপদভাবে Shutdown করে নিরাপদ অবস্থায় রাখতে সক্ষম। প্লান্টের সব গুরুত্বপূর্ণ প্যারামিটার Main Control Room থেকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি Bangladesh Atomic Energy Regulatory Authority (বায়েরা) নিয়মিতভাবে পুরো কার্যক্রম তদারকি করবে। এছাড়া IAEA-এর বিভিন্ন আন্তর্জাতিক মিশন, বিশেষ করে pre-OSART Mission ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মূল্যায়ন অব্যাহত থাকবে।
উত্তরাধিকার ৭১ নিউজ :নবাগত দেশ হিসেবে রূপপুর প্রকল্প বাস্তবায়নে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী ছিল?
ড. জাহেদুল হাসান : বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল অর্থায়ন, প্রযুক্তিগত সক্ষমতা এবং বৈশ্বিক পরিস্থিতি মোকাবিলা করা। রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদি ঋণ চুক্তির মাধ্যমে অর্থায়নের বিষয়টি সমাধান করা হয়েছে। নির্মাণ পর্যায়ে বড় প্রযুক্তিগত চ্যালেঞ্জ ছিল Soil Stabilization। উন্নত প্রকৌশল কৌশল ব্যবহার করে মাটিকে Semi-Rock অবস্থায় রূপান্তর করা হয়েছে, যাতে এটি উচ্চমাত্রার ভূমিকম্প সহনশীল হয়। এছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে যন্ত্রপাতি উৎপাদন ও পরিবহন প্রক্রিয়ায় বাধা তৈরি হয়েছিল। বিকল্প সরবরাহ ব্যবস্থা ও আন্তর্জাতিক সমন্বয়ের মাধ্যমে তা মোকাবিলা করা হয়েছে। অন্যদিকে COVID-19 pandemic-এর সময়ও আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি মেনে সীমিত কর্মী ব্যবস্থাপনার মাধ্যমে প্রকল্পের কাজ চালিয়ে যাওয়া হয়।
উত্তরাধিকার ৭১ নিউজ :ভবিষ্যতে অপারেশন পর্যায়ে কী কী চ্যালেঞ্জ আসতে পারে?
ড. জাহেদুল হাসান :সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সাধারণত বেসলোড বিদ্যুৎ সরবরাহ করে, তাই গ্রিডের ফ্রিকোয়েন্সি ও লোড ব্যালান্স ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য Power Grid Company of Bangladesh, Bangladesh Power Development Board এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একসঙ্গে কাজ করছে। জাতীয় গ্রিড শক্তিশালী করতে নতুন ট্রান্সমিশন লাইন, সাবস্টেশন ও আধুনিক Grid Management System বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া দক্ষ মানবসম্পদ ধরে রাখা, দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ এবং শক্তিশালী Safety Culture বজায় রাখাও ভবিষ্যতের বড় চ্যালেঞ্জ।
উত্তরাধিকার ৭১ নিউজ :ইউনিট-১ পরিচালনার জন্য কতজন দক্ষ জনবল প্রস্তুত করা হয়েছে?
ড. জাহেদুল হাসান :ইউনিট-১ পরিচালনার জন্য দীর্ঘমেয়াদি ও কাঠামোবদ্ধ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে দক্ষ জনবল গড়ে তোলা হয়েছে। ইতোমধ্যে এক হাজারের বেশি প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে, যা রাশিয়ার উন্নত প্রশিক্ষণ কেন্দ্র এবং Novovoronezh Nuclear Power Plant-এ পরিচালিত হয়েছে। প্রশিক্ষণের মধ্যে ছিল ক্লাসরুম লেকচার, সিমুলেটর ট্রেনিং এবং অন-দ্য-জব ট্রেনিং। প্রশিক্ষণ শেষে পরীক্ষায় উত্তীর্ণদের Independent Work Permit (IWP) প্রদান করা হয়েছে। বর্তমানে ৫১ জন কর্মকর্তা বায়েরার লাইসেন্স অর্জন করেছেন। এছাড়া ১,৫০০-এর বেশি কর্মী বিভিন্ন অপারেশনাল ও সহায়ক দায়িত্বে কাজ করছেন।
উত্তরাধিকার ৭১ নিউজ :দেশীয় দক্ষ জনবল সম্পূর্ণভাবে দায়িত্ব নিলে পরিচালনা ব্যয় কতটা কমতে পারে?
ড. জাহেদুল হাসান :ধাপে ধাপে দেশীয় দক্ষ জনবল সম্পূর্ণভাবে সম্পৃক্ত হলে পরিচালন ব্যয়ে উল্লেখযোগ্য Cost Efficiency অর্জন করা সম্ভব। আন্তর্জাতিক অভিজ্ঞতা অনুযায়ী নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে লোকাল সক্ষমতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে অপারেশনাল ব্যয় ধীরে ধীরে কমে আসে।
বর্তমানে বিদেশি বিশেষজ্ঞ ও প্রযুক্তিগত সহায়তার ওপর নির্ভরতা থাকায় ব্যয় তুলনামূলক বেশি। তবে দেশীয় জনবল পূর্ণ দক্ষতা অর্জন করলে ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
উত্তরাধিকার ৭১ নিউজ :পারমাণবিক জ্বালানির নিশ্চয়তা কীভাবে নিশ্চিত করা হয়েছে?
ড. জাহেদুল হাসান :রূপপুর প্রকল্পের জন্য রাশিয়ার পারমাণবিক জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠান TVEL-এর সঙ্গে দীর্ঘমেয়াদি Framework Agreement স্বাক্ষর করা হয়েছে। এই চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক বাজারের ওঠানামা বা সরবরাহ ব্যবস্থার ঝুঁকি বিবেচনায় নিয়ে ধারাবাহিকভাবে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। ফলে জ্বালানি সরবরাহ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।
উত্তরাধিকার ৭১ নিউজ :ভবিষ্যতে জ্বালানি সরবরাহে সমস্যা হলে বিকল্প উৎসের সুযোগ আছে কি?
ড. জাহেদুল হাসান :তাত্ত্বিকভাবে বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির সুযোগ রয়েছে। তবে সেক্ষেত্রে প্রযুক্তিগত সামঞ্জস্য নিশ্চিত করা, ডিজাইন কর্তৃপক্ষের অনুমোদন এবং বায়েরার লাইসেন্সিং প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়া IAEA-এর নির্দেশনা অনুসরণ করতে হবে। এসব অতিরিক্ত প্রক্রিয়ার কারণে জ্বালানির খরচ কিছুটা বাড়তে পারে।
উত্তরাধিকার ৭১ নিউজ :পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে?
ড. জাহেদুল হাসান :জ্বালানি লোডিংয়ের প্রায় এক বছর পর ব্যবহৃত জ্বালানি বা Spent Fuel রিঅ্যাক্টর থেকে বের করা হবে। এরপর তা বিশেষভাবে ডিজাইন করা Spent Fuel Pool-এ সংরক্ষণ করা হবে, যেখানে পানি দ্বারা কুলিং ও Radiation Shielding নিশ্চিত থাকবে। এই পুলে প্রায় ১০ বছর পর্যন্ত নিরাপদে বর্জ্য সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনা সংক্রান্ত আন্তঃসরকারি চুক্তিও সম্পন্ন হয়েছে।
উত্তরাধিকার ৭১ নিউজ :পূর্ণাঙ্গ অপারেশনাল সক্ষমতা অর্জনে কত সময় লাগতে পারে?
ড. জাহেদুল হাসান :রূপপুর প্রকল্পে ইতোমধ্যে উন্নত প্রযুক্তি, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও দক্ষ জনবল প্রস্তুত করা হয়েছে। তবে বাস্তব অপারেশনাল অভিজ্ঞতা, Maintenance Optimization এবং Safety Culture আরও শক্তিশালী হওয়ার মাধ্যমে আগামী কয়েক বছরের মধ্যেই রূপপুর পূর্ণাঙ্গ ও টেকসই সক্ষমতা অর্জন করবে বলে আশা করা হচ্ছে।
(এসকেকে/এসপি/মে ২৫, ২০২৬)
পাঠকের মতামত:
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- চাটমোহরে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩
- ‘ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়েই যাচ্ছে, বসে থাকার সুযোগ নেই’
- দেশের পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা
- ‘এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’
- রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- ‘আ.লীগকে নিষিদ্ধে আইনগত পদক্ষেপ বিবেচনাধীন’
- মুক্তিবাহিনী নোয়াখালীতে পাক অবস্থানের ওপর অতর্কিতে আক্রমণ করে
- চাটমোহরে উপজেলা পরিষদের পার্কে ধুমপান, ৩ যুবককে জরিমানা
- বগুড়ায় শিমু বেকারির কারখানা বন্ধের নির্দেশ
- প্রাইম ব্যাংকের ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন’ অনুষ্ঠিত
- আ'লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ সমাবেশ
- স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের জনজীবন
- সোনাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
- মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের পর অস্ত্র উদ্ধার, সাহসিকতার স্বীকৃতি পাচ্ছেন ওসি বাবলুর রহমান
- ধামরাইয়ে ৫ দিনব্যাপী ধর্মীয় উৎসব শুরু
- বদরুল হায়দার’র ১০টি কবিতা
- চাঁদপুরে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ১১৪
- মেয়েদের বিয়ের বয়স ২১ করার দাবি
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- স্ত্রী-শাশুড়িসহ ৩ জনকে কুপিয়ে হত্যা, ঘাতক জামাই গ্রেফতার
- নেমন্তন্ন
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
-1.gif)








