‘মুক্তিযুদ্ধের সময় পঞ্চগড়ে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ে’
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযুদ্ধের সময় পঞ্চগড়ে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ে। এটা আমাদের গর্বের বিষয়।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আঞ্চলিক মহাসমাবেশ তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পাকিস্তানি হায়েনারা গর্ব করতো তারা নাকি পৃথিবীর সবচেয়ে শক্তিধর সেনাবাহিনী। আইয়ূব খান তার একটি বইয়ে লিখেছিলেন, বাঙ্গালিরা যুদ্ধ করতে জানেন না। তারা ভীরু, তারা কাপুরুষ। তাই তাদের পাকিস্তান সেনাবাহিনীতে নেওয়া হয় না। বাঙালীদের ৭ শতাংশ হিসেবে নেওয়া হতো। সেই পাক হানাদার বাহিনী বীর মুক্তিযোদ্ধাদের কাছে মাথা নত করেছিল। আমরা যুদ্ধ করে নিজেদের ক্ষমতার প্রমাণ দিয়েছি।
মন্ত্রী আরও বলেন, বিজয়ের শুরুটা আপনাদের এখান থেকে শুরু হয়েছিল। তাই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর (৫০ বছর) উৎসব আমরা আপনাদের মাটি (পঞ্চগড়) থেকে শুরু করছি। আপনাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই।
বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আঞ্চলিক মহাসমাবেশে স্বাগত বক্তব্য দেন- জেলা প্রশাসক জহুরুল ইসলাম। এতে অন্যদের মধ্যে পুলিশ সুপার ইউসুফ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া আঞ্চলিক মহাসমাবেশে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, গণমাধ্যেমকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শায়খুল ইসলাম, দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য দেন।
পরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। পরে থিম সং ‘বিজয় পথে পথে’ গানের মাধ্যেমে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করা হয়। আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ের আয়োজনে লালন ব্যান্ডের সুমি, পান্থ কানাইসহ স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।।
(ওএস/এএস/ডিসেম্বর ০৩, ২০২১)
পাঠকের মতামত:
- লৌহজংয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষের চারা রোপণ ও বিনামূল্যে বিতরণ
- লৌহজংয়ে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ
- সাতক্ষীরায় নিখোঁজের তিনদিন পর মিলল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ
- নড়াইলে মাদক বিরোধী আলোচনা ও কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদান
- পরকীয়া: বাংলাদেশের সমাজ আজ কোন পথে?
- পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা, পদ হারালেন জামায়াত নেতা ফিরোজ
- নতুন কমিটি, পুরোনো পথ: আ.লীগ কি আবার আগের ধারায় ফিরছে?
- সাতক্ষীরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
- শিবগঞ্জে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার
- ভোমরায় ছাদ ভেঙে যুবক নিহত, আহত ৩
- মাদক কাণ্ডের ভিডিও ভাইরাল, যুবদল সম্পাদককে অব্যাহতি
- বর্ষা
- পরাজিত শক্তির ষড়যন্ত্র রুখতে সব গণতান্ত্রিক শক্তিকে সজাগ থাকার আহ্বান রিজভীর
- ৩০তম জন্মদিনে ৩০০ গাছ লাগালেন চমক
- ফুলপুরে সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ
- তালায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূ নিহত
- বিশ্বকাপ উন্মাদনায় দেশে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে রিট
- সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
- ঢাকার বাতাসের মান আজ ‘অনেক ভালো’
- রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫
- ভারতকে উড়িয়ে প্রথমবার সিরিজ জিতল ইংল্যান্ড
- রাশিয়ার হামলা থেকে বাঁচতে প্যাট্রিয়ট পাচ্ছে ইউক্রেন
- ‘স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়’
- বাড়লো সোনা-রুপার দাম
- ভারত-ইন্দোনেশিয়ার মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি
- মহান মুক্তিযুদ্ধে এক কিশোর
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- ছোট্ট জোবায়েদকে বাঁচাতে এগিয়ে আসুন
- কাঁচা মরিচ
- পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরবাড়ীতে হামলা, আহত ৫
- পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে সংসদে কথা বলার প্রতিশ্রুতি সাংসদ ইকবাল হোসেন অপুর
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- ‘মুক্তিযুদ্ধের সময় পঞ্চগড়ে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ে’
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- ‘কোনো বক্তব্য নেই’
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
- ভোমরায় ছাদ ভেঙে যুবক নিহত, আহত ৩
- বর্ষা
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
-1.gif)







