গোবিন্দগঞ্জ হানাদার মুক্ত দিবস আজ
শামীম রেজা ডাফরুল, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : আজ ১২ ডিসেম্বর। গাইবান্ধার সমৃদ্ধ জনপদ গোবিন্দগঞ্জ হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের বিভিষিকাময় অধ্যায়ের অবসান ঘটিয়ে লাল-সবুজের মাঝে মানচিত্রখচিত পতাকা উড়িয়ে সামগ্রিক বিজয় ছিনিয়ে আনার ৪দিন পূর্বেই এখানে ওড়ে বিজয়ের পতাকা। হানাদার মুক্ত হয় রংপুর বিভাগের প্রবেশদ্বার উত্তরাঞ্চলের বৃহৎ গোবিন্দগঞ্জ থানা। পাকিস্তানী লুটেরা, বেঈমান শোষকদের নির্যাতন আর বিশ্বাসঘাতকতার কবল থেকে মুক্ত হয় এ জনপদ। আজকের এ দিন মুক্তির আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছিল এখানকার সকল শ্রেণীর মানুষ ।
১৯৭১সালের ২৫ মার্চ রাতে ঢাকায় পাকিস্তানিদের গণহত্যা এবং ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার খবর ওয়্যারলেসের মাধ্যমে গোবিন্দগঞ্জে এসে পৌঁঁছে। পাকিস্তানী হানাদার বাহিনীকে প্রতিহত করতে স্বাধীনতা পাগল আপামর জনতাকে সাথে নিয়ে এখানকার বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও সংগ্রাম কমিটি গোবিন্দগঞ্জের অদুরে বগুড়া-রংপুর মহাসড়কের কাটাখালী সেতুটি ধ্বংসের সিদ্ধান্ত গ্রহণ করে। এ লক্ষে ২৭ মার্চ সকালে শত শত মুক্তিপাগল তরুণ-যুবক-ছাত্র- জনতা কোদাল, শাবল, হাতুরী, খুন্তি ইত্যাদি নিয়ে ট্রাকযোগে আবার কেউ পায়ে হেঁটে পৌঁছে কাটাখালী ব্রীজে এবং সকলের পরিশ্রমে সেতুর উত্তর পার্শ্বের কিছু অংশ ভাঙ্গাও হয়। এরই মধ্যে খবর পেয়ে রংপুরের দিক থেকে পাক বাহিনীর একটি কনভয় ছুটে আসে ব্রীজের কাছে। এখানে পৌঁছেই এলোপাতারী গুলি চালাতে থাকে তারা মুক্তিপাগল বাঙ্গালীর উপর। এ সময় দিগ্বিদিক ছুটে পালায় অনেকে। এলোপাথাড়ি গুলির আঘাতে সেখানেই শহীদ হন আবদুল মান্নান আকন্দ, বাবলু মোহন্ত, বাবু দত্ত সহ অজ্ঞাত পরিচয় এক কিশোর ও এক বৃদ্ধ।
এরপর দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১১ ডিসেম্বর ভোর রাতে হিলি, গাইবান্ধা এবং বোনারপাড়া ও মহিমাগঞ্জ থেকে আসা মুক্তিযোদ্ধাদের ত্রি-মুখী আক্রমণে প্রায় দুই শত পাকসেনা নিহত এবং অন্যরা লুঙ্গি, গেঞ্জি পড়ে সাধারণ বেশে পালিয়ে যায়। পর দিন ১২ ডিসেম্বর জয় বাংলা শ্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত করে মুক্তিযোদ্ধা ও ছাত্রজনতা হাইস্কুল মাঠে সমবেত হয়ে উত্তোলন করে লালসবুজের মাঝে বাংলাদেশের মানচিত্রখচিত জাতীয় পতাকা। হানাদার মুক্ত হয় গোবিন্দগঞ্জ।
(এসআরডি/এএস/ডিসেম্বর ১২, ২০২১)
পাঠকের মতামত:
- নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ
- কালিগঞ্জে স্কুলছাত্রী ফারজানা হত্যায় মামুনের তিনদিনের রিমাণ্ড
- বন্ধ শিল্প চালু হোক, ফিরুক কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রার গতি
- বাংলাদেশে নিপীড়িত হিন্দুদের নিয়ে একাধিক অমর মহাকাব্য হতে পারে
- ‘টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ইস্যুতে জনস্বার্থেই সিদ্ধান্ত নেবে সরকার’
- শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা
- শ্যামনগরে নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত মাদকদ্রব্য ধ্বংস
- অভিনয়ে নাম লেখাচ্ছেন রোনালদো!
- সড়কে শৃঙ্খলা ফেরাতে বসবে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
- আর্জেন্টিনার জার্সিকে বিদায় ওতামেন্দির
- ভাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২
- ‘দেশে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই’
- ‘নিদোর্ষ হয়েও আজ অপরাধী’
- ‘রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি’
- ‘দায়িত্ব ছাড়ার পর যেকোনো রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে’
- ‘তাদের জন্য আমার দুঃখ হয়’
- ‘ভারতের ককরোচ জনতার আন্দোলনের কৃতিত্ব নিতে চায় জামায়াত’
- ‘২০২৫ সালে ৭৫৬ নারী খুন, নিরাপদ নয় শিশু থেকে বৃদ্ধাও’
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে আরও হামলার হুমকি ইরানের
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে রিট
- দিনাজপুরে সামরিক শাসক রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ ঘোষণা করে
- কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে জেলে পাঠালো পুলিশ
- শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটির অনুমোদন
- গোপালগঞ্জে আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা
- শিক্ষার্থীদের নিজের অধিকার জানালেন সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চড়ুইভাতি
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নবীনগর বাজারের উপর দিয়ে রাস্তা নির্মাণ না করার দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








