‘বীরাঙ্গনা’ মাজেদাকে কেন ভাতা দেওয়া হবে না জানতে রুল
স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ের ‘বীরাঙ্গনা’ মাজেদাকে কেন ভাতা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে তাকে কেন মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করা হবে না তাও জানতে চাওয়া হয়। আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের।
অন্যদিকে মুক্তিযোদ্ধা হিসেবে মাজেদাকে অন্তর্ভুক্ত করে জারি করা গেজেট বাতিলের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।
বুধবার (২২ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন মাজেদার আইনজীবী ব্যারিস্টার সাবরিনা জেরিন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন তিনি। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আব্দুল কায়ুম।
এর আগে মঙ্গলবার (২১ ডিসেম্বর) মুক্তিযোদ্ধার স্বীকৃতি এবং বন্ধ হওয়া ভাতা ফেরত পেতে হাইকোর্টে রিট করেন মাজেদা। তিনি ‘বীরাঙ্গনা’ হিসেবে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়ে ২০১৬ সাল থেকে চার বছরের বেশি সময় পেয়েছিলেন সরকারি ভাতা ও সুযোগ-সুবিধা।
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাউতনগর গ্রামের মৃত তসলিম উদ্দীনের স্ত্রী মাজেদা। তাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে ২০১৬ সালের ২১ জুলাই গেজেট প্রকাশ করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়।
সেই থেকে তিনি প্রতি মাসে ভাতাসহ অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছিলেন। তবে একই এলাকার মৃত দারাজ উদ্দিনের স্ত্রী আরেক মাজেদার আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই ও শুনানির পর ২০২০ সালের ২০ অক্টোবর আরেকটি গেজেট জারি করা হয়। সে গেজেটে মৃত দারাজ উদ্দিনের স্ত্রী মাজেদাকে বীরাঙ্গনা স্বীকৃতি দেওয়া হয়। এরপর বন্ধ হয়ে যায় তসলিম উদ্দীনের স্ত্রী মাজেদার ভাতা ও সরকারি সুযোগ-সুবিধা।
মাজেদার আইনজীবী ব্যারিস্টার সাবরিনা জেরিন বলেন, আমার মক্কেল যথাযথ কর্তৃপক্ষের কাছে বার বার চিঠি দিয়েও তার স্বীকৃতি ও ভাতা বাতিলের কোনো কারণ জানতে পারেনি। ফলে তার কারণ জানতে ও ভাতা পুনর্বহাল চেয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বরাবর লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশ পাঠানোর পরও কোনো পদক্ষেপ না নেওয়ায় রিট করা হয় হাইকোর্টে।
সে রিটে তসলিম উদ্দীনের স্ত্রী মাজেদার মুক্তিযোদ্ধা স্বীকৃতি এবং তার ভাতা ও সরকারি সুযোগ-সুবিধা পুনর্বহাল চাওয়া হয়। সেই রিটের শুনানি নিয়ে রুল জারিসহ আদেশ দেন আদালত।
এই আইনজীবী জানান, ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সময় নির্যাতিত নারীদের ‘বীরাঙ্গনা’ স্বীকৃতি দিয়ে তাদের সম্মান জানান। আর ২০১৪ সালের ১০ অক্টোবর বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। পরের বছরের ২৯ জানুয়ারি জাতীয় সংসদে এই প্রস্তাব পাস হয়।
(ওএস/এএস/ডিসেম্বর ২২, ২০২১)
পাঠকের মতামত:
- নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ
- কালিগঞ্জে স্কুলছাত্রী ফারজানা হত্যায় মামুনের তিনদিনের রিমাণ্ড
- বন্ধ শিল্প চালু হোক, ফিরুক কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রার গতি
- বাংলাদেশে নিপীড়িত হিন্দুদের নিয়ে একাধিক অমর মহাকাব্য হতে পারে
- ‘টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ইস্যুতে জনস্বার্থেই সিদ্ধান্ত নেবে সরকার’
- শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা
- শ্যামনগরে নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত মাদকদ্রব্য ধ্বংস
- অভিনয়ে নাম লেখাচ্ছেন রোনালদো!
- সড়কে শৃঙ্খলা ফেরাতে বসবে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
- আর্জেন্টিনার জার্সিকে বিদায় ওতামেন্দির
- ভাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২
- ‘দেশে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই’
- ‘নিদোর্ষ হয়েও আজ অপরাধী’
- ‘রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি’
- ‘দায়িত্ব ছাড়ার পর যেকোনো রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে’
- ‘তাদের জন্য আমার দুঃখ হয়’
- ‘ভারতের ককরোচ জনতার আন্দোলনের কৃতিত্ব নিতে চায় জামায়াত’
- ‘২০২৫ সালে ৭৫৬ নারী খুন, নিরাপদ নয় শিশু থেকে বৃদ্ধাও’
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে আরও হামলার হুমকি ইরানের
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে রিট
- দিনাজপুরে সামরিক শাসক রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ ঘোষণা করে
- কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে জেলে পাঠালো পুলিশ
- শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটির অনুমোদন
- গোপালগঞ্জে আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা
- শিক্ষার্থীদের নিজের অধিকার জানালেন সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চড়ুইভাতি
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নবীনগর বাজারের উপর দিয়ে রাস্তা নির্মাণ না করার দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








