প্রতিরোধ যুদ্ধে পাবনা
রণেশ মৈত্র
দেখতে দেখতে পঞ্চাশটি বছর পেরিয়ে এলাম। ইতিহাস অনেকটাই হারিয়ে যাচ্ছে। ইতিহাস বর্ণনা করে বই-পুস্তক-নিবন্ধাদি অনেকই প্রকাশিত হেয়ছে, হচ্ছে। কিন্তু নবীন থেকে নবীনতর প্রজন্মগুলিতে বিগত অধ শতাব্দীতে বই পড়ার আগ্রহ উদ্বেগজনকভাবে কমে যাওয়া এবং সংবাদপত্রের পাঠক সংখ্যাও মারাত্মকভাবে হ্রাস পাওয়া সেগুলি নতুন প্রজন্ম তেমন একটা জানতে পারছেন না। তবু লিখতে হবে, তবু বলতে হবে বাঙালির এই গৌরবগাথা।
একাত্তরের ৭ মার্চের ঐতিহাসিক জনসভায় সেই মাত্র বজ্রশাণিত ভাষণ দিলেন বঙ্গবন্ধু--দেশবাসী তালুফে নিলেন। অজশ্র আন্দোলনের অভিঘাতে পূর্ব থেকেই তপ্ত হয়ে ওঠা বাঙালি সেদিন থেকেই চূড়ান্ত যুদ্ধের প্রস্তুুতি শুরু করে দেন। পাবনা তার ব্যতিক্রম তো ছিলই না বরং অনেক বেশী মাত্রায়ই তেতো ছিল।
২৫ মার্চের গভীর রাত। নিকষ কালো অন্ধকারের আড়ালে দুইশত পাক সেনা সদস্য এসেই জারী করে কারফিউ। টেলিফোন এক্সচেঞ্জ ভবন দখল এবং জেলার অভ্যন্তরের এবং সারাদেশের সাথে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে ভবনটিতে ২৮/৩০ জন চাইনিজ রিকয়েললেস রাইফেলধারী জওয়ানকে ২৪ ঘন্টা প্রহরায় নিযুক্ত করে শহরে চলে সেনা টহল পথে ঘাটে অসংখ্য গ্রেফতার ও কোমরে দড়ি বেঁধে বাহিনীর পাবনাস্থ হেড কোয়ার্টার ওয়াপদা ভবনে স্টক ও সীমাহীন নির্য্যাতন।
২৬ মার্চ দিনভর তরুণেরা গোপনে গোপনে বাড়ী থেকে নানা জাতীয় অস্ত্র সংগ্রহ করে। সন্ধ্যায় নিজ নিজ বাসভবন থেকে গ্রেফতার হন সদর মহকুমা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আমিন উদ্দিন, ভাষানী ন্যাপ নেতা প্রখ্যাত দন্ত চিকিৎসক অমলেন্দু দ্ক্ষী, পরিবহন ব্যবসায়ী সাঈদ তালুকদার প্রমুখ।
২৭ মার্চ গোপন খবর এলো পাবনার হাইকম্যাণ্ডের কাছে সন্ধ্যায় পাক-বাহিনী পুলিশ লাইন আক্রমণ করবে তাদের অস্ত্রাপাচার দখলের জন্য। ততোধিক গোপনে যুবকেরা পুলিশ-আনসারেরা পুলিশ লাইনের চতুর্দিকের দালানগুলির ছাদে পুলিশ লাইনের দিকে অস্ত্র তাক করে নিজেদেরকে আড়াল করে শুয়ে থাকাকালে সন্ধ্যায় দুই ট্রাক বোঝাই পাক সেনা এসে পুলিশ লাইন আক্রমণ শুরু করতে না করতেই উপর থেকে অবিশ্রান্ত গুলিবর্ষণ করেন তরুণেরা। হতচকিত ভীতিগ্রস্ত পাক-সেনার দলের দু’জন মারা যায়। দেহ দুটি নিয়ে তারা ট্রাকে করেই পালিয়ে যায়। প্রথম দফা বিজয় এভাবে অর্জিত হয়।
২৮ মার্চ ভোরে পুলিশ অস্ত্রাবারের তাবৎ অস্ত্র তরুণদের মধ্যে বিলি করার পর অস্ত্রশস্ত্রে নতুনভাবে সজ্জিত তরুণেরা টেলিফোন এক্সচেঞ্জ ভবণের চুতষ্পার্শ্বস্থ দালানগুলির ছাদে আগের সন্ধ্যার অনুরূপ অস্ত্র তাক করে শুয়ে পড়ে অতর্কিতে গুলি বর্ষণ করতে থাকে দরজা-জানালার ফাঁক দিয়ে রাইফেলের গুলি দিগবিদিকে ছুঁড়তে থাকে প্রত্যুত্তরে দুঘন্টাব্যাপী উভয় তরফের গুলি বৃষ্টির পর হঠাৎ থেকে যায় পাক-বাহিনীর গুলিবর্ষণ। নেমে আসে টেলিফোন এক্সচেঞ্জ ভবনে গভীর নীরবতা। বিক্ষিত তরুণেরা দু’একজন অস্ত্রহাতে নেমে এসে সজোরে দরজায় ধাক্কা দিয়ে ভেঙ্গে ঘরে ঢুকে দেখেন পাক-সেনারা মেঝেতে রক্তাক্ত অবস্থায় নিথর দেহে শুয়ে পাশে গুলিবিহীন অসংখ্য রাইফেল। জানতে পেয়ে সবাই নেমে এসে লাশগুলিকে ঘর থেকে বাইরের মাঠে এনে শুইয়ে দেয় বিজয়ের প্রমাণ হিসেবে। অসাধারণ বিজয়ে পাবনাতে উল্লাস নেমে আসে। অত:পর পাক-সেনাদের আরও দুটি ছোটখাট আস্তানায় প্রতিরোধ যোদ্ধাদের অতর্কিত হানা ও মনোবলহীন ৭/৮ জন সেনাদেরকে হত্যা।
২৯ মার্চ। পাক বিমান বাহিনীর একটি বিমান হঠাৎ পাবনার আকাশে উড়তে উড়তে নীচে তাক করে গোলাবর্ষণ করতে থাকে। তখন ওয়াপদা ভবনে অবরুদ্ধ দেড় শতাধিক পাক-সেনাকে হাজার হাজার কৃষক “জয় বাংলা” শ্লোগানে নিয়ে অবস্থান করলেও আকস্মিক গোলাবর্ষণে প্রতিরোধ ভেঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়তে না পড়তেই নাটোর ক্যান্টনমেন্ট থেকে কয়েকটি বাণির্জিক ট্রাকে সাদা পোষাকে সাদা পতাকা উড়িয়ে জয় বাংলা শ্লোগান দিয়ে ভবনের সামনে পৌছাতেই সকল পাকসেনা সাদা পোষাকে ওয়াপদা ভবন থেকে বেরিয়ে দ্রুত ট্রাকে উঠে পড়ে। তার আগে আটকদের কয়েকজনকে গুলি করে হত্যা করে।
পাকবাহিনী এবারে নাটোর অভিমুখে যাত্রাকালে অজস্র ব্যারিকেডের সম্মুখীন ও গাছের ডাল টিনের ঘরের ছাদ থেকে তরুণদের আক্রমণের শিকার হয়। তার আগে সবাই বুঝে ফেলেন ট্রাকগুলি কাদেরকে নিয়ে কেন এসেছিল। পথের অজস্র খন্ড খন্ড লড়াইতে উত্তর পক্ষ ক্ষতিগ্রস্ত হতে হতে সন্ধ্যায় যখন ট্রাকুলি গোপালপুর চিনিকলের কাছে পৌঁছায় তখন দেখা গেল-সেনাবাহিনীর কেউই আর জীবিত নেই-জীবিত নেই তাদের চালকেরাও।
মুক্ত হলো পাবনা প্রথম দফা ২৯ মার্চের সন্ধ্যায় তিনদিনের যুদ্ধে ২০০ সশস্ত্র পাক-সেনাকে হত্যা করে। পাবনাই প্রথম জেলা-যে জেলা পাকবাহিনীকে যুদ্ধে নির্মূল করে স্বাধীন হয় ২৯ মার্চ। পরদিন হয় কুষ্টিয়া।
লেখক : সভাপতিমণ্ডলীরসদস্য, ঐক্য ন্যাপ, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক।
পাঠকের মতামত:
- নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ
- কালিগঞ্জে স্কুলছাত্রী ফারজানা হত্যায় মামুনের তিনদিনের রিমাণ্ড
- বন্ধ শিল্প চালু হোক, ফিরুক কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রার গতি
- বাংলাদেশে নিপীড়িত হিন্দুদের নিয়ে একাধিক অমর মহাকাব্য হতে পারে
- ‘টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ইস্যুতে জনস্বার্থেই সিদ্ধান্ত নেবে সরকার’
- শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা
- শ্যামনগরে নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত মাদকদ্রব্য ধ্বংস
- অভিনয়ে নাম লেখাচ্ছেন রোনালদো!
- সড়কে শৃঙ্খলা ফেরাতে বসবে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
- আর্জেন্টিনার জার্সিকে বিদায় ওতামেন্দির
- ভাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২
- ‘দেশে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই’
- ‘নিদোর্ষ হয়েও আজ অপরাধী’
- ‘রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি’
- ‘দায়িত্ব ছাড়ার পর যেকোনো রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে’
- ‘তাদের জন্য আমার দুঃখ হয়’
- ‘ভারতের ককরোচ জনতার আন্দোলনের কৃতিত্ব নিতে চায় জামায়াত’
- ‘২০২৫ সালে ৭৫৬ নারী খুন, নিরাপদ নয় শিশু থেকে বৃদ্ধাও’
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে আরও হামলার হুমকি ইরানের
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে রিট
- দিনাজপুরে সামরিক শাসক রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ ঘোষণা করে
- কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে জেলে পাঠালো পুলিশ
- শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটির অনুমোদন
- গোপালগঞ্জে আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা
- শিক্ষার্থীদের নিজের অধিকার জানালেন সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চড়ুইভাতি
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নবীনগর বাজারের উপর দিয়ে রাস্তা নির্মাণ না করার দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








