মুক্তিযুদ্ধের স্মৃতিকথা
ডান পিঠে ৫০ বছর গুলি বহন করে চলেছেন রশিদা
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : রশিদা তার ডান পিঠের উপরের অংশে গুলি বহন করে চলছেন ৫০ বছর ধরে। কেন্দুয়া উপজেলার গোপালাশ্রম গ্রামের (চক্রকান্দি) মৃত মারফত আলীর স্ত্রী রশিদা আক্তার সেদিন বলছিলেন মুক্তিযুদ্ধের সময় দুঃখের দিনের স্মৃতিকথা।
১৯৭১ সনে মহান মুক্তিযুদ্ধ শুরু হলে জীবন বাঁচাতে শিশু সন্তানকে কোলে নিয়ে শ্রাবন মাসের কোন একদিন ঘর থেকে বের হন তিনি। সেদিন গোপালাশ্রম গ্রামের ডাক্তার বাড়িতে (ডা.ধীরেন্দ্রনাথ সরকারের বাড়িতে) আগুন ধরিয়ে দিয়েছিল পাক হানাদার বাহিনী ও স্থানীয় রাজাকাররা। সেদিন বৃষ্টির মতো গুলি ছুড়ে পাক হানাদার বাহিনী।
রশিদা আক্তার জানান, তার শিশু বাচ্চাকে কোলে নিয়ে দৌড়াদৌড়ি করছিলেন তিনি। এসময় বাড়ির উঠোনে হঠাৎ করে ডান পিঠের উপরের অংশে গুলিবিদ্ধ হন তিনি। ঝড়তে থাকে প্রচুর রক্ত। এসময় মৃত জবান হোসেনের ছেলে রশিদ নামের ওই গ্রামের এক ব্যক্তি আরো কয়েকজন মহিলাকে নৌকায় তোলে মনাং গ্রামের দিকে নিয়ে যাচ্ছিলেন।
রশিদা বলেন, তার কান্দের গামছা দিয়া আমার পিডের রক্ত মুছতাছে। এমন সময় তার মাথায় একটি গুলি পইরা মাথার খুলডা উড়াইয়া লইয়া গেছে। নাওয়ের মধ্যে রশিদ মিয়া আমরার চোখের সামনে ধরফরাইয়া মইরা গেছে। আমরা সব মেয়েরা কানতাছি। পরে মনাং এর লোকেরা নাও দিয়া আমরারের পার করছে।
এই দিনের গুলিতে চক্রকান্দি গ্রামের আফতাব হোসেনের ছেলে মেশিদ মিয়া মারা গেছে। তিনি গোয়াল ঘরে গরু বানতেছিলেন। এছাড়া মনার বাপ বারান্দায় বসে পাট দিয়ে সুতলি পাকাইতেছিলেন। গুলিতে তিনিও ঘটনাস্থলে নিহত হন। এছাড়া ইসলাম উদ্দিনের মা রূপবানু এবং জহুর উদ্দিনের ছেলে সাইব আলী আহত হয়ে মুক্তিযুদ্ধের অনেক পরে মারা গেছেন।
রশিদা আক্তার বলেন, আমারে আমার আত্মীয় স্বজনরা ময়মনসিংহ হাসপাতালে নিয়া গেছে। সেখানে একজন বেডি ডাক্তার আমার রক্তডা, ধুইয়া মুইছা একটু ঔষধ লাগাইয়া আমারে বলতেছে, এইখানে আর বেশিক্ষন তাহন যাইবনা। পাকবাহিনীর গুলিতে আহত ব্যক্তিরা এখানে আছে জানতে পারলে আমরার খুব অসুবিধা ওইব। এই কথা বলে আমারে তারাতারি হাসপাতাল থাইকা বাইর কইরা দিয়া কয় লুকাইয়া লুকাইয়া বাড়িতে চইলা যাইন। আমি বাড়িতে চইলা আইছি। দেশ স্বাধীন ওইছে। কিন্তু টেহার অভাবে আমার অপারেশন ওইতাছেনা। এই জাগাডার মধ্যে মাঝে মাঝে ঝিনঝিন করে ব্যাথা আসে। কোন সময় অবস ওইয়া যায়। আবার কোন সময় বেদনায় অস্থির অইয়া যাই। আমি জীবিত থাকতে এই জাগাডার অপারেশন কইরা গুলি বাইর করতে পারতামনা। গুলি লইয়াই আমার কয়বরে যাইতে অইব। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করি, তিনি যেন, ডাক্তারের মাধ্যমে আমার এই জাগাডা অপারেশন কইরা গুলিডে বাইর কইরা দেন।
এই গ্রামের নাজিম উদ্দিন বলেন, এই দিনের গুলিতে রশিদা সহ আরো ২ জন আহত হয়েছিলেন এবং ৩ জন মারা গিয়েছিলেন। মুক্তিযুদ্ধের ৫০ বছর অতিবাহিত হলেও এদের কোন খোঁজ খবর কেউ নিলনা। আহত অবস্থায় রশিদা পিঠে গুলি বহন করেই চলছে ৫০ বছর। তার অরাপেশন করে পিঠ থেকে গুলি বের করার প্রয়োজন থাকলেও টাকার অভাবে তিনি তা করতে পারছেন না। আমি মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের নিকট জোর দাবি জানাব, যারা পাকহানাদার বাহিনীর গুলিতে নিহত হয়েছেন, তাদের পরিবারের খোঁজ খবর নেয়ার জন্য। সেই সঙ্গে রশিদার অপারেশন করে গুলি বের করার জন্য। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মইন উদ্দিন খন্দকার বলেন, গুলিতে আহত হওয়ার বিষয়টি জানা ছিলনা। ১৬ ডিসেম্বরের আগে হলে একটা সহযোগিতা করা যেত, এর পরও জেলা প্রশাসনের সাথে উনার বিষয়ে কথা বলে একটা পদক্ষেপ নেব।
(এসবি/এসপি/ডিসেম্বর ২৫, ২০২১)
পাঠকের মতামত:
- নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ
- কালিগঞ্জে স্কুলছাত্রী ফারজানা হত্যায় মামুনের তিনদিনের রিমাণ্ড
- বন্ধ শিল্প চালু হোক, ফিরুক কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রার গতি
- বাংলাদেশে নিপীড়িত হিন্দুদের নিয়ে একাধিক অমর মহাকাব্য হতে পারে
- ‘টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ইস্যুতে জনস্বার্থেই সিদ্ধান্ত নেবে সরকার’
- শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা
- শ্যামনগরে নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত মাদকদ্রব্য ধ্বংস
- অভিনয়ে নাম লেখাচ্ছেন রোনালদো!
- সড়কে শৃঙ্খলা ফেরাতে বসবে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
- আর্জেন্টিনার জার্সিকে বিদায় ওতামেন্দির
- ভাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২
- ‘দেশে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই’
- ‘নিদোর্ষ হয়েও আজ অপরাধী’
- ‘রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি’
- ‘দায়িত্ব ছাড়ার পর যেকোনো রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে’
- ‘তাদের জন্য আমার দুঃখ হয়’
- ‘ভারতের ককরোচ জনতার আন্দোলনের কৃতিত্ব নিতে চায় জামায়াত’
- ‘২০২৫ সালে ৭৫৬ নারী খুন, নিরাপদ নয় শিশু থেকে বৃদ্ধাও’
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে আরও হামলার হুমকি ইরানের
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে রিট
- দিনাজপুরে সামরিক শাসক রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ ঘোষণা করে
- কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে জেলে পাঠালো পুলিশ
- শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটির অনুমোদন
- গোপালগঞ্জে আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা
- শিক্ষার্থীদের নিজের অধিকার জানালেন সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চড়ুইভাতি
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নবীনগর বাজারের উপর দিয়ে রাস্তা নির্মাণ না করার দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








