এক কিশোর মুক্তিযোদ্ধার বিজয়ের গৌরব
উল্লাপাড়া প্রতিনিধি : বীর মুক্তিযোদ্ধা দেবেশ চন্দ্র সান্যাল একজন কিশোর মুক্তিযোদ্ধা। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রতন কান্দি গ্রামের বীর সন্তান তিনি। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে নির্বাচনী প্রচারণা কারীদের কাছ থেকে জানতে পারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামীলীগ বিজয়ী হলে বাঙালিরা পাকিস্তানি অবাঙালি শাসনের নিপীড়ন আর বৈষম্যের শিকার হতে রক্ষা পাবে। দেশের সম্পদ দেশে থাকবে। দেশ ধর্ম নিরপেক্ষ ও অসাম্প্রদায়িক নীতিতে পরিচালিত হবে।
সব জেনে শুনে তিনি আওয়ামীলীগ মনোনীত এমএনএ ও এমপিএ প্রার্থীদের নির্বাচনী প্রচারণা দলের সাথে কাজ করতে থাকেন। এই সাধারণ নির্বাচনে তদানীন্তন পূর্ব পাকিস্তানের ১৬৯টি গণপরিষদ (জাতীয় পরিষদ) পদের ১৬৭টির অধিকারী হয়ে আওয়ামীলীগ সংসদে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা লাভ করে। পাকিস্তানের সামরিক শাসক বাঙালিদের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করে না। বিভিন্ন ষড়যন্ত্র, আহুত, সংসদ অধিবেশন স্থগিত করায় অসহযোগ আন্দোলন শুরু করেন। ৭ মার্চ’ ৭১ জাতির পিতা-“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”।
সহ বিভিন্ন দিক নির্দেশনা দেন। পরবর্তীতে ২৫ মার্চ’৭১ কালো রাত্রিতে পাকিস্তানী বাহিনী ‘অপারেশন সার্চ লাইট’ নামক নারকীয় গণহত্যা ও অন্যান্য মানবতা বিরোধী কর্মকান্ডের জন্য জাতির পিতা ২৬ মার্চ’৭১ রাত ১২.২০ মিনিটে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও শেষ বানী প্রদান করেন। স্বাধীনতা ঘোষণার পর পর পাকিস্তানী হায়েনারা জাতির পিতাকে বন্দি করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়। জাতির পিতার পূর্ব ঘোষিত আহ্বানে বাঙালিরা প্রতিরোধ যুদ্ধ ও মুক্তিযুদ্ধ শুরু করে। সাধারণ নির্বাচনে জামায়াতে ইসলাম ও অন্যান্য ইসলামী দলের মনোনীত পরাজিত প্রার্থী, সমর্থকেরা ও এদেশের বিহারীরা পাকিস্তানি সৈন্যদের পক্ষ নেয়। ডেমরা ও করঞ্জা গণ হত্যা এই কিশোর মুক্তিযোদ্ধা ৭জন নিকট আত্মীয় হারান।
তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সিদ্ধান্ত নেন। তিনি আরো ২২ জনের সাথে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিতে ভারতে যান। তিনি তখন রতন কান্দি আদর্শ নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। মুক্তিযোদ্ধা রিক্রুটমেন্ট দল তাকে ভর্তি করতে চান না। পরে সকলের অনুরোধে কামার পাড়া যুব প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হন। কামার পাড়া, কুড় মাইল, মালঞ্চ, প্রতিরামপুর ও শিলিগুড়ির পানি ঘাটা প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ গ্রহণ করেন। তাঁর ভারতীয় প্রশিক্ষণ এফ.এফ. নং-৪৭৪২। তিনি ৭নং সেক্টরের হেড কোয়ার্টার ভারতের পশ্চিম বঙ্গের তরঙ্গপুর থেকে অস্ত্র নিয়ে একটি গ্রুপের সদস্য হিসেবে মানিকার চর, রৌমারী হয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসেন। ৭নং সেক্টরের কমান্ডার ছিলেন লেঃ কর্ণেল (অবঃ) কাজী নূরুজ্জামান। তাঁর গ্রুপের গ্রুপ কমান্ডার ছিলেন এম এ মান্নান। তার মুক্তিযুদ্ধে অংশগ্রহণের কারণে রাজাকারদের আলটিমেটামে জীবনের নিরাপত্তার জন্য গোটা পরিবারকেই বাড়ি-ঘর সব ফেলে ভারতের আসামের মানিকার চর শরণার্থী ক্যাম্পে আশ্রয় নিতে হয়েছিল।
গ্রুপের সাথে বাংলাদেশের অভ্যন্তরে এসে তিনি বিভিন্ন গেরিলা ও সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। তার অংশগ্রহণ করা ভয়াবহ যুদ্ধ গুলোর মধ্যে (১) বেলকুচি থানা আক্রমণ যুদ্ধ, (২) কালিয়া হরিপুর রেলওয়ে স্টেশন ব্রীজ সংলগ্ন রাজাকার ক্যাম্প এ্যাম্বুস, (৩) কল্যাণপুর যুদ্ধ ও (৪) শাহজাদপুর উপজেলার ধীতপুর নামক স্থানে পাকিস্তানি হানাদার ও রাজাকারদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধ অন্যতম। তিনি ছিলেন এক অকুতোভয় দুঃসাহসী কিশোর মুক্তিযোদ্ধা। তিনি অসম সাহসী এক মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন। তাঁর নাম শুনলে পাকিস্তানি সৈন্য ও রাজাকারেরা আঁতকে উঠতো। তাঁর অসহ সাহসিকতার জন্য স্থানীয় লোকেরা তাঁর বিরুদ্ধে ‘বিচ্ছু বাহিনী’ বলে সম্বোধন করতো। তাঁর কোন মৃত্যু ভয় ছিলো না। তিনি “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” ধ্বনি দিয়ে পাকিস্তানি হায়েনা সৈন্য ও তাদের এদেশীয় দোসর রাজাকারদের উপর ঝাঁপিয়ে পড়তেন।
(ডিএস/এসপি/এপ্রিল ২৩, ২০২২)
পাঠকের মতামত:
- সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুক হামলা, নিহত ১১
- বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া
- প্রতিশ্রুতি রাখেনি বিএনপি সরকার, মানবাধিকার সুরক্ষা খর্ব করেছে ৩ আইন
- অপ্রতিম হত্যা মামলায় আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
- ‘ন্যারেটিভ তৈরি করে ষড়যন্ত্রের ছক কষছে রিয়াল’
- ২ কোটি বাজেটের সিনেমার আয় ৩৫৯ কোটি রুপি
- মূল্যস্ফীতি নিয়ে এডিবির অশনি সংকেত
- ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার
- ‘বিভাজন নয়, জনগণের ঐক্যই প্রয়োজন’
- বাসের ভাড়া পুনঃনির্ধারণ, প্রজ্ঞাপন জারি
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনী মানিকগঞ্জের দৌলতপুরে পাকবাহিনীর ওপর আক্রমণ চালায়
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ‘বিভাজন নয়, জনগণের ঐক্যই প্রয়োজন’
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- আফগানদের বিদায় করে ফাইনালে ইংল্যান্ড
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- সিরাজগঞ্জে সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্য আটক
- আমার বটবৃক্ষ
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








