৭৬ বছরেও উন্নয়ন হয়নি মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত গান্ধী আশ্রম
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বশিালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের বেবাজ গ্রামের সাড়ে ১২ একর জায়গা নিয়ে ১৯৪৬ সালে গড়ে উঠেছিলো গান্ধী সেবাশ্রম।
ভারতীয় উপমহাদেশে ব্রিটিশবিরোধী অহিংস আন্দোলনের প্রবক্তা মহাত্মা গান্ধীর নামে ৭৬ বছর আগে গান্ধীবাদী নেতা সতীন্দ নাথ সেন, বিনোদ কাঞ্জিলালসহ অন্যান্যদের উদ্যোগে এ আশ্রমটি প্রতিষ্ঠিত হয়। আশ্রম প্রতিষ্ঠার পর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাত্মা গান্ধীর ভ্রাতুপুত্র কানু গান্ধী ও তার স্ত্রী আভা গান্ধী।
পূর্বে গান্ধী সেবাশ্রমের অধীনে একটি লাইব্রেরী, বিনামূল্যে চিকিৎসাকেন্দ্র, মৌমাছি পালন, চরকায় সুতা কাটা, বনায়নসহ বহু জনকল্যাণমূলক কার্যক্রম ছিল। আশ্রম পরিচালনা কমিটির উদ্যোগে রাস্তাঘাট উন্নয়ন, বালিকা বিদ্যালয় পুর্র্নগঠনসহ স্থানীয় দরিদ্রদের সহায়তা করা হতো। মূলত স্বদেশী ভাবনায় পল্লী সমাজ পুনর্গঠনের মাধ্যমে দেশমাতৃকার সেবা করার মানসিকতায় আশ্রমটি প্রতিষ্ঠিত হয়েছিলো। দীর্ঘদিন থেকে গান্ধী আশ্রমে কোনো কার্যক্রম নেই। সরকারী কিংবা বেসরকারী উদ্যোগে দেখভালের অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে গান্ধী আশ্রমটি।
আশ্রমের জায়গায় চারটি পুকুর ও একটি প্রাথমিক বিদ্যালয় থাকলেও আশ্রমে কোনো দৈনন্দিন কার্যক্রম নেই। বহু পুরোনো একটি টিনের ঘর ও নবনির্মিত একটি একতলা টিনসেট পাকা ঘর রয়েছে। এখানে গান্ধীজির একটি আবক্ষ মূর্তি নির্মাণ করা হলেও সেটি স্থাপন করা হয়নি।
আশ্রমের মধ্যেই প্রতিষ্ঠাতা বিনোদ কাঞ্জিলাল, উদ্যোক্তা সতীন্দ্রনাথ সেন ও রাম চট্টেপাধ্যায়ের সমাধী রয়েছে। ১৯৭১ সালে আশ্রমের একটি কাঠের ঘর পুড়িয়ে দিয়েছিলো পাক সেনারা। ওইসময় আশ্রমের বেশ কয়েকজন সদস্য ও শুভানুধ্যায়ীকে হত্যা করা হয়। আশ্রমের তৎকালীন সম্পাদক শ্যামলাল হালদারের ছেলে অমৃত হালদারও পাক সেনাদের গণহত্যার শিকার হয়েছিলেন।
বেবাজ গ্রামের মৃত্য রামপ্রসাদ ঘোষের স্ত্রী শংকরী রানী ঘোষ ভূমিহীন ও গৃহহীন হওয়ায় তার পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে বিগত ৩৫ বছর যাবত আশ্রমে বসবাস করে আসছেন। তারা জানিয়েছেন, আশ্রমে কোনো কার্যক্রম নেই। উন্নয়নের কিছু হচ্ছেনা। দিন দিন আশ্রমটি অবহেলা ও অযতেœ ধ্বংস হয়ে যাচ্ছে। ওপরের টিনের চালা মরিচা পরে খসে পরছে। বর্যা মৌসুমে বৃষ্টির পানি ঘরে ঢুকে পরে। ভাঙাচূড়া দরজা জানালা।
ইতোমধ্যে আশ্রম পরিদর্শন করেছেন রাজনীতিবিদ পংকজ ভট্টাচার্য, নির্মল সেন, সংসদ সদস্য পারভীন তালুকদার, ভারতীয় দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আশোক সেনসহ অসংখ্য কৃতিমান ব্যক্তিরা। তারা সবাই আশ্রম উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও আজো তা আলোর মুখ দেখেনি।
অভিযোগ রয়েছে, বিভিন্ন ব্যক্তি ও দেশ-বিদেশ থেকে আশ্রম উন্নয়নের জন্য অনুদান আসলেও তা আশ্রমের উন্নয়নে ব্যয় করা হয়নি। আশ্রমের পরিচালনা কমিটির কথিত কতিপয় নেতৃবৃন্দরা পুরো টাকা আত্মসাত করেছেন বলেও অভিযোগ রয়েছে। অথচ এ আশ্রমটি সংরক্ষণ করা হলে হতে পারে একটি অন্যতম দর্শনীয় স্থান।
গান্ধী আশ্রমের সাধারন সম্পাদক চন্দ্রনাথ চক্রবর্তী বলেন, গান্ধী আশ্রমে ২০০৫ সালে তৎকালীন সংসদ সদস্য পারভীন তালুকদার “গান্ধী মেমোরিয়াল হাসপাতাল”র ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন। পরবর্তীতে হাসপাতাল নির্মানের জন্য নানা উদ্যোগ গ্রহণ করা হলেও রহস্যজনক কারণে তা আর আলোর মুখ দেখেনি। তিনি আরও জানান, আশ্রমের অন্যতম উদ্যোক্তা সতীন্দ্রনাথ সেনের মৃত্যুর পর তার অনুসারীদের উদ্যোগে ২০০৩ সালে গান্ধী সেবাশ্রমের সাথে যোগ করে ‘সতীন্দ্র স্মৃতি গান্ধী আশ্রম’র নামকরণ করা হয়।
(টিবি/এসপি/ডিসেম্বর ১৫, ২০২২)
পাঠকের মতামত:
- ‘মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব’
- ‘বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য প্রাসঙ্গিক’
- পাকহানাদাররা ‘শিল্পরক্ষী বাহিনী’ নামে একটি বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএর পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ
- তালায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- রাজৈরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
- মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
- দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছাড়ার পর কেয়া-আয়শার পাশে সিনিয়র সাংবাদিক নিজাম নকিব
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক
- মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা
- কাশিয়ানীতে ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে মোবাইল কোর্ট, ৩ কিলোমিটার পাইপ ধ্বংস
- কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল বাংলালিংক
- ‘রাজারহাটের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ’
- ২৪ কোটি টাকার প্রকল্পে এখনো মিলছে না সুফল, যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা
- ব্যাটারিচালিত গাড়ি বন্ধেই ফিরবে শৃঙ্খলা
- সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় গুড় ব্যবসায়ীর মৃত্যু
- নড়াইলে শিক্ষকের মারধরে হাসপাতালে ৭ম শ্রেণীর ছাত্র, তদন্ত কার্যক্রম শুরু
- সংসদ অধিবেশন : ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
- ‘পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়’
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- সিরাজগঞ্জে একই জমি চারজনের কাছে বিক্রি
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- মালদ্বীপে বিএনপির সভাপতি খলিলুর রহমানের জম্মদিন উপলক্ষে আলোচনা সভা
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








