নওগাঁ হানাদারমুক্ত হয় ১৮ ডিসেম্বর
নওগাঁ প্রতিনিধি : একাত্তরের ১৬ ডিসেম্বর বেতার তরঙ্গ মারফত খবর ভেসে এলো, পাকি হানাদার বাহিনী আত্মসমর্পন করেছে। অবশেষে বাঙ্গালী জাতি পেল তার বহু আকাঙ্খিত স্বাধীনতার স্বাদ। রাজধানী ঢাকাসহ সারাদেশ পাকি হানাদার মুক্ত হলেও নওগাঁবাসী তখনো হানাদার মুক্ত হয়নি। সেদিন বিজয়ের খবর শোনার পর ওই রাতেই নওগাঁর দায়িত্বপ্রাপ্ত পাকি মেজরের সঙ্গে মুক্তিবাহিনীর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জালাল হোসেন চৌধুরীর কথা হয়। এই আলাপ আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত হয়, স্থানীয় পাকি সেনারা মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পন করবে। কথামত পরেরদিন ১৭ ডিসেম্বর আনুমানিক সকাল ৭টার দিকে মুক্তিবাহিনী জালাল হোসেন চৌধুরীর নেতৃত্বে ফতেপুর থেকে সড়ক পথে নওগাঁর দিকে অগ্রসর হতে থাকে। পথিমধ্যে কাদোয়া ও খলিশাকুড়ি গ্রামের মাঝখানে পৌঁছিলে সন্ধি ভঙ্গ করে পাকি হানাদার বাহিনী আকষ্মিকভাবে মুক্তিবাহিনীকে লক্ষ্য করে নওগাঁ সদর হাসপাতালের পানির ট্যাঙ্কের ওপর থেকে গুলি চালায়। এসময় জালাল হোসেন চৌধুরী মুক্তিযোদ্ধাদের নির্দেশ দেন, রাস্তার দুই পাশে অবস্থান নিয়ে সামনে অগ্রসর হবার জন্য। মুক্তিযোদ্ধারা যতই সামনে অগ্রসর হতে থাকেন, পাকি বাহিনীর গুলিবর্ষনের মাত্রা ততই বাড়তে থাকে। একসময় মুক্তিযোদ্ধারা জগৎসিংহপুর ও খলিশাকুড়ি গ্রামে অবস্থান নিলে দুই বাহিনীর মধ্যকার দূরত্ব একেবারেই কমে আসে। মাঝখানে শুধু ছোট যমুনা নদী।
এসময় পাকিবাহিনী শেলের গোলা নিক্ষেপ করলে জালাল হোসেন চৌধুরী তার দলকে এবার পাল্টা গুলি চালাবার নির্দেশ দেন। বেঁধে যায় উভয় পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ।
১৮ ডিসেম্বর দিনটি ছিল শনিবার। এদিন সকাল বেলা বগুড়া থেকে অগ্রসরমান ভারতীয় মেজর চন্দ্রশেখর , পশ্চিম দিনাজপুর জেলার বালুরঘাট থেকে নওগাঁ অভিমুখে অগ্রসরমান পিবি রায়ের নেতৃত্বে মিত্র বাহিনী ও মুক্তিবাহিনী নওগাঁয় প্রবেশ করে। হানাদার বাহিনীর তখন আর কিছুই করার ছিলনা। ফলে প্রায় দুই হাজার পাকিসেনা নওগাঁ কেডি স্কুল থেকে পিএম গার্লস স্কুল ও সরকারী গার্লস স্কুল থেকে শুরু করে পুরাতন থানা চত্ত্বর (বর্তমানে এসপির বাংলো) ও এসডিও অফিস (বর্তমানে ডিসির বাংলো) থেকে শুরু করে রাস্তার দু’পাশে মাটিতে অস্ত্র রেখে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে অবনতমস্তকে আতœসমর্পণ করে।
এসময় নওগাঁর বিহারী সম্প্রদায় স্বপরিবারে কেডি সরকারী স্কুলে আশ্রয় নেয়। তৎকালিন নওগাঁ মহকুমা প্রশাসক সৈয়দ মার্গুব মোরশেদ মুক্তি বাহিনী ও মিত্র বাহিনীকে স্বাগত জানান। নওগাঁর বীর মুক্তিযোদ্ধারা বিজয় উল্লাসে ‘’ জয়বাংলা’’ ধ্বনি দিতে দিতে এসডিও অফিস চত্ত্বরে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন এবং উপস্থিত মুক্তিযোদ্ধারা পতাকার প্রতি সালাম জানিয়ে সম্মান প্রদর্শন করেন। এভাবেই নওগাঁ হানাদারমুক্ত হয় একাত্তরের ১৮ ডিসেম্বর।
(বিএস/এসপি/ডিসেম্বর ১৭, ২০২২)
পাঠকের মতামত:
- ‘মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব’
- ‘বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য প্রাসঙ্গিক’
- পাকহানাদাররা ‘শিল্পরক্ষী বাহিনী’ নামে একটি বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএর পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ
- তালায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- রাজৈরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
- মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
- দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছাড়ার পর কেয়া-আয়শার পাশে সিনিয়র সাংবাদিক নিজাম নকিব
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক
- মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা
- কাশিয়ানীতে ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে মোবাইল কোর্ট, ৩ কিলোমিটার পাইপ ধ্বংস
- কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল বাংলালিংক
- ‘রাজারহাটের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ’
- ২৪ কোটি টাকার প্রকল্পে এখনো মিলছে না সুফল, যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা
- ব্যাটারিচালিত গাড়ি বন্ধেই ফিরবে শৃঙ্খলা
- সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় গুড় ব্যবসায়ীর মৃত্যু
- নড়াইলে শিক্ষকের মারধরে হাসপাতালে ৭ম শ্রেণীর ছাত্র, তদন্ত কার্যক্রম শুরু
- সংসদ অধিবেশন : ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
- ‘পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়’
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- সিরাজগঞ্জে একই জমি চারজনের কাছে বিক্রি
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- মালদ্বীপে বিএনপির সভাপতি খলিলুর রহমানের জম্মদিন উপলক্ষে আলোচনা সভা
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








