ডেমরা গণহত্যার রক্তাক্ত ইতিহাস
দেবেশ চন্দ্র সান্যাল
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ কালীন সময়ে সারাদেশে অনেক গণ হত্যা হয়েছে। ইহার মধ্যে পাবনা জেলার সাঁথিয়া তানার বাউস গাড়ী ও রুপসী গ্রাম এবং ফরিদপুর থানার ডেমরা গ্রাম ও ইউনিয়ন এক যোগে পাকিস্তানি আর্মিরা গণ হত্যা করেছিল। এই গণ হত্যা টিকে ডেমরা (বাউস গাড়ী- রুপসী) গণহত্যা হিসেবে বলে থাকেন। এই গণহত্যার প্রত্যক্ষদর্শীদের একজন স্নেহলতা সান্যাল। তিনি এই গণহত্যায় স্বামী ও একজন আপন ভগ্নিপতি সহ ১০ জন নিকট আত্মীয় হারিয়েছেন। তিনি এই হণহত্যার যে বর্ণনা দিয়েছেন তা হলো-১৯৭১ সালের ১৪ মে ( ১ জ্যৈষ্ঠ,১৩৭৮) শুক্রবার এই গণ হত্যাটি ঘটিয়েছে। এই গণহত্যার জন ডেমরা গ্রামের আসাদ ও অন্যান্য স্বাধীনতা বিরোধীরা বেড়া আর্মি ক্যাম্পে থেকে পাকিস্তানি সৈন্য নিয়ে এসে ছিল। তারা বেড়া পাকিস্তানি আর্মি ক্যাম্প থেকে লঞ্চে পাঁচ শতাধিক আর্মি নিয়ে এসেছিল। শুক্রবার ভোরে আযানের পরপর ডেমরা ইউনিয়ন পরিষদের সামনে নদীর ঘাটে লঞ্চ ফিরিয়ে ওরা ব্রাশ ফায়ার করলো। গুলির শব্দে সবাই আতঙ্কিত হয়ে জীবন বাঁচাতে যার যার মত গুলির শব্দের বিপরীত দিকে বাইস গাড়ী ও রুপসী গ্রামের জঙ্গল ও পুকুরের দিকে ছটতে থাকলো। অনেকেই আশ্রয় নিল বাঁশ ঝাড়, জঙ্গল, মজাপুকুর ও অন্যান্য স্থানে। আমি আশ্রয় নিয়ে ছিলাম দক্ষিণ পাড়ার খালের মধ্যে।
আর্মিরা ডেমরা গ্রাম তিন দিকে ঘিরে ফেললো। সূর্যোদয়ের পর, দেখে দেখে পাখির মত মানুষ হত্যা করলো। লালু রায়ের বাড়িতে ঢুকে নাম ধরে ধরে দালালেরা ডেকে আনলো গোড়া রায় ও দাসু রায়কে। তাদের দুই ভাই কে উঠানের মধ্যেই দাড় করিয়ে লালু রায়ের সম্মুখে গুলি করে হত্যার দুই সদস্য কে করলো। দুপুর প্রায় ১২-০০ টা পর্যন্ত এই গণ হত্যা ঘটালো। পাকিস্তানি সৈন্যরা ডেমরা বাজারের কালী মূর্তি ব্রাশ ফায়ার করে ভেঙ্গেছে। আসাদ দালাল ও অন্যান্যরা বুঝিয়ে স্থানীয় কিছূ মুসলমান যুবক কে পাকিস্তানি সৈন্যদের হুকুম পালন কারী বানালো। মুসলমান যুবকদের দিয়ে ডেমরা বাজারের সকল হিন্দুর দোকান লুটরাত করালো। দোকান গুলিতে আগুন দিয়ে পুড়িয়ে দিল। এই গণহত্যায় বাউশ গাড়ী গ্রামের অধিবাসী পিতা বলরাম রায়, জ্যষ্ঠো রামজগন্নাথ রায় ও জ্যাষ্ঠাতো দাদা পাবনাদ এডরুক কোম্পানী লেবার ইনর্চাজ দিলীপ কুমার রায়কে হারিয়েছেন বেনু রায়। তিনি এই গণ হত্যার একজন প্রত্যক্ষদর্শী।
এই গণহত্যার কথা বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি বলেন- আমার পূর্ববর্তী মাসীমা যা বলছেন। তা সঠিক। পাকিস্তানি সৈন্য ও তাদের সহযোগিতা করা স্থানীয় লোকেরা আমাদের বড়ঘরে ও জ্যষ্ঠা মহাশয়ের বড় ঘরে পেট্রোল ঢেলে ও গান আগুন ধরিয়ে দিয়েছিল। পাকিস্তানি আর্মিরা আমার বাবাকে জীবন্ত হাত পা বেধে জ্বলন্ত বড় ঘরের আগুনে ফেলে নির্মম ভাবে পুড়িয়ে হত্যা করেছে। বাড়ির পাশের এক টি মজা পুকুর দেখিয়ে বললেন- ঐ নিচু মজাপুকুরের গা ঘেষে আমি, আমার মা ও বোন দাড়িয়ে ছিলাম। মাথা উচ্চু করলে ও খান থেকে সব দেখা যাচ্ছিল। আমাদের কিছুই করার ছিলনা। অমর চন্দ্র চক্রবর্তী ও অশোক চন্দ্র চক্রবর্তী ভাতৃদ্বয় এই গণ হত্যার প্রত্যক্ষ সাক্ষী। তাঁরা এই গণহত্যায় পিতা লালু চক্রবর্তী ও মেশো মহাশয় প্রবোধ কুমার মজুমদার (মোনা মজুমদার) সহ ১০ জন নিকট আত্মীয় হারিয়েছেন। তাঁদের বাড়ি উল্লাপাড়া থানার বামন গ্রাম নামক গ্রামে। তাঁরা জীবন বাঁচাতে বাবা সহ মেশো মহাশয়ের বাড়িতে আশ্রয় নিয়ে ছিলেন।
এই গণহত্যার কথা বলতে গিয়ে তাঁরা বলেন- “আমাদের মাসীমা যা বলেছেন। সব ঠিক আছে। অরুন কুমার পাল এই গণ হত্যার একজন প্রত্যক্ষ দর্শী। তাঁদের বাড়ি শাহজাদপুর থানা সদরস্থ মনিরামপুর বাজারে। তাঁরা অনেক ধনাঢ্য পরিবারের মানুষ। জীবন বাঁচাতে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে এই গ্রামে মেয়ের বাড়িতে আশ্রয় নিয়ে ছিলেন দেবেন্দ্র নাথ পাল। তিনি এই গণ হত্যায় তাঁর পিতা দেবেন্দ্র নাথ পালকে হারিয়েছেন। তাঁর বাবাকে ডেমরা খালের পাশে দাঁড় করিয়ে অণ্য কয়েক জনের সাথে গুলি করে পাকিস্তানি আর্মিরা এক সাথে নির্মম ভাবে হত্যা করেছে। এই গণ হত্যার একজন প্রত্যক্ষদর্শী ডেমরা গ্রামের প্রফুল্ল হলদার। সে এই গণ হত্যায় তাঁর বাবাকে হারিয়েছেন।
এই গণহত্যার কথা বলতে গিয়ে তিনি বলেন- আমার পিতার রক্তাক্ত প্রাণহীন লাশ পেয়ে ছিলাম অন্যান্য এক গাদা লাশের মধ্যে। জল পথ ছাড়া এই গ্রামে আসার আর তেমন কোন রাস্তা ছিল না। নিরাপদ ভেবে শাহজাদপুর, উল্লাপাড়া, বেড়া, কুচিয়া মারা ও অন্যান্য গ্রামের অনেক হিন্দু এই গ্রামে আশ্রয় নিয়েছিলেন।
লেখক : বীর মুক্তিযোদ্ধা।
পাঠকের মতামত:
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএর পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ
- তালায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- রাজৈরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
- মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
- দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছাড়ার পর কেয়া-আয়শার পাশে সিনিয়র সাংবাদিক নিজাম নকিব
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক
- মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা
- কাশিয়ানীতে ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে মোবাইল কোর্ট, ৩ কিলোমিটার পাইপ ধ্বংস
- কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল বাংলালিংক
- ‘রাজারহাটের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ’
- ২৪ কোটি টাকার প্রকল্পে এখনো মিলছে না সুফল, যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা
- ব্যাটারিচালিত গাড়ি বন্ধেই ফিরবে শৃঙ্খলা
- সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় গুড় ব্যবসায়ীর মৃত্যু
- নড়াইলে শিক্ষকের মারধরে হাসপাতালে ৭ম শ্রেণীর ছাত্র, তদন্ত কার্যক্রম শুরু
- সংসদ অধিবেশন : ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
- ‘পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়’
- ‘বাংলাদেশ অত্যন্ত সংবেদনশীল সময় পার করছে’
- বুধবার হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
- দুবাইয়ে নারী এশিয়া কাপে সেমিফাইনালের লক্ষ্য বাংলাদেশের
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- সিরাজগঞ্জে একই জমি চারজনের কাছে বিক্রি
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- মালদ্বীপে বিএনপির সভাপতি খলিলুর রহমানের জম্মদিন উপলক্ষে আলোচনা সভা
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
-1.gif)








