আজ সেই ১০ অক্টোবর
পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
অমল তালুকদার, পাথরঘাটা : পুষ্পমাল্য অর্পন, শোক র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে বরগুনার পাথরঘাটা শিংড়াবুনিয়া (পশ্চিম মানিকখালী) গণহত্যা দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১০ টায় পাথরঘাটা উপজেলা প্রশাসন, বরগুনা সেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধা-৭১, 'আমরা মুক্তিযুদ্ধকে জানি'র উদ্যোগে সাত শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্প স্তবক অর্পণের মধ্য দিয়ে এ দিনটিকে স্মরণ করা হয়।
এসময় বক্তব্য রাখেন, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, বীর মুক্তিযোদ্ধা এম.এ. খালেক, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিন সোহেল, নাচনাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফরিদ উদ্দিন খান, উপজেলা কৃষি অফিসার শওকত হোসেন, নকুল বালা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন।
১৯৭১ সালের ১০ অক্টোবর এই দিনে বরগুনার পাথরঘাটার পশ্চিম মানিকখালী শিংড়াবুনিয়া শহীদ পরিবারের উপরে বর্বরোচিত পাক হানাদারের অত্যাচার ও গণহত্যার কথা আজও ভূলতে পারেনি স্বজনেরা। সেদিন পাক হানাদার রাজাকার ও শান্তি কমিটির সহায়তায় গানবোট যোগে এলাকার মুক্তিযোদ্ধাদের খুজতে এসে না পেয়ে ব্যাপারী বাড়ি, হাজরা বাড়ি, গয়ালী বাড়ি, বালা বাড়ি ও হাওলাদার বাড়ী, চারদিকে থেকে ঘেরাও করে চন্দ্র কান্ত হাজরা, অশ্বিনী কুমার বালা, লক্ষ্মিকান্ত গয়ালী, নিত্যানন্দ বেপারী, মনোরঞ্জন বেপারী, খিরোদ চন্দ্র বেপারী ও অনন্তু কুমার হালদারকে চোখ বেধে পার্শ্ববর্তী হরের খালে নিয়ে এসে ব্রাশ করে হত্যা করে এবং তাদের মালামাল লুট করে নিয়ে যায়। সর্বশেষ পুড়িয়ে দেয় ঘরবাড়ি।
প্রতি বছর ১০ অক্টোবর শিংড়াবুনিয়া গনহত্যা দিবস পালন করা হয়। এর আগে ২০১৩ সালের ১৫ ডিসেম্বর স্মরনে ফারিয়ালারা ফাউন্ডেশন ও জেলা পরিষদের পক্ষ থেকে নির্মান করা হয়েছিল স্মৃতিসৌধ। কিন্তু তা দীর্ঘদিন ধরে অরক্ষিত থাকায় তৎকালীন বরগুনা সেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধা-৭১, 'আমরা মুক্তিযুদ্ধকে জানি' ও তৎকালীন বরগুনা জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ পুনরায় সংরক্ষণে এগিয়ে আসেন।
আমিন সোহেল বলেন,১৯৭১ সালের ১০ অক্টোবর তৎকালীন ইউনিয়ন চেয়ারম্যান খলিলুর রহমান ও মকবুল হোসেনের নির্দেশে পাকবাহিনীর সদস্যরা হাত-পা এবং চোখ বেঁধে নির্মমভাবে হত্যা করে হরের খালের পারে রেখে যায়। আজও সেই শহীদদের মুল্যায়ন করা হয়নি। তাদের পরিবার কে সাবলম্বী করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ হিন্দু পরিষদ পাথরঘাটা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক অমল তালুকদার বলেন,ঘটনাটি আজও এই জনপদের মানুষকে শিহরিত করে। একাত্তরের যুদ্ধের সেইসব টালমাটাল দিনের কথা নতুন প্রজন্মের জানা দরকার।
সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন বলেন, স্মৃতি সৌধের পাশেই একটি নতুন সেতু হয়েছে, যা তৎকালীন পুল ছিলো। তাদের স্মরনে 'সাত শহীদ স্মৃতি সেতু ' নামে নামকরণ করার জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। এছাড়াও মুক্তিযোদ্ধাদের নামে বাড়ির সামনে সড়কের নাম করন করা এখন সময়ের দাবি।
উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির বলেন, মুক্তিযোদ্ধাদের ভাতা দেয়া হচ্ছে কিন্তু মুক্তিযুদ্ধের সময় যারা শহীদ হয়েছেন তাদের আজও কোন ভাতার আওতায় আনা হয়নি। সরকারের কাছে দাবি জানাচ্ছি ভাতার আওতায় আনার জন্য।
তিনি আরও বলেন, স্মৃতি সৌধ মেরামতের কাজ এক সপ্তাহের মধ্যে শুরু করা হবে। সামনে সভায় 'সাত শহীদ স্মৃতি সেতু ' নামে নামকরণের সিদ্ধান্ত নেয়া হবে।
(এটি/এসপি/অক্টোবর ১০, ২০২৩)
পাঠকের মতামত:
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব
- স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া রাস্তার কাজ নিজের না দাবী মোতাহারের
- দিনাজপুরে উইমেন চেম্বার অফ কমার্স’র সভাপতি শাহিনুর জেলহাজতে
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি মনিরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- রাজনীতির দুষ্টু চক্র এবং আমাদের রাষ্ট্র নায়ক
- কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মহিলা মাদ্রাসা
- আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে
- ফুলপুরে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত
- ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা
- ‘শহীদ পরিবারকে উপেক্ষা করলে গণতন্ত্রের লড়াই সার্থক হবে না’
- ‘বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে’
- বিরোধী দলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- হাসপাতালে ফজলুর রহমান বাবু
- ‘তাকে দলেই রাখতাম না, অধিনায়ক তো দূরের কথা’
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১৩৬ মামলা
- জুলাই জাতীয় সনদ ও গণভোটের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
- ‘অনন্তকাল যুদ্ধ করার মতো অস্ত্রের মজুত আছে যুক্তরাষ্ট্রের’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩৩২৪ টাকা
- বিলবোর্ড-ব্যানারে নিজের ছবি দেখে সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- কাতারে সব ধরনের এন্ট্রি ভিসায় এক মাসের মেয়াদ বৃদ্ধি
- নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য
- ‘এটি অনন্ত যুদ্ধ নয় বরং শান্তির প্রবেশদ্বার’
- ‘শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগির অ্যাকশন’
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- শিউলি আহমেদ’র কবিতা
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
-1.gif)








