বিহারী হয়েও ছিলেন মুক্তিযুদ্ধের গুপ্তচর, শেষ বয়সে চান স্বীকৃতি
রাজবাড়ী প্রতিনিধি : ভারতের বিহার থেকে বাবাকে হারিয়ে মায়ের হাত ধরে বাংলাদেশ এসেছিলেন সামি আহম্মেদ খান (৭০)। থাকতে শুরু করেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইলিশকোল গ্রামে। বয়স যখন ১৮ তখনই শুরু হয় ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ। অ-বাঙালি হওয়া সত্ত্বেও এদেশের মুক্তিকামী মানুষের পাশে থেকে সহযোগিতা করেছেন প্রাণপণে।
কখনো ছুটেছেন পাক-হানাদার বাহিনীর হাতে আটক যুবকদের উদ্ধারে। কখনো ছুটেছেন পাক-হানাদার বাহিনীর হাত থেকে সরকারি স্থাপনা রক্ষা করতে। কখনো আবার বাড়ি থেকে রান্না করা খাবার নিয়ে ছুটেছেন মুক্তিযোদ্ধাদের কাছে। স্থানীয় হিন্দু বাড়িগুলো রক্ষা করতে পাক-হানাদার বাহিনীর সাথে প্রতারণার আশ্রয় নিয়েছিলেন তিনি।
এতো কিছুর পরেও কখনো মেলেনি সরকারি স্বীকৃতি।শেষ বয়সে নিজের জন্য না,সন্তানরা যাতে সমাজে মাথা উচু করে বাঁচতে পারে এ জন্য চান স্বীকৃতি। এরই মধ্যে তার চোখে দেখা ও তার মুক্তিযুদ্ধের স্বপক্ষে কাজ করার গল্প মুক্তিযুদ্ধ জাদুঘরে R-৩৮২৩৮ নম্বরে লিপিবদ্ধ হয়েছে।
এভাবেই অ-বাঙালি বিহারি সামি আহম্মেদ খান মহান মুক্তিযুদ্ধের সময়ের বর্ণনা দিচ্ছিলেন। অশ্রু ভরা চোখে পাক-হানাদার বাহিনীর বর্বর নির্যাতনের কথা বলছিলেন। তিনি আরও বলেন, দুই ছেলে ও এক মেয়ে সন্তান নিয়ে ভালো আছি। মেয়েকে বিয়ে দিয়েছি। বড় ছেলে গিয়াস উদ্দিন খান (৪৩) একটি সিমেন্ট কোম্পানিতে মাগুরা জেলায় কাজ করে। ছোট ছেলে প্রতিবন্ধী সে বাড়ি দেখাশোনা করে। স্থানীয় প্রতিবেশীদের সাথে মিলেমিশে বসবাস করছেন।
সামি আহম্মেদ খানের বড় ছেলে গিয়াস উদ্দিন খান অশ্রু ভরা চোখে বলেন, আমাদের লোক সমাজে নিজেদের পরিচয় দিয়ে খারাপ লাগে। আসলেই তো মহান মুক্তিযুদ্ধে বিহারীরা পাক-হানাদার বাহিনীর দালালী করেছে। তাদের ওই সকল কর্মকাণ্ডে বাঙালিরা ঘৃণাভরে তুচ্ছ তাচ্ছিল্য করে। অনেকেই যারা আমার বাবার মহান মুক্তিযুদ্ধে অবদানের কথা জানেন না তারাও আমাদের তুচ্ছ তাচ্ছিল্য করে। তখন প্রচন্ড খারাপ লাগে। আমরা যেভাবে চলছি যাতে আমাদের সন্তানদের একই অভিসাপ নিয়ে চলতে না হয় সে জন্য আমার বাবার অবদানের স্বীকৃতি চাই। তা ছাড়া আমাদের কোন সুযোগ সুবিধা চাই না।
বিষয়টি আরও নিশ্চিত হতে এই প্রতিবেদককে কথা হয় স্থানীয় সম্ভ্রান্ত হিন্দু পরিবারের সদস্য অশোক লাহিড়ীর সাথে। তিনি জানান, সামী আহম্মেদ খান অ-বাঙালি বিহারী হলেও স্বাধীনতার স্বপক্ষে কাজ করেছেন। আমাদের এই এলাকা হিন্দু অধ্যুষিত তিনি এই এলাকায় বসবাস করে যুদ্ধকালীন সময় এরও আগের থেকেই। আমাদের এলাকায় যাতে কোন বিহারী ও পাক-হানাদার বাহিনীর আসতে না পারে সেই ব্যবস্থা করছেন। তার ভালো কাজে জন্য তার সাথে এই এলাকার সম্ভ্রান্ত মুক্তিযুদ্ধের স্বপক্ষের পরিবার আত্মীয়তা করেছেন।
আসলেই কি সামী আহম্মেদ খান মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন কি না সেটি নিচ্ছিত হতে কথা হয় বীর মুক্তিযোদ্ধা মো: আকমল হোসেনের সাথে। তিনি জানান সামী আহম্মেদ খান বিহারী তবে যুদ্ধকালীন সময়ে মহান স্বাধীনতা যুদ্ধের পক্ষে কাজ করেছেন। শুধু তিনি না তার মাও আমাদের জন্য কাজ করেছেন। পাক-হানাদার বাহিনীর গাড়ি আসলে তার মা তাদের ভুল বুঝিয়ে ফিরিয়ে দেতেন।সামী অনেক সময় আমাদের সাথে থাকছে। কখনো আমাদের তথ্য পাচার করে নাই। তিনি পাক-হানাদার বাহিনীর তথ্য আমাদের দিতেন। তিনি অস্ত্র হাতে যুদ্ধ না করলেও তিনি মুক্তিযোদ্ধা। তার স্বীকৃতি পাওয়া উচিত।
(একে/এসপি/নভেম্বর ১৫, ২০২৪)
পাঠকের মতামত:
- ঈদ শুভেচ্ছার পাশাপাশি নতুন প্রজন্মকে মাদকমুক্ত থাকার আহবান
- গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত
- মহম্মদপুরে জমজমাট ঈদ বাজার, প্রিয়জনের পোশাক কিনতে ক্রেতাদের ব্যস্ততা
- বন ও পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী গ্রেফতার
- দিনাজপুরে রোলেক্স বেকারী'র ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল
- বারুনীর গঙ্গাস্নান উৎসব অনুষ্ঠিত
- তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ: সমাজকল্যাণমন্ত্রী
- সবুজ পাহাড় আর নীল জলরাশির মিতালি: কাপ্তাইয়ের মায়াবী জনপদ
- সাতক্ষীরা শহর থেকে তরুণ চিকিৎসক ও নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
- সালথায় অসহায় মানুষের মাঝে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
- বগুড়ায় লাইনচ্যুত নীলসাগর ট্রেনের ৭ বগি, আহত অর্ধশতাধিক
- লৌহজংয়ে রেস্টুরেন্ট ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- পদ্মা সেতুতে টোল দিয়ে নির্বিঘ্নে গন্তব্যে ছুটছে যানবাহন
- বগুড়ায় নিয়ন্ত্রণ হাড়িয়ে মাইক্রোবাসে অগ্নিকাণ্ড, নিহত ৩, আহত ৯
- নড়াইলে শ্রমজীবি, অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন সনি চৌধুরী
- কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
- নড়াইলে গরু চোর আটক
- গোপালগঞ্জে ৭৮টি অসহায় পরিবার পেল ভ্যান ও সেলাই মেশিন
- মাদকাসক্ত ছেলের আগুনে পুড়ল বিধবা মায়ের ঘর
- ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর নগদ অর্থ বিতরণ করলেন এমপি আতাউর রহমান বাচ্চু
- নগরকান্দায় যুবলীগের ইফতার বিতরণের ভিডিও ভাইরালের পর যুবলীগ কর্মী গ্রেফতার
- কাপ্তাইয়ে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মুখে হাসি ফোটালো ব্যতিক্রমী ইফতার মাহফিল
- গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল
- আরো ২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর
- হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদের জামিন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
-1.gif)








