হট্টগোল ও বিশৃঙ্খলার মধ্যে পালিত হলো সাতক্ষীরা মুক্ত দিবস
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : হট্টগোল ও বিশৃঙ্খলার মধ্যে পালিত হল সাতক্ষীরা মুক্ত দিবস। আজ শনিবার দুপুরে শহরের পোষ্ট অফিস মোড়ে সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে আলোচনাসভা চলাকালে এ হট্টগোল শুরু হয়।
সভায় বক্তব্য দেন, জেলার সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু, জেলার সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এম শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক সুভাষ সরকার, বীর মুক্তিযোদ্ধা অ্যাড,নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা তবিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সন্তান কমা-ের জেলা সাধারণ সম্পাদক এস এম শরীফ উদ্দীন, কাজী মিঠু প্রমুখ।
আলোচনা সভায় অধিকাংশ বক্তারা বলেন, ফু দিয়ে বা ঝাড়-ফুকের মাধ্যমে সাতক্ষীরা মুক্ত হয়নি।সাতক্ষীরা মুক্ত হয়েছে মুক্তিযোদ্ধাদের কঠোর প্রতিরোদের মাধ্যমে।আমাদের অর্জিত স্বাধীনতা মৌলবাদীদের হাতে তুলে দিতে পারি না।সে জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধাদের সম্মান অক্ষুন্ন রাখার জন্য।
তবে কয়েকজন মুক্তিযোদ্ধা বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ বক্তব্য রাখার সময় কামারনগর, সুলতানপুর ও পলাশপোল এলাকার কিছু ছাত্রদল ও যুবদল কর্মী পরিচয়ে সভাস্থলে ঢুকে পড়েন। এসময় তারা মুক্তিযোদ্ধা সুভাষ সরকারকে লক্ষ্য করে বলেন যে, আপনারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছেন। আপনারা সকলে আওয়ামী লীগের প্রেত্মাতাদের অনুসারী। এ সভা চলতে দেওয়া যায় না।
মুক্তিযোদ্ধারা আরো বলেন, জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমা-ার এসএম শহীদুল ইসলাম বলেন, এ সভায় যারা বক্তব্য রেখেছেন তারা মুক্তিযুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা রাখা শহীদ জিয়াউর রহমানের নাম উল্লেখ করেননি। যারা গণতন্ত্র উদ্ধার ও স্বৈারাচারের মাধমে লুটপাট ও ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশে নতুন করে স্বাধীনতা এসেছে। এতে অনেকেই প্রাণ হারিয়েছেন। তারাও মুক্তিযোদ্ধা হিসেব স্বীকৃতি পাবে। যারা ৫ আগষ্টের স্বাধীনতা অন্দোলনে ভূমিকা রে খেছিলেন তাদের চিন্তা চেতনা দেশবাসির মাঝে ছড়িয়ে দিতে হবে।
তবে সাবেক মুক্তিযোদ্ধা কমা-ার আলোচনাকালে প্রয়াত জিয়াউর রহমানের নাম উল্লেখ না করায় ভুল স্বীকার করেন।
এর আগে সকাল সাড়ে ১১টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধাদের পতাকা উত্তোলন করা হয়।
১৯৭১ সালের ৭ ডিসেম্বর পাকিস্তানী হানাদার বাহিনীর হাত থেকে সাতক্ষীরা মুক্ত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা জিল্লুল করিম।
(আরকে/এসপি/ডিসেম্বর ০৭, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে’
- ‘ঢাকা-বেইজিং সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের’
- ‘কাউকে কোন ছাড় নয়’
- ‘গুমের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না’
- এয়ার মার্শাল আসগর খান করাচী থেকে ঢাকায় আসেন
- গোপালগঞ্জে বন্ধুর বাড়ি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের উদ্বোধন
- চাটমোহরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮
- গোপালগঞ্জে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা
- কুড়িগ্রাম সীমান্তের ঘেরাটোপে আটকে আছে তিন যুবকের ভাগ্য
- মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন
- তিস্তার তীব্র ভাঙনে ৩০ বাড়ি বিলীন, দিশেহারা তীরবর্তী মানুষ
- শহীদ জননী জাহানারা ইমাম: যুদ্ধাপরাধী বিচারের অগ্রদূত ও অকুতোভয় চেতনার বাতিঘর
- ফরিদপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত
- ধূমকেতু এক্সপ্রেসে ১০ লাখ টাকার হেরোইনসহ দম্পতি গ্রেফতার
- অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসার ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা
- চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- তিয়েনআনমেন স্কয়ারে চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি
- বিশ্বজয় করতে ফিরছে নতুন ‘বাহুবলী’
- জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দল ঘোষণা
- ‘বাজেটে শ্রমজীবী মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির বড় ব্যবধান রয়েছে’
- ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে কানাডা
- সোনার দাম বিশ্ববাজারে আরও কমলো
- পবিত্র আশুরা আজ
- সিদ্ধ ডিম পুনরায় গরম করার আগে যেসব বিষয় জানা জরুরি
- এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্ব গাথা
- উত্তম ও অধম
- ‘বুড়িগঙ্গার পানি যেন খাওয়া যায় সে ব্যবস্থা করবো’
- শাহজাদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







