কুষ্টিয়া মুক্ত দিবস আজ
মো: মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : আজ ১১ ডিসেম্বর, ১৯৭১ সালের এ দিনে মুক্তিযুদ্ধের সূতিকাগার কুষ্টিয়া জেলা হানাদার বাহিনী মুক্ত হয়। কুষ্টিয়া ছিল মুক্তিযুদ্ধের অস্থায়ী রাজধানী। এ কারণে পাক হানাদার বাহিনীর অত্যাচার-নির্যাতন, আক্রমণ ছিল সবচেয়ে বেশি। তবে এ জেলায় হানাদার বাহিনী শুরুতেই প্রতিরোধের মুখে পড়ে।
১৯৭১ সালের ৩০ মার্চ ভোরে মুক্তি বাহিনী কুষ্টিয়া জিলা স্কুলে পাকিস্তানি হানাদার ক্যাম্পে হামলা চালান । এতে অসংখ্য পাকিস্তানি সেনা নিহত হয়। ১ এপ্রিল পাকিস্তানি বাহিনী কুষ্টিয়া ছেড়ে পালিয়ে যায়।প্রথমবারের মতো মুক্ত হয় কুষ্টিয়া। পরবর্তীতে ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠন হয়।
এরপর দফায় দফায় বিমান হামলা চালিয়ে ১৬ দিন পর আবারও কুষ্টিয়া দখল করে নেয় পাকবাহিনী।বংশীতলা, দুর্বাচারা, আড়পাড়া, মঠবাড়িয়া, মিরপুরের কাকিলাদহ, হরিপুর, কুশলীবাসা, কুমারখালীর ঘাসখালিসহ ৪৪টি যুদ্ধ সংঘটিত হয়।
মুক্তি ও মিত্রবাহিনীর যোথ আক্রমণে ৯ ডিসেম্বর শহর ছাড়া অন্য এলাকা মুক্ত হয়। ১০ ডিসেম্বর রাতে পাক বাহিনী ভেড়ামারা পাকশী ঘাট হয়ে ঢাকার উদ্দেশ্যে কুষ্টিয়া ছেড়ে চলে যায়। ১১ ডিসেম্বর পুরোপুরি মুক্ত হয় কুষ্টিয়া।
হাজার হাজার মানুষ ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে রাস্তায় নেমে আসেন। পথে প্রান্তরে গড়ে তোলা হয়েছিল বেরিক্যাড। লাঠি-সড়কি, ঢাল-তলোয়ার নিয়ে উপজেলার হরিপুর-বারখাদা, জুগিয়া, আলামপুর, দহকোলা, জিয়ারুখী, কয়া, সুলতানপুর, পোড়াদহ, বাড়াদিসহ বিভিন্ন গ্রাম থেকে মানুষ ছুটে এসেছিলেন কুষ্টিয়া শহরে। মুক্তির আনন্দে মাতোয়ারা হয়েছিলেন তারা।
(এমজে/এসপি/ডিসেম্বর ১১, ২০২৪)
পাঠকের মতামত:
- সালথায় যুবদলের সমন্নয় সভা অনুষ্ঠিত
- কুড়ি বছর পরে
- দাম কমিয়েও ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে বড় পতন
- সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৩ দিনের মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
- মেসিকে ‘বিনয়ী ও টিমম্যান’ ঘোষণা দিয়ে রাজকীয় সংবর্ধনা
- হামে মৃত্যু বাড়ছেই, একদিনে প্রাণ গেলো সাতজনের
- মাদক-মোবাইল আসক্তি থেকে বাঁচতে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতির
- শনিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
- ‘আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়’
- কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে ফিল্ড ওয়ারিয়র্সকে উড়িয়ে দিল 'পারলে ঠেকাও একাদশ'
- অভিনেতা সমু চৌধুরীর পাশে দাঁড়ানোর আহ্বান মনিরা মিঠুর
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার সাহেদের দাফন সম্পন্ন
- সালথায় মুস্তাক আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব
- সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা
- তালায় ক্ষিতিশ মণ্ডল হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- দেশে এলো সৌদিতে বোমা হামলায় নিহত বাংলাদেশির মরদেহ
- মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- ‘আ.লীগ ছিল অপপ্রচারকারী, তাদের সাথে যুক্ত হয়েছে গুপ্ত দল’
- ভরিতে সোনার দাম কমলো ২১৫৮ টাকা
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ঝালকাঠিতে নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ!
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- লিচু চোর
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
-1.gif)








