মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
মহম্মদপুর প্রতিনিধি : মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৬ অক্টোবর দিনটি মাগুরার মহম্মদপুর বাসীর জন্য একদিকে শোকের, অন্যদিকে গৌরবের। ১৯৭১ সালের ১৬ অক্টোবর নহাটা ইউনিয়নের জয়রামপুরে সম্মুখযুদ্ধে পাকিস্তানি সেনাদের গুলিতে শহীদ হন মাত্র ১৬ বছর বয়সী তরুণ বীর মুক্তিযোদ্ধা আবীর হোসেন।
শহীদের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে জয়রামপুর যুদ্ধক্ষেত্রে তৈরি করা হয়েছে “মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ”। এছাড়া ১৯৮৮ সালে উপজেলা সদরে প্রতিষ্ঠিত হয়েছিল “শহীদ আবীর সাধারণ পাঠাগার”-যা আজ সময়ের বিবর্তনে বিলীন হয়ে যাওয়ার পথে। হারিয়ে গেছে বীর প্রতীক গোলাম এয়াকুব আলী মার্কেট, বিলুপ্ত প্রায় শহীদ আহম্মদ-মহম্মদ সড়কের নামফলক।
এসব ঐতিহাসিক স্থাপনা পুনঃপ্রতিষ্ঠা এবং মুক্তিযোদ্ধাদের নামে নতুন সড়ক ও স্থাপনা নামকরণের দাবি জানিয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অবঃ) মোহাম্মদ মতিউর রহমান।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সম্মেলন কক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধা আবীর হোসেনের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই দাবি জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদমান আকিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আব্দুল ওয়াহাব, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল, এসআই সুমন মিয়া, ও শহীদ আবীরের সহোদর বীর মুক্তিযোদ্ধা মো. তিলাম হোসেন প্রমুখ।
আলোচনা শেষে সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং পরে তোবারক বিতরণ করা হয়।
(বিএস/এসপি/অক্টোবর ১৬, ২০২৫)
পাঠকের মতামত:
- অসন্তোষ-সহিংসতা অব্যাহত থাকলে পোশাক কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের
- পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ
- পোশাক শিল্পে উৎপাদন স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ
- ‘গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে ঢুকবে না’
- মুক্তিবাহিনী পাকসেনাদের পানছড়া নামক স্থানে এ্যামবুশ করে
- পুরোদমে শুরু হয়েছে দুবলার শুঁটকি মৌসুম, দুই দিনে প্রচুর মাছ পেয়ে খুশী জেলেরা
- যুবদল নেতা সাদিকুল ইসলাম ভদুকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমাণ্ড আবেদন
- সুবর্ণচরে অসহায় নারীকে ঘর করে দিলেন আকবর হোসেন
- জামালপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
- দিনাজপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় যুব দিবস পালিত
- জামালপুরে যুব দিবসে আলোচনা সভা, চেক বিতরণ
- যুবশক্তির স্বপ্নপূরণে সোনাতলায় ঋণের চেক ও গাছের চারা বিতরণ
- জামালপুরে চার শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শূন্য, টানা দুই বছর ফেল সব পরীক্ষার্থী
- নদীতে ড্রেজার মেশিন বসানোর তথ্য দিলে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা
- বাংলাদেশে প্রথম অমনিচ্যানেল ব্যাংকিং অভিজ্ঞতা নিয়ে এলো ব্র্যাক ব্যাংক
- কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় যুব দিবস পালিত
- ধামরাইয়ে নিরাপদ সড়ক চাই সংগঠনের মুক্ত সংলাপ ও বৈঠক অনুষ্ঠিত
- ‘অবিলম্বে সুন্দরবনকে দস্যুমুক্ত করে বনজীবীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে হবে’
- আত্মকর্মসংস্থান ও দক্ষতার বার্তা দিয়ে কাপ্তাইয়ে জাতীয় যুব দিবস পালিত
- ট্রাফিক আইন মানার আহ্বান, সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর নিরাপদ সড়ক কর্মশালা
- নড়াইলে জানালার গ্রিল কেটে ডাকাতি, ৪০ ভরি স্বর্ণ, টাকা লুটের অভিযোগ
- গোপালগঞ্জে জাতীয় যুব দিবসের অনুষ্ঠান শুরু
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু
- দুই বছরের সম্পর্কের পর চীনা যুবকের সঙ্গে কলেজছাত্রীর বিয়ে, এলাকায় চাঞ্চল্য
- দিনাজপুরে স্তন ক্যানসার সচেতনতা কর্মসূচির সমাপনী ও বৈজ্ঞানিক অধিবেশন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ধামরাইয়ে যশোমাধবের রথযাত্রা উৎসব ও মেলার উদ্বোধন
- কেএনএফের আরও ২ সদস্য গ্রেপ্তার, অস্ত্র-গুলি জব্দ
- মহম্মদপুরে নৌকাবাইচ প্রতিযোগিতায় লাখো মানুষের ঢল
- লোহাগড়া পৌরসভায় মেয়র পদে লড়াই হবে দ্বিমুখী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়েছে শতাধিক ঘরবাড়ি
- ঈদযাত্রায় ঢাকা-বরিশাল মহাসড়কে ৫ দুর্ঘটনায় নিহত ৪
- প্রকৃতির চেনা অতিথি দোয়েল পাখি অস্তিত্ব সংকটে
- বিএনপি প্রার্থী মেজর অবঃ হাফিজ উদ্দিন বীরবিক্রমের মনোনয়ন পত্র দাখিল
- হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
- পঞ্চগড়ে অবরুদ্ধ আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলো বিএনপি
- কলাপাড়ায় ৩০ বছর পর বিএনপির বিজয়ে আনন্দ মিছিল
- হেভীওয়েট বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর দ্বিমুখী লড়াই
- ‘চাঁদাবাজদের হাতেও সম্মানের কাজ তুলে দেবো’
- বৃষ্টির সময় নিরাপদে থাকতে যা করবেন
- কলাপাড়ায় জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে আটক ৩
- নেত্রকোনা-৩ আসনে দ্বিমুখী তুমুল লড়াই, কঠিন চাপের মুখে ভোটারগণ
- স্বাধীনতার পর জামায়াতের কুষ্টিয়া জয়
- `এ বছর পরীক্ষা দেরিতে হওয়ায় আগামী বছর তা সমন্বয় করা হবে'
-1.gif)








