১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস। ১৯৭১ সালের এইদিনে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা হানাদার মুক্ত হয়। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর আক্রমনে পাকিস্তানি বাহিনীর দখলে থাকা কাশিয়ানীর ভাটিয়াপাড়া ওয়্যারলেস স্টেশনের ক্যান্টনমেন্টের পতন ঘটে এইদিনে। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় ১৬ ডিসেম্বর অর্জিত হলেও কশিয়ানীর ভাটিয়াপাড়ায় স্বাধীন বাংলাদেশের লাল-সবুজের পতাকা ওড়ে ১৯ ডিসেম্বর সকালে।
মুক্তিযুদ্ধ কালীন কাশিয়ানী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কামান্ডার এনায়েত হোসেন জানান, গোপালগঞ্জ-ফরিদপুর-নড়াইল জেলার সীমান্তে অবস্থিত এবং ভৌগলিক ও যুদ্ধের দিক থেকে গুরুত্বপূর্ন রেলস্টেশন ও নদী বন্দর ভাটিয়াপাড়া দখল নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে লড়াই হয় কয়েক দফা। পাকিস্তানি বাহিনীর ভাটিয়াপাড়া মিনি ক্যান্টনমেন্টটি গোপালগঞ্জ জেলার অন্তর্ভূক্ত হলেও ফরিদপুর-নড়াইল-গোপালগঞ্জ অঞ্চলের মুক্তিযোদ্ধাদের লক্ষ্যবস্তু ছিলো ভাটিয়াপাড়ার ওই মিনি ক্যান্টনমেন্টটি। তাই এখানে তুমুল লড়াই হয়।
ওই মুক্তিযোদ্ধা বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী ১৯৭১ সালের মে মাসে এখানে ওই অয়্যারলেস স্টেশনে সামরিক ঘাঁটি স্থাপন করে। দীর্ঘ ৭ মাসব্যাপী ৬৫ পাকিস্তানি সেনার শক্তিশালী একটি গ্রুপ এখানে অবস্থান করে এলাকার নিরীহ মুক্তিকামী মানুষের উপর নির্যতন, নিপীড়ন ও গণহত্যাযজ্ঞ চালায়। অনেক মুক্তিকামী মানুষকে হত্যা করে পাকিস্তানি বাহিনী লাশ ভাটিয়াড়ার দিয়ে প্রবাহিত মধুমতি নদীতে ভাসিয়ে দিতো। পাকিস্তানি বাহিনীর একটি দল গোপালগঞ্জ সদর উপজেলা সংলগ্ন জয়বাংলা পুকুরপাড়ের মিনি ক্যান্টনমেন্টন থেকে আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে ৬ ডিসেম্বর রাতে পালিয়ে ভাটিয়াপাড়ার ওই ক্যাম্পে অবস্থান নেয়। ভাটিয়াপাড়ার পাকিস্তানি বাহিনীর মিনি ক্যন্টনমেন্টটি দখলে নিয়ে ৬ নভেম্বর দু’টি মারাত্মক যুদ্ধ হয়। মুক্তিযোদ্ধাদের সাথে টানা ১৫ ঘন্টা পাকিস্তানি বাহিনীর যুদ্ধ হয়। এ সময় মুক্তিযোদ্ধাদের ঘায়েল করতে পাকিস্তানি বাহিনী আকাশ পথে বিমান থেকে গুলি ও বোমা বর্ষণ করতে থাকে। কিন্তু সেদিন অসীম সাহসী মুক্তিযোদ্ধারা পিছু হটেনি। এ যুদ্ধে পাকিস্তানি বাহিনী যথেষ্ট ঘায়েল হয়। সে সময় মুক্তিযোদ্ধা মীর মহিউল হক মিন্টু , সাধুহাটির এ কিউএম জয়নুল অবেদীন শহীদ হন।
এনায়েত হোসেন আরো বলেন, ওই অয়্যারলেস ক্যাম্প দখল নিয়ে দ্বিতীয় দফায় যুদ্ধ হয় ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধের বিজয়ের দিনে। তিনদিন যুদ্ধের পর ১৯ ডিসেম্বর খুব ভোরে নড়াইল গোপালগঞ্জ ও ফরিদপুরের দিক থেকে মুক্তিবাহিনীর কমান্ডারগণ সম্মিলিতভাবে ভাটিয়াপাড়া ক্যান্টনমেন্টে আক্রমন চালায়। মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক এ হামলা ও বীরোচিত সাহসী যুদ্ধে অবশেষে ১৯ ডিসেম্বর সকাল ১০ টার দিকে মুক্তি ও মিত্রবাহিনীর যৌথ কমান্ডের কাছে ৬৫ জন পাকিস্তানি সেনা আত্মসমার্পন করে। এ যুদ্ধে ৬ পাকিস্তানি সেনা নিহত হয়। অপরদিকে মুক্তিযোদ্ধা মশিউর রহমান সিকদার, অনিল কুমার বিশ্বাস, মজিবর রহমান, মোহাম্মদ হান্নান শেখ শহিদ হয়।
এরপর ভাটিয়াপাড়ার ওয়্যারলেস স্টেশনের মিনি ক্যান্টনমেন্টে উড়ানো হয় বাংলাদেশের মানচিত্র ও লাল সূর্য খচিত গাঢ় সবুজ জমিনের বিজয় পতাকা। এরই মধ্যদিয়ে হানাদার মুক্ত হয় কাশিয়ানীর ভাটিয়াপাড়াসহ সমগ্র গোপালগঞ্জ অঞ্চল। মুক্তিযোদ্ধারা আনন্দে আত্মহারা হয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা নিয়ে বিজয় মিছিল বের করেন। শ’-শ’ মুক্তিকামী মানুষ এ বিজয় মিছিলে অংশ নিয়ে অনন্দ উল্লাসে মাতোয়ারা হয়ে ওঠেন।
(টিবি/এসপি/ডিসেম্বর ১৮, ২০২৫)
পাঠকের মতামত:
- সিএমএসএমই খাতের পুনঃঅর্থায়ন তহবিলে ব্র্যাক ব্যাংক
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দিতে আইএইএ’র সহযোগিতা চাইল বাংলাদেশ
- সুন্দরবনের অভয়ারণ্যের নিষিদ্ধ খালে মাছ ধরায় ৫ জেলে আটক
- বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
- ঈশ্বরদীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- কাপাসিয়ায় ইভটিজিংয়ের অপরাধে বখাটের ৩ মাসের কারাদণ্ড
- বঙ্গোপসাগর থেকে হিমালয়: ভূ-রাজনীতির কেন্দ্রমূলে বাংলাদেশ
- ডেঙ্গু রোগীদের মশারি দিলেন মেয়রপ্রার্থী সোহেল রানা
- পদোন্নতি নিয়ে শিহাবের আপিল, ‘বিধিবহির্ভূত নয়’ বলছে চট্টগ্রাম বন্দর
- চাটমোহরে হত্যা মামলায় নিরীহদের হয়রানীর প্রতিবাদে মানববন্ধন
- ফুলপুরে সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
- ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষক নিহত, আহত ১
- সোনাতলায় এক অনুষ্ঠানে মাছের পোনা অবমুক্ত, কৃষি যন্ত্র, ঢেউটিন-টাকা ও পুরস্কার বিতরণ
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- আমলাতান্ত্রিকতা নিপাত যাক, কৃষক শ্রমিক মুক্তি পাক : শেখ নাসির উদ্দিন
- ডিম ফুটে বের হলো বিষধর ১৪ পদ্মগোখড়ার বাচ্চা
- মশার কাছে রাষ্ট্রের পরাজয়
- ব্র্যাকের উপ-নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেলেন অরিঞ্জয় ধর
- চেয়ার বদলেছে, দুর্নীতি নয়!
- ‘ইসি স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না’
- সালথায় উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ উদযাপন
- যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিল ভারত
- ‘শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের বিকল্প নেই’
- এশিয়ান গেমসের আগে জ্যোতির নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তে হতাশ বিসিবি
- কাপ্তাইয়ে ২৮ লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার, সিএনজিসহ আটক ২
- গাইবান্ধায় চোর সন্দেহে গণপিটুনি, ৩ জনের মৃত্যু
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- কৃষক হত্যা দিবসে নীলফামারীতে কৃষক সমাবেশ
- মশার কাছে রাষ্ট্রের পরাজয়
- ব্র্যাকের উপ-নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেলেন অরিঞ্জয় ধর
- কুমিল্লায় নাবালিকাকে ধর্ষণের দায়ে আলাউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
- কলাপাড়ায় ওসির প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও, ঝাড়ু মিছিল
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
- দুদকের মামলায় ভিন্নমত, জ্যেষ্ঠ বিচারপতির এজলাস ত্যাগ
- চাঁদপুরে উত্তাপের মাঠে নিরুত্তাপ ভোট
- জাতীয় কবির শ্বশুর বাড়িতে নানা আয়োজনে জন্মদিন পালিত
- কিছু ভুল শুধরে নিলেই নতুন বছর কাটবে ভালো
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- আগের চেয়েও একটু বেশি
- কয়লা সংকটে উৎপাদন বন্ধ ৩০০ কোটি টাকার বিদ্যুৎকেন্দ্রে
- ডিম ফুটে বের হলো বিষধর ১৪ পদ্মগোখড়ার বাচ্চা
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
-1.gif)








