E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালিত

২০২৬ নভেম্বর ১৪ ১৭:৪৫:৪৭
উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালিত

পিএম সৈকত, কুড়িগ্রাম : কুড়িগ্রামের উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে 'হাতিয়া যুব প্রচেষ্টা’র উদ্যোগে শুক্রবার (১৩ নভেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলন, কালো পতাকা অর্ধনমিত রাখা, শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

১৯৭১ সালের এই দিনে কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের দাগারকুঠি এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের নির্মম হত্যাযজ্ঞে ৬৯৭ জন নিরস্ত্র মানুষ প্রাণ হারান। মুক্তিযুদ্ধের ইতিহাসে এটি অন্যতম এক কলঙ্কজনক ও শোকাবহ অধ্যায়।

দিবসটি উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হায়দার আলী মিঞা, উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শওকত আলী সরকার, হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএম আবুল হোসেন প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৩ নভেম্বর ভোরে পাকিস্তানি বাহিনী স্থানীয় রাজাকারদের সহযোগিতায় হাতিয়ার সাতটি গ্রামে অতর্কিত হামলা চালিয়ে নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। দিনভর চলা এই তাণ্ডবে ৬৯৭ জন নিরস্ত্র মানুষ শহিদ হন এবং অসংখ্য বাড়িঘর পুড়ে যায়। স্থানীয়রা শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, নামসংবলিত স্মৃতিফলক স্থাপন এবং শহিদ পরিবারগুলোর পুনর্বাসনের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।

অনুষ্ঠানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

(পিএস/এসপি/নভেম্বর ১৪, ২০২৬)

পাঠকের মতামত:

১৪ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test