E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

২৯ নভেম্বর পঞ্চগড় মুক্ত দিবস

২০২৬ নভেম্বর ২৯ ১৭:৪১:০৮
২৯ নভেম্বর পঞ্চগড় মুক্ত দিবস

রহিম আব্দুর রহিম : ১৯৭১'র মুক্তিযুদ্ধে বিজয় লাভের ১৭ দিন আগে শত্রুমুক্ত হয় পঞ্চগড়। এ উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও ২৯ নভেম্বর পঞ্চগড়ে মুক্ত দিবস উদযাপন করেছে জেলা প্রশাসন। দিবসের শুরুতেই শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে'পুস্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল শেষে জেলা প্রশাসক মোছাঃ শুকুরিয়া পারভীন, পুলিশ সুপার মোঃ আবু সাইম এবং জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ এর  নেতৃত্বে এক বর্নাঢ্য শোভাযাত্রা নিয়ে তারা করতোয়া ব্রীজের উত্তর কিনারায় জেলা পরিষদ চত্বরে নির্মিত বধ্যভূমি স্মৃতিস্তম্ভে এসে শোভা যাত্রার সমাপ্তি ঘটান। পরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা প্রশাসক মোছাঃ শুকুরিয়া পারভীন, বিশেষ অতিথি পুলিশ সুপার মোঃ আবু সাইম, জেলা পরিষদ প্রশাসক এম মজিদ, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সিভিল সার্জন ডাক্তার মোঃ মিজানুর রহমান, পঞ্চগড় জেলা ও দায়রাজজ আদালতের বিজ্ঞ প্রসিকিউটর অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল, জেলা বিএনপির সদস্য আব্দুল্লা আল মামুন রনিক, বীরমুক্তিযোদ্ধা হেলাল উদ্দীন, বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালামসহ অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করেন বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের উপস্থাপক মোঃ দেলোয়ার হোসেন।

অন্যদিকে 'শিশু স্বর্গ ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংগঠন আয়োজন করে শিশুদের জন্য চিত্রাংকন প্রতিযোগিত '১৯৭১'র টানা ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, লক্ষ প্রাণের বিনিময়ে, মহান স্বাধীনতা এবং বিজয় লাভ করে মাতৃভূমি বাংলাদেশ। মহান বিজয়ের ১৭দিন আগে '৭১'র ২৯ নভেম্বর দেশের উত্তরাঞ্চলের ভারত লাগুয়া পঞ্চগড় মুক্ত হয়। দিনটি পঞ্চগড়ের মানুষের কাছে গর্ব, অহংকার এবং বীরত্বের কাব্যগাঁথা। এই দিনই পঞ্চগড়ের আকাশে প্রথমবারের মতো উড়েছিলো স্বাধীন বাংলাদেশের পতাকা। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকায় নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে। সারাদেশে তখন আগুন জ্বলছিলো।ঠিক ওইদিনও পঞ্চগড় ছিলো শত্রুমুক্ত। পঞ্চগড়ের পুলিশ, ইপিআর, আনসার, সেনাবাহিনীর বাঙালি সদস্যরা এবং সাধারণ মানুষ একসাথে হানাদার বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলে। ২৬ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত পঞ্চগড় ছিলো হানাদার মুক্ত। ১৭ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে পাকিস্তানি বাহিনী সড়কপথে পঞ্চগড় দখল করে নেয়। পাকবাহিনীরা শহরে গড়ে তোলে তাদের ঘাঁটি। তালমা,গলেহা, মির্জাপুর, আটোয়ারী, ময়দানদিঘী, সাকোয়া, বোদা, জগদল, অমরখানাতেও তারা স্থাপন করে ক্যাম্প।প্রতিদিন দলবেঁধে ক্যাম্প থেকে বের হয়ে নরপিশাচরা এলাকার নিরীহ মানুষকে হত্যা, নির্যাতন,মা বোনের সম্ভ্রম এবং ইজ্জতে আঘাত হানে। একই সাথে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার মতো মধ্যযুগীয় বর্বরতা শুরু করে।ফলে মুক্তিযোদ্ধারা পিছু হটতে বাধ্য হোন। পরে মুক্তিবাহিনীরা আশ্রয় নেয় মাগুরমারীতে।রাতে মুক্তিযোদ্ধারা অমরখানা এলাকায় চাওয়াই নদের সেতুটি ডিনামাইট দিয়ে উড়িয়ে দেয়।এই সেতু ভাঙার ফলে পাকিস্তানি বাহিনী পঞ্চগড়ের সর্ব-উত্তরের এলাকা তেঁতুলিয়ায় ঢুকতে বাঁধাগ্রস্ত হয়। এতে করে তেঁতুলিয়া মুক্তিযোদ্ধাকালীনও শত্রুমুক্ত ছিল। যার ফলে তেঁতুলিয়া হয়ে উঠে মুক্তাঞ্চল, প্রবাসী সরকারের গুরুত্বপূর্ণ বৈঠকের কেন্দ্র এবং মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অপারেশন ঘাঁটি।জুন-জুলাই-আগস্ট মাসে মুক্তিযোদ্ধারা ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে ফিরে আসেন এপারে । শুরু করে গেরিলা আক্রমণ। রাতে রাতে পাকিস্তানি ক্যাম্পে হামলা, ব্রীজ ভাঙা, রসদ কেটে দেওয়ার নানা কৌশল আক্রমণ। নভেম্বর মাসে শুরু হয় যুদ্ধের চূড়ান্ত পর্ব।

১ নভেম্বর থেকে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী যৌথভাবে আক্রমণ শুরু করে। ট্যাংক, কামান নিয়ে তিন দিক থেকে পঞ্চগড় শহর ঘিরে ফেলে। এক এক করে পাকবাহিনীদের ক্যাম্প গুড়িয়ে দেওয়া হয়। এতে করে ২০ নভেম্বর মুক্ত হয় অমরখানা, ২৫ নভেম্বর মুক্ত হয় জগদলবাজার, ২৬ নভেম্বর শত্রুমুক্ত হয় শিংপাড়া, ২৭ নভেম্বর মুক্ত হয় তালমা, ২৮ নভেম্বর মুক্ত হয় আটোয়ারী, মির্জাপুর ও পঞ্চগড় সিও অফিস। ২৮ নভেম্বর রাতে পাকিস্তানি বাহিনী আর টিকতে পারল না। মুক্তি ও মিত্রবাহিনীর প্রবল আক্রমণের মুখে তারা পঞ্চগড় শহর ছেড়ে দেবীগঞ্জ-ডোমার হয়ে সৈয়দপুর ক্যান্টনমেন্টের দিকে পালিয়ে যায়। ২৯ নভেম্বর ভোর বিহান, মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সদস্যরা ১২টি ট্যাংক নিয়ে পঞ্চগড় চিনিকলের দিকে এগিয়ে যায়। যাবার সময় চিনিকল এলাকায় পাকিস্তানি সেনাদের শক্ত ঘাঁটি লক্ষ্য করে মুক্তিবাহিনীর জোয়ানরা গুলি ছুঁড়তে শুরু করে। এতে পাকবাহিনীর সাথে মুক্তিবাহিনীর সমরযুদ্ধ প্রবল আকার ধারণ করে। ফলে পিঁছু হটতে বাধ্য হয় পাকিস্তানি ঘাতকরা। মুক্ত হয় পঞ্চগড়।বিজয়ের আনন্দে উল্লসিত মানুষরা 'জয়ের আকাশ বিদীর্ণ 'স্লোগানে আকাশ-বাতাস প্রকম্পিত করে শহরে উঠে আসে।মুক্তিযোদ্ধারা বাংলাদেশের পতাকা উড়াচ্ছেন। ঠিক সেই সময়ও চিনিকল এলাকার গ্যারেজের সামনে পাকিস্তানের পতাকা উড়তে দেখতে পান তরুণ মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ। দেখা মাত্র, পাকিস্তানী পতাকা নামাতে এগিয়ে যান তৎকালীন মকবুলার রহমান কলেজের বিএ পরীক্ষার্থী, তরুণ বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ। তখন তার কাঁধে ছিলো স্টেনগান।তিনি পাকিস্তানি পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উড়াতে সামনে দিকে যাবার প্রাক্কালে পাশের একটি বাংকারে আহত অবস্থায় পড়ে থাকা এক পাকিস্তানি সেনা গুলি ছুঁড়লো। গুলি এসে লাগলো হারুনের বুকে।মূহুর্তে ঝাঁঝরা হয়ে গেল হারুন অর রশীদের বুক। উড়ে গেলো প্রাণ পাখি। শহীদ হলেন দেশপ্রেমিক হারুন অর রশীদ।

পঞ্চগড় মুক্ত হবার দিনেই শহীদ হোন হারুন অর রশীদ! রক্ত ও জীবন দিয়ে লাভ করা স্বাধীন দেশের বিজয় দেখা হলো না হারুনের। শহীদ হারুনের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের উত্তর প্রধানপাড়া এলাকায়। পঞ্চগড় শহর থেকে ১৪ কিলোমিটার পূর্ব-উত্তরে ভারতের জলপাইগুড়ি জেলা লাগুয়া শহীদ হারুনের পৈত্রিক ভিটায় বসে কথা হয় তাঁর ছোট ভাই ডাক্তার মোঃ জামান প্রধানের সাথে। তিনি কথা প্রসঙ্গে ব্যক্ত করেন, "হারুন ভাই মুক্তিযুদ্ধ না হলে সেই বছর মকবুলার রহমান কলেজ থেকে বিএ পরীক্ষা দিতেন। আমার ভাই জীবন দিয়ে পঞ্চগড় মুক্ত করেছে, দেশ স্বাধীন করেছে, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে?" শহীদ হারুনের ভাতা ভোগকারী ভাই মোঃ হাবিবুর রহমান (৬৭)'র ভাষ্য ,"২৯ নভেম্বর পঞ্চগড় মুক্ত দিবস পালন করা হয়, কিন্তু হারুনের বসতভিটা,তার ইউনিয়ন কিংবা এলাকার মানুষরা জানে না সেদিনের ইতিহাস, হারুনের পরিচয়। ডাঙ্গীবাজার থেকে হারুনের বাড়ি পর্যন্ত রাস্তাটির নামকরণ করা হয়েছে শহীদ হারুন অর রশীদ স্মৃতি সড়ক। অথচ রাস্তাটি এখনও পাঁকা হয়নি।" সেইদিনের মুক্তি ছিলে আত্মত্যাগের স্মরণ, ঐক্যের শিক্ষা, আগামীর শপথ।

মুক্তিযোদ্ধারা বাংলাদেশের গড়ার স্বপ্ন দেখেছিলেন, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার শপথ নেওয়ার। জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সায়খুল ইসলামের মতে, "ন্যায় বিচার, সুশাসন নিশ্চিত হলেই মুক্তিযুদ্ধের স্বপ্ন সাধ মানুষের দোঁড় গড়ায় পৌঁছাবে।" বীর মুক্তিযোদ্ধা জীবধন বর্মনের পরামর্শ, "শুধু শহর কেন্দ্রীক নয়, ২৯ নভেম্বর পঞ্চগড় মুক্তদিবস উৎযাপন করতে পাড়া থেকে পাড়ায়, গ্রাম থেকে ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠানাদি করা হলেই মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা সবার মনে এবং প্রাণে স্থান পাবে।" বাংলাদেশ জাসদের জেনারেল সেক্রেটারি, পঞ্চগড় এক আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রদানের সর্তকতাবার্তা "২৯ নভেম্বর পঞ্চগড় মুক্ত দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস।যা আমাদের চির গৌরবের।অথচ দেশের পট পরিবর্তন হবার পর থেকেই মুক্তিযুদ্ধকে খাঁটো করার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে সরকার এবং জাতিকে সজাগ থাকতেই হবে।"।

এই অনুষ্ঠান চলাকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা যথাযথই চলছিলো।মুক্তাঞ্চলে গিয়ে দেখা গেছে মুক্তাঞ্চল নির্মিত প্রবেশদ্বার ঘিরে গড়ে উঠেছে ট্রাকের গ্যারেজ, পান সিকারেটের দোকান। রাত হলেই অপরাধের মিনি রাজ্যে পরিনত হয়।মুক্তাঞ্চল এলাকা।

(আরএআর/এসপি/নভেম্বর ২৯, ২০২৬)

পাঠকের মতামত:

২৯ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test