আমায় ক্ষমা কর পিতা : পর্ব ৭
মেজর জেনারেল জিয়া তার অফিস কম্পাউন্ডে বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে পরম উষ্ণতায় জড়িয়ে ধরে বলেছিলেন,‘ইউ হ্যাভ ডান সাচ এ গ্রেট জব! কিস মি! কিস মি!’
প্রবীর সিকদার
১৫ আগস্ট ভোর রাত। আততায়ীদের একটি শক্তিশালী দল ধানমণ্ডির ৩২ নম্বরে অ্যাকশন শুরু করেছে। নিরস্ত্র বঙ্গবন্ধুর হুংকার চলছে। এরই মধ্যে শেখ ফজলুল হক মনিকে খুন করে সুবেদার মোসলেম উদ্দিন হাজির বঙ্গবন্ধু ভবনে। বঙ্গবন্ধুকে দেখেই অস্ত্র উঁচিয়ে ধরে মোসলেম উদ্দিন। বঙ্গবন্ধু থমকে দাঁড়ান। বুলেট বিদ্ধ হন বঙ্গবন্ধু। পড়ে যান সিঁড়ির ওপর। সময় সকাল ৫ টা ৪০ মিনিট। বঙ্গবন্ধুর সারা শরীর জুড়ে চলে ব্রাশ ফায়ার। তারপর সারা বাড়িতে চলে নৃশংস হত্যাযজ্ঞ।
পাকিস্তান প্রত্যাগত সেনা সদস্য মোসলেম উদ্দিন কিন্তু পরে রেহাই পায়নি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ধুরন্ধর বেনিফিসিয়ারি জেনারেল জিয়া ১৯৭৭ সালে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। মৃত্যুর আগে মোসলেম উদ্দিন জানায়, সেই প্রথম শেখ মুজিবকে গুলি করেছিলো।
সকাল ৬টা ১মিনিটে রেডিওতে খুনি মেজর ডালিমের হৃদস্পন্দন থামিয়ে দেওয়া কন্ঠস্বর ভেসে আসে,‘আমি মেজর ডালিম বলছি, স্বৈরাচারী শেখ মুজিবকে হত্যা করা হয়েছে।’ সকাল সোয়া ৭টার দিকে মেজর জেনারেল জিয়া তার অফিস কম্পাউন্ডে মেজর ডালিমকে পরম উষ্ণতায় জড়িয়ে ধরে বলেছিলেন,‘ইউ হ্যাভ ডান সাচ এ গ্রেট জব! কিস মি! কিস মি!’
বঙ্গবন্ধু তখন শুধুই লাশ। সেনা প্রহরায় তার লাশ টুঙ্গীপাড়ায় পৌঁছে। হতবিহবল টুঙ্গীপাড়ার মানুষ সেদিন তাদের প্রিয় ‘বংশীবাদক’কে শেষবারের মতো প্রাণভরে দেখতেও পারেননি! ৫৭০ সাবানে দায়সারা গোসল সেরে বঙ্গবন্ধু শায়িত হলেন শেষ শয্যায়!
এক সময় রেডিওতে ভেসে আসে খুনি মোশতাকের কন্ঠস্বর! ততক্ষণে সে রাষ্ট্রপতি! তার কন্ঠের বয়ান,‘এক ঐতিহাসিক প্রয়োজনে বাংলাদেশের সাড়ে ৭কোটি মানুষের সত্যিকার ও সঠিক আকাঙ্খাকে বাস্তবে রূপদানের পূত দায়িত্ব সামগ্রিক ও সমষ্টিগতভাবে সম্পাদনের জন্য পরম করুণাময় আল্লাহ্ তায়ালা ও বাংলাদেশের গণমানুষের দোয়ার উপর ভরসা করে রাষ্ট্রপতি হিসাবে সরকারের দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে। ……… দেশবাসীর ভাগ্য উন্নয়নকে উপেক্ষা করে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং অন্যকে বঞ্চিত করে এক শ্রেনীর পৃষ্ঠপোষকদের হাতে সম্পদ কুক্ষিগত করা হয়েছে। ……… একটি বিশেষ শাসন চক্র গড়ে তোলার লোলুপ আকাঙ্খায় প্রচলিত মূল্যবোধের বিকাশ ও মানুষের অভাব-অভিযোগ প্রকাশের সমস্ত পথ রুদ্ধ করে দেওয়া হয়। এই অবস্থায় দেশবাসী একটি শাসরুদ্ধকর পরিস্থিতিতে অব্যক্ত বেদনায় তিলে তিলে নিঃশেষ হয়ে যাচ্ছিল।
দেশের শাসন ব্যবস্থার বিবর্তন সর্ব মহলের কাম্য হওয়া সত্বেও বিধান অনুযায়ী তা সম্ভব না হওয়ায় সরকার পরিবর্তনের জন্য সামরিক বাহিনীকে এগিয়ে আসতে হয়েছে। সশস্ত্র বাহিনী পরমতম নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব সম্পন্ন করে দেশবাসীর সামনে সম্ভাবনার এক স্বর্ণদ্বার উন্মোচন করেছেন। ……………।’
পিতা! এই তোমার স্নেহধন্য মোশতাক! মুক্তিযুদ্ধে ষড়যন্ত্র করেছে। যুদ্ধোত্তর বাংলাদেশে কেঁদে কেঁদেই তোমার করুণা আদায় করেছে। একটি বারও কি তুমি ভেবেছো, তোমার আশ্রয়েই বেড়ে উঠছে তোমারই হন্তারক!
তোমার রক্তের ওপর দাঁড়িয়ে আমিও খুনি মোশতাকের ভাষণ শুনেছিলাম আগ্রহভরে। কী অকৃতজ্ঞ, কী কৃতঘ্ন সন্তান আমি!
পিতা মুজিব, আমায় ক্ষমা কর তুমি,ক্ষমা কর।
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








