আমায় ক্ষমা কর পিতা : পর্ব ৪
তুমি যে সেনা কর্মকর্তার ভাঙা ঘর জোড়া লাগিয়েছিলে, সেই তোমাকে সপরিবারে খুনের উস্কানিদাতা! কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!
প্রবীর সিকদার
বঙ্গভবনের সামনের সড়কটি এখন প্রাচীর তুলে বন্ধ করে অনেকটাই দুর্গ বানানো হয়েছে। আমি পচাঁত্তরের জানুয়ারিতে প্রথম ঢাকায় ঢুকি। তখন বঙ্গভবনের সামনের সড়কটি যানবাহন ও জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত ছিল। আমি কতদিন যে বিকেলে নারিন্দার বাসা থেকে হেঁটে বঙ্গভবনের গেটের উল্টো দিকে দাঁড়িয়ে থেকেছি, কখন আমার পিতা মুজিব বেরুবেন! যতদূর মনে পড়ে দু’দিন আমি তাকে এক পলক করে দেখার সুযোগ পেয়েছিলাম। একাত্তরের হারানো পিতা দর্শনের সেই আনন্দটা আজও আমাকে কাঁদায়। নিরাপত্তার কোনো বাড়াবাড়ি নেই। আটপৌড়ে গাড়িতে আটপৌড়ে মেজাজে একজন বিশ্বনেতা এইতো অফিস সেরে চলে গেলেন!
একদিন বাসায় ফেরার পথে ওয়ারিতে একটি রিক্সার ধাক্কায় আমার মুখের খানিকটা জায়গা কেটে গিয়েছিল। মুখের ওপর রক্তের রেখা! লুকোতে পারিনি। বলতে হয়েছিলো সব। ছোটমামা গম্ভীর হয়ে বলেছিলেন, এটা কাউকে বলো না যে, রিক্সার ধাক্কায় তোমার মুখ কেটে গেছে। এই শহরের নিয়ম, যারা রিক্সার সাথে এক্সিডেন্ট করে তাদেরকে শহর থেকে বের করে দেওয়া হয়। আমি বিশ্বাস করেছিলাম কথাটি। আমি স্কুলের বন্ধুদেরও মুখে কাটা দাগের ভিন্ন ব্যাখ্যা দিয়েছিলাম।
একদিন ইত্তেফাকের প্রথম পাতায় ‘মীরজাফর’ মোস্তাকের একটি বক্তব্য পড়লাম। মোস্তাক তখন ‘রাষ্ট্রপতি’। জাতির পিতা প্রসঙ্গে সে বলেছে, জাতির পিতা, নানা, চাচা থাকতেই হবে এমন কোনো কথা নেই। পিতা মুজিব! এই তোমার খন্দকার মোস্তাক! যার বিরুদ্ধে হাজারো অভিযোগ পেয়েও তুমি তাকে স্নেহ দিয়ে শুধরে নেয়ার কি প্রানান্ত চেষ্টা করেছিলে!
পিতা মুজিব! দেশে ফিরে তুমি যে সেনা কর্মকর্তার ভাঙা ঘর জোড়া লাগিয়ে বলেছিলে, আমার মেয়ে, ওকে নিয়ে বাসায় চলে যা। সেই সেনা কর্মকর্তা তখন রাষ্ট্রের প্রধান ক্ষমতাধর ব্যক্তি। তারই সুতোর টানে নড়াচড়া করে মোস্তাক, সারাদেশ। ভাবতে হৃদয় ভেঙ্গে যায়, এমন একজন মহৎপ্রাণ বাবাকে সপরিবারে নৃশংসভাবে খুন করার উসকানি দিতে পারলেন ওই সেনা কর্মকর্তা! কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন! চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!
বঙ্গবন্ধুর সেই প্রিয় সেনা কর্মকর্তার ছবিতেও একদিন থুথু ছিটাতে পারিনি আতংকে, যদি কেউ দেখে ফেলে! কী অকৃতজ্ঞ, কী কৃতঘ্ন সন্তান আমি!
পিতা মুজিব, আমায় ক্ষমা কর তুমি, ক্ষমা কর।
পাঠকের মতামত:
- ভারতে বাংলাদেশের শরণার্থীদের সংখ্যা দাঁড়ায় ৭০ লাখ ২১ হাজার ৪শ‘ ৯০ জন
- গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার সমর্থক
- কাপ্তাইয়ে দুই দিনব্যাপী ‘পোর্ট্রেট ৩য় জাতীয় আলোকচিত্র ক্যাম্প ২০২৬’ সম্পন্ন
- ‘এই বাড়ি ভাঙি গেইলে কই যামো, কই থাকমো’
- গোবিপ্রবি ও ডেনিম্যাক লিমিটেডের মধ্যে চুক্তি
- দুই সপ্তাহের টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা, জনভোগান্তি চরমে
- ৫ কি.মি. দীর্ঘ মাদকবিরোধী দৌড়, এমপিসহ ২৫০ নারী-পুরুষের অংশগ্রহণ
- হরি দাসের মুক্তির দাবিতে ঢাকায় ঐক্য পরিষদের সমাবেশ বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
- ‘খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখে’
- সাতক্ষীরায় খাল ও অপরিকল্পিত ঘের থেকে নেট-পাটা অপসারণ শুরু
- ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের কর্মীদের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
- সোনাতলায় প্রায় ৫ হাজার কৃষকের হাতে উঠছে কৃষিকার্ড
- সস্ত্রীক নড়াইল ঘুরে গেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু
- ‘স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ’র আহ্বায়ক মানিক লাল ঘোষ, সদস্য সচিব শফিক বাবু
- খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
- মব সহিংসতায় ৬ মাসে ১৩৫ জনের মৃত্যু
- গোপালগঞ্জে রাজনৈতিক নয় চুরির মামলায় কিশোর গ্রেফতার
- নড়াইল জেলা সমিতি ঢাকা’র ৪১ সদস্যের নতুন কমিটি গঠন
- গোপালগঞ্জ মৎস্যবীজ উৎপাদন খামারে লক্ষ্যমাত্রা অর্জন
- নড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় অংশ নিলেন সেচ্ছাসেবকদল নেতা
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- ফ্রি ট্রেড জোনে আমদানির নতুন নীতিমালা, ব্যাংকের ঝুঁকি কমাতে নির্দেশনা
- চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন
- বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতি, সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ
- জামালপুরে পতাকা উত্তোলন দিবসে দুই মুক্তিযোদ্ধা ও এক সাংবাদিককে সম্মাননা
- চাষী
- বাংলাদেশের সিডস ফর দ্য ফিউচার দল বিশ্বসেরা দশে
- গ্রিসে বাংলাদেশিদের জন্য রন্ধন শিল্পের উপর মৌলিক প্রশিক্ষণ
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- কাজাখস্তানে ব্যাপক সহিংসতা, সেনা পাঠাচ্ছে প্রতিবেশীরা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- মাধ্যমিকে ভর্তিতে ১০ শতাংশ কোটা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- কাঁঠাল
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- শ্রীনগরে নারীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ প্রেমিক গ্রেফতার
- তারাকান্দা থানায় আইনশৃঙ্খলা রক্ষায় মত বিনিময়
-1.gif)







