গোলমরিচ ও তেজপাতার গল্প
প্রবীর সিকদার
লন্ডনে হাল আমলে বাংলাদেশের কর্ণধার ড.ইউনুসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের বৈঠকের খবরে বাংলাদেশের মিডিয়া সরব; যেন সারাদেশে এখন একটাই খবর- ইউনুস ও তারেক রহমানের বৈঠক। ১৩ জুন ২০২৫ শুক্রবার বৈঠক আয়োজনের নিশ্চয়তা পেয়ে ইউনুস ও তারেকের যে চেহারা আমার মতো অধম পাবলিকেরা মিডিয়ায় এক পলক দেখেছেন তারা এক বাক্যেই বলবেন, দু'জনের চেহারাতেই যুদ্ধজয়ের আগাম উল্লাস। ইউনুস-তারেক বৈঠক এবং তার পরবর্তী রাজনৈতিক ব্যাখ্যা বিশ্লেষণ করতে আমার এ লেখার অবতারণা নয়; প্রিয় পাঠককে একটি গল্প বলতেই লিখতে বসা। আমি এও জানি, আমার ছোটবেলায় শোনা যে গল্পটি আমি আজ বলছি, তা অনেক পাঠকেরই জানা। তারপরও ইউনুস-তারেক বৈঠকের প্রেক্ষাপটে গল্পটি বলার লোভ সংবরণ করতে পারছি না।
গ্রামের একটি হাট। ক্রেতা-বিক্রেতায় ঠাসা। হাটের উত্তর প্রান্তে এক বস্তা গোলমরিচ বিক্রি করতে এসেছেন এক ব্যবসায়ী। হাটের দক্ষিণ প্রান্তে এক বস্তা তেজপাতা নিয়ে বসেছেন আরেক ব্যবসায়ী। কিন্তু দু'জনেরই কপাল খারাপ; সেদিন হাটে গোলমরিচ বিক্রি হয়নি, তেজপাতাও বিক্রি হয়নি। সন্ধ্যা ঘনিয়ে আসায় ক্রেতা-বিক্রেতাদের সবাই হাট ছেড়ে চলে যাওয়ার পরও বিক্রির আশায় হাটেই বসে আছেন গোলমরিচ আর তেজপাতার দুই ব্যবসায়ী। হাট ফাঁকা। দু'জনই একে অপরকে দেখছেন আবছা আলোয়। এক পর্যায়ে তারা কাছাকাছি হলেন, পরিচিত হলেন এবং দু'জনই জানালেন পণ্য বিক্রি না হওয়ার অভিন্ন সমস্যার কথা।
এরই এক ফাঁকে গোলমরিচের ব্যবসায়ী প্রস্তাব দিলেন, রাত গভীর হচ্ছে। বিক্রির সম্ভাবনাও আর নেই। এখন বরং একে অপরের বস্তা পাল্টাপাল্টি করে বাড়ি ফিরে যাই। বাড়িতে গিয়ে বলা যাবে, গোলমরিচ বিক্রি করে তেজপাতা কিনেছি কিংবা তেজপাতা বিক্রি করে কিনেছি গোলমরিচ। এতে ব্যবসায়ী হিসেবে বউ-বাচ্চাদের কাছে সম্মানটা অন্তত রক্ষা পাবে। দ্রুত এ প্রস্তাবে রাজি হয়ে গেলেন তেজপাতার ব্যবসায়ী। বস্তা খুলে কেউ কারো পণ্য পরখও করলেন না। নিমিষেই বস্তা পাল্টে মাথায় তুলে যে যার বাড়ির পথে দ্রুত পা বাড়ালেন।
গোলমরিচের ব্যবসায়ী আনন্দে দিশেহারা। অনেক দিন পর আজ একটা ভালো বাণিজ্য হয়েছে। তেজপাতার ব্যবসায়ী তো সারাপথ একাই বিড়বিড় করেছেন-কতদিন লাভের দেখা নেই, ঈশ্বর আজ মুখ তুলে চেয়েছেন। তারপর পায়ে পায়ে দু' ব্যবসায়ী যে যার বাড়িতে পৌঁছেই শুরু করেছেন শোর চিৎকার- দেখ, আজ কত বড় একটা ব্যবসা হয়েছে!
আনন্দে আত্মহারা স্ত্রী-পরিজনের সামনেই তেজপাতার ব্যবসায়ী খুললেন গোলমরিচের বস্তা। দেখা গেল গোলমরিচ নয়, বস্তাভর্তি বিচিকলার শুকনো বিচি।
আর খুশিতে টগবগ স্ত্রী-সন্তানদের সামনে গোলমরিচের ব্যবসায়ী খুললেন তেজপাতার বস্তা। দেখা গেল, তেজপাতা নয়, বস্তাভর্তি শুকনো বাঁশপাতা।
মুহূর্তে দুই ব্যবসায়ীর বাড়িতে নেমে এলো বিষাদ।
প্রিয় পাঠক, ড.ইউনুস ও তারেক রহমানকে গোলমরিচের ব্যবসায়ী কিংবা তেজপাতার ব্যবসায়ীর সঙ্গে তুলনা করছি না। তবে বিশ্বাস করি, বাংলাদেশের ধূর্ত রাজনীতিকরা একদিন আমার গল্পের গোলমরিচের ব্যবসায়ী কিংবা তেজপাতার ব্যবসায়ী হবেনই হবেন; সেদিন বেশি দূরে নয়।
পাঠকের মতামত:
- ভারতে বাংলাদেশের শরণার্থীদের সংখ্যা দাঁড়ায় ৭০ লাখ ২১ হাজার ৪শ‘ ৯০ জন
- গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার সমর্থক
- কাপ্তাইয়ে দুই দিনব্যাপী ‘পোর্ট্রেট ৩য় জাতীয় আলোকচিত্র ক্যাম্প ২০২৬’ সম্পন্ন
- ‘এই বাড়ি ভাঙি গেইলে কই যামো, কই থাকমো’
- গোবিপ্রবি ও ডেনিম্যাক লিমিটেডের মধ্যে চুক্তি
- দুই সপ্তাহের টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা, জনভোগান্তি চরমে
- ৫ কি.মি. দীর্ঘ মাদকবিরোধী দৌড়, এমপিসহ ২৫০ নারী-পুরুষের অংশগ্রহণ
- হরি দাসের মুক্তির দাবিতে ঢাকায় ঐক্য পরিষদের সমাবেশ বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
- ‘খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখে’
- সাতক্ষীরায় খাল ও অপরিকল্পিত ঘের থেকে নেট-পাটা অপসারণ শুরু
- ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের কর্মীদের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
- সোনাতলায় প্রায় ৫ হাজার কৃষকের হাতে উঠছে কৃষিকার্ড
- সস্ত্রীক নড়াইল ঘুরে গেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু
- ‘স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ’র আহ্বায়ক মানিক লাল ঘোষ, সদস্য সচিব শফিক বাবু
- খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
- মব সহিংসতায় ৬ মাসে ১৩৫ জনের মৃত্যু
- গোপালগঞ্জে রাজনৈতিক নয় চুরির মামলায় কিশোর গ্রেফতার
- নড়াইল জেলা সমিতি ঢাকা’র ৪১ সদস্যের নতুন কমিটি গঠন
- গোপালগঞ্জ মৎস্যবীজ উৎপাদন খামারে লক্ষ্যমাত্রা অর্জন
- নড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় অংশ নিলেন সেচ্ছাসেবকদল নেতা
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- ফ্রি ট্রেড জোনে আমদানির নতুন নীতিমালা, ব্যাংকের ঝুঁকি কমাতে নির্দেশনা
- চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন
- বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতি, সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ
- জামালপুরে পতাকা উত্তোলন দিবসে দুই মুক্তিযোদ্ধা ও এক সাংবাদিককে সম্মাননা
- চাষী
- বাংলাদেশের সিডস ফর দ্য ফিউচার দল বিশ্বসেরা দশে
- গ্রিসে বাংলাদেশিদের জন্য রন্ধন শিল্পের উপর মৌলিক প্রশিক্ষণ
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- কাজাখস্তানে ব্যাপক সহিংসতা, সেনা পাঠাচ্ছে প্রতিবেশীরা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- মাধ্যমিকে ভর্তিতে ১০ শতাংশ কোটা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- কাঁঠাল
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- শ্রীনগরে নারীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ প্রেমিক গ্রেফতার
- তারাকান্দা থানায় আইনশৃঙ্খলা রক্ষায় মত বিনিময়
-1.gif)







