আমায় ক্ষমা কর পিতা : পর্ব ১
একাত্তরে নিখোঁজ হওয়া পিতার প্রথম মৃত্যু সংবাদ পেলাম পঁচাত্তরের ১৫ আগস্ট
প্রবীর সিকদার
একাত্তরে আমার চোখের সামনেই নৃশংসভাবে খুন করা হয় কাকা, মামাসহ ১০ স্বজনকে। বাবাকে ধরে নিয়ে যায় ওরা। আর বাবাকে পাইনি। একাত্তরে প্রাণ বাঁচাতে গ্রামের পর গ্রাম পাড়ি দিয়েছি, পাড়ি দিয়েছি মাঠের পর মাঠ, নদীর পর নদী। কতো লাশ চোখে পড়েছে। কিন্তু বাবার লাশ পাইনি। বাবাকে যেদিন ওরা ধরে নিয়ে যায় সেদিন বাবার পরনে ছিল নীল রঙের লুঙ্গি। লাশ দেখলেই আমি নীল রঙের লুঙ্গি খুঁজেছি। কিন্তু কোন লাশের পরনে নীল রঙের লুঙ্গি না থাকায় বাবাকে আর পাওয়া হয়নি। সেই থেকে আমার বাবা আমার কাছে একটি ‘নিঁখোজ সংবাদ’।
……যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়…… এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম…… বঙ্গবন্ধুর এই ডাকে ঘরে বসেছিলেন না আমার শিক্ষক পিতা ও কাকারা। ছাত্রদের প্রতিরোধ গড়ে তুলতে ও যুদ্ধে যেতে উদ্বুদ্ধ করেছিলেন। তাদেরই এক ছাত্র লাল মিয়া একাত্তরে যুদ্ধেরই এক পর্যায়ে রাজাকার-বিহারী এনে নৃশংস প্রতিশোধ নিলো। সেই শিশুকাল থেকেই আমি বঙ্গবন্ধু শেখ মুজিবকে পিতা জ্ঞানে শ্রদ্ধা করি। মুজিব বেঁচে থাকলেই দেশ স্বাধীন হবে, লাল মিয়াদের ফাঁসি হবে। তাই তো একাত্তরে আমার কাছে নিখোঁজ পিতার চেয়ে অনেক বেশী অর্থপূর্ণ ছিলো পিতা মুজিবের বেঁচে থাকার বিষয়টি।
একদিন বাংলাদেশ স্বাধীন হলো। দেশে ফিরলেন পিতা মুজিব। সারাদেশ আনন্দ আর অশ্রুবন্যায় ভেসে গেল। আমার শিশু মনের চেতনায় ‘নিখোঁজ পিতা’ হারিয়ে গেলেন পিতা মুজিবের অস্তিত্বে। সব হারানো আমি যেন ফিরে পেলাম তারও অনেক অনেক বেশী!
১৫ আগস্ট, ১৯৭৫। তখনও স্কুলের গণ্ডি পেরোইনি। খুব সকালে ঢাকার নারিন্দার একটি মুদি দোকান থেকে সাড়ে তিন টাকা দিয়ে এক সের চাল কিনে পাশেই মামার বাসায় ফিরছিলাম। পাশের বাসার এক কাকা আমাকে রাস্তায় দাড় করিয়ে জানালেন, 'তোগো মজিবররে গুষ্টি সুইদ্যা খুন করা অইছে।' মাথায় আকাশ ভেঙ্গে পড়লো। ধীরে ধীরে অবিশ্বাসের আবরণ খসে পড়লো। পিতা মুজিব সত্যি সত্যি আর নেই! এই প্রথম আমি একাত্তরে 'নিখোঁজ পিতা'র মৃত্যু সংবাদ পেলাম।
একাত্তরে ওরা চোখে বেয়নেট উঁচিয়ে কাঁদতে দেয়নি। পঁচাত্তরে 'নাজাত দিবস' -এর ডামাডোলে কে শত্রু আর কে মিত্র তা বুঝতে না পারায় কাঁদা হয়নি। অকৃতজ্ঞ শুধু নয়, কৃতঘ্ন সন্তান আমি!
পিতা, আমায় ক্ষমা কর তুমি, ক্ষমা কর।
পাঠকের মতামত:
- ট্রাকচাপায় কালিয়ার একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু
- স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ জিন্দাবাদ
- মুকসুদপুর উপজেলা বিএনপির সহসভাপতির পদ থেকে রবিউলকে অব্যাহতি
- হাজারো ভক্তের ঢল, এইতো মধুর বৃন্দাবন
- কালিগঞ্জে স্কুলছাত্রী ফারজানা হত্যা, রিমাণ্ড শেষে কারাগারে মামুন
- প্রেসক্লাব মহম্মদপুরের বিদায় সংবর্ধনা পেলেন উপজেলা প্রকৌশলী গোলজার হোসেন
- ১০ লাখ টাকার আইসক্রিম জব্দ, জরিমানা, কারখানা সিলগালা
- ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক ও হাসুয়া উদ্ধার
- নারী ও শিশুর নিরাপত্তা: নীরবতা ভেঙে চাই এখনই পদক্ষেপ
- লতিফ সিদ্দিকী কারাগারে
- নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো কলিমউল্লাহকে
- আপসের প্রস্তাব নাকচ, গণভোটের দাবিতে অনড় শফিকুর
- ‘আমি নিজেও জানি না কীভাবে সব হয়ে গেছে’
- ফিফার স্পষ্ট বিবৃতি, ‘কেউ ফুটবল বিক্রি করছে না’
- ইরান যুদ্ধ নিয়ে শীর্ষ উপদেষ্টাদের মধ্যে মতবিরোধ, বিরক্ত ট্রাম্প
- ভারত থেকে রাজনৈতিক কার্যক্রম চালানোর অনুমতি নেই শেখ হাসিনার
- বাড়লো সোনার দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা
- রক্তমাখা পতাকা প্রধানমন্ত্রীকে উপহার দিলেন জুলাই যোদ্ধা আজিজুর রহমান
- ফরিদপুরে মাদকের টাকার জন্য মাকে হত্যা, ঘাতক পুত্র গ্রেপ্তার
- ‘সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো’
- বিশ্বকাপ বয়কটের ডাক দিয়েছে ইউরোপের ৫৫ দেশ
- ভারতে শরণার্থীর সংখ্যা দাঁড়ায় ৭১ লাখ ৩৩ হাজার ৪ জন
- প্রধানমন্ত্রী, আলিফের পাশে যান
- নতুন কর ছাড়াই নাসিকের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা
- গোপালগঞ্জে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, প্রেমিক পরিবার লাপাত্তা
- বাউফলে ভয়াবহ কালবৈশাখী ঝড়ে নিহত ২, আহত ২০
- থানায় হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের চেষ্টা, আটক ৯
- পঞ্চগড়ে গলায় গুলি ফুটিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা
- কালের সাক্ষী সিংহ বাড়ি এখন শুধুই ইতিহাস
- আমতলীতে ফোরকান ও তালতলীতে মিন্টু উপজেলা চেয়ারম্যান নির্বাচিত
- বাংলাদেশ-ভারতই চালাবে দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি ও সমৃদ্ধি
- দুই দিনের রিমান্ডে গ্রেপ্তারকৃত সাইফুলের জিজ্ঞাসাবাদ চলছে
- সাংবাদিকতা ফেলোশীপ পেলেন সাংবাদিক অমর ডি কস্তা
- নিউইয়র্ক সিটির নতুন মেয়র ইসলামভীতি দূর করবেন?
- পলাশবাড়ী পৌরসভার বহুমুখী উন্নয়নে কাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সিরাজগঞ্জে ১৫ নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা
- সকলের সহযোগিতায় পড়াশোনা করতে চান দৃষ্টি প্রতিবন্ধী পলাশ
- স্বপ্ন নিয়ে অবাক করা তথ্য
- ‘করোনার কথা’ বইয়ের প্রাসঙ্গিক কিছু কথা
- ট্রাম্পের কাছে নালিশ নিয়ে মুখ খুললেন প্রিয়া সাহা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








