আমায় ক্ষমা কর পিতা : পর্ব ২
'পিতা যদি রাষ্ট্রপতির প্রটোকল মেনে বঙ্গভবনে থাকতেন, তাহলে বাঙালির এতো বড় মহাসর্বনাশ কেউ করতে পারতো না'
প্রবীর সিকদার
মুক্তিযুদ্ধের পুরোটা সময় দেশেই ছিলাম। পাক হানাদারদের ভয়ংকর অস্ত্র ট্যাংক। কতোবার যে ওই ট্যাংকের নাম শুনেছি তার ইয়ত্তা নেই। কিন্তু ট্যাংক দেখা হয়নি। শিশুমনের কল্পনায় কতোবার যে ওই ট্যাংক এঁকেছি! ১৫ আগস্ট, ১৯৭৫। দুপুরের দিকে হবে হয়তো। দিনটি ছিল শুক্রবার। রেডিওতে ‘নাজাত দিবস’ ঘোষণা করা হয়েছে। নাজাত দিবসে জুম্মার নামাজ আদায় করতে মানুষ ছুটছে মসজিদে। অনেকের মধ্যে সে কী বিকৃত উচ্ছ্বাস! এরই এক ফাঁকে আমি গোপনে নারিন্দার বাসা থেকে বেরিয়ে পড়েছিলাম। ওয়াড়ি পার হয়ে বঙ্গভবনের উল্টো দিকে হোমিওপ্যাথিক কলেজের সামনে আমি জীবনের প্রথম 'ট্যাংক' দর্শন করেছিলাম। বঙ্গভবনের কোনার সড়কে দাঁড়িয়ে ট্যাংকটি আতংক ছড়াচ্ছিল। সেদিন আমি অনেককেই ওই ট্যাংকের দিকে তাকিয়ে নানা মন্তব্য করতে শুনেছি। পিতা মুজিবের ঘাতক ওই ট্যাংককে আমি বেশি সময় দেখতে পারিনি। সঙ্গোপনে পায়ের কাছে এক চিলতে থুথু ফেলে দ্রুত বাসার দিকে ফিরে এসেছিলাম।
পরে জেনেছিলাম, ওই ট্যাংকে নাকি গোলাবারুদ ছিল না। শুধু আতংক ছড়াতেই ওরা সড়কে নেমেছিল। এরই ফাঁকে ট্যাংকের নিয়ন্ত্রকরা আমার পিতা মুজিবকে সপরিবারে নৃশংসভাবে খুনও করেছিল! বাদ পড়েনি শিশু রাসেলও! কী ভয়ংকর নিষ্ঠুরতা!
আমার পিতা মুজিবের হত্যাকান্ডকে ‘জায়েজ’ করতে আমি অনেক 'হারামজাদা' পন্ডিতকে মুজিবের ত্রুটি বিচ্যুতি নিয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করতে শুনেছি। কারো কারো লেখাও পত্রিকার পাতায় দেখেছি। কিন্তু আমি নিশ্চিত, হারামজাদারা যা বলেছে তা তারাও বিশ্বাস করে না। আমার পিতা মুজিবের খুনিদের সাথে বিশেষ সম্পর্ক গড়তেই তাদের ওই বিশেষ গবেষণা! আমার পিতা মুজিবের ত্রুটি-বিচ্যুতি, ভুল-অন্যায়-এ সবই অপপ্রচার, জঘন্য অপপ্রচার।
মুজিবের মহান ত্রুটি, তিনি বাঙালিদের বড় ভালোবাসতেন, বিশ্বাস করতেন। আর ওই ভালোবাসা আর বিশ্বাসে ভর করে রাষ্ট্রপতি হয়েও তিনি প্রটোকল ভঙ্গ করেছিলেন। বঙ্গভবনে না থেকে তিনি থেকেছেন ধানমন্ডির ৩২ নম্বরের আটপৌড়ে অরক্ষিত বাড়িতে। আমি নিশ্চিত, পিতা মুজিব যদি প্রটোকল মেনে বঙ্গভবনে থাকতেন তাহলে বাঙালির এতো বড় মহাসর্বনাশ কেউ করতে পারত না। বাংলাদেশ ও বাঙালির বিশাল সম্ভাবনা এভাবে নস্যাত হতো না। পৃথিবীর মানুষ অকালে হারাতো না একজন মহান বিশ্বনেতাকে।
১৫ই আগস্ট, ১৯৭৫। খুব সকাল থেকেই মেজর ডালিমের বিভৎস ঘোষণা চলছিল রেডিওতে। খুনী ও খুনের দাম্ভিক প্রচারণার পাশাপাশি তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল শফিউল্লাহসহ অনেকেরই আত্মসমর্পনের সকন্ঠ উপস্থাপনা চলছিল। বাসার দেড় শ' টাকার ফিলিপস রেডিওটা বারবার তা শুনিয়ে যাচ্ছিলো। সে কী ভয়ংকর অবস্থা দেশজুড়ে! কাঁদতে পারিনি! ক্ষোভ প্রকাশ করতে পারিনি! ঘৃণাও নয়! কী অকৃতজ্ঞ, কী কৃতঘ্ন সন্তান আমি!
পিতা, আমায় ক্ষমা কর তুমি, ক্ষমা কর।
(ওএস/এএস/আগস্ট ০২, ২০২৫)
পাঠকের মতামত:
- ভারতে বাংলাদেশের শরণার্থীদের সংখ্যা দাঁড়ায় ৭০ লাখ ২১ হাজার ৪শ‘ ৯০ জন
- গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার সমর্থক
- কাপ্তাইয়ে দুই দিনব্যাপী ‘পোর্ট্রেট ৩য় জাতীয় আলোকচিত্র ক্যাম্প ২০২৬’ সম্পন্ন
- ‘এই বাড়ি ভাঙি গেইলে কই যামো, কই থাকমো’
- গোবিপ্রবি ও ডেনিম্যাক লিমিটেডের মধ্যে চুক্তি
- দুই সপ্তাহের টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা, জনভোগান্তি চরমে
- ৫ কি.মি. দীর্ঘ মাদকবিরোধী দৌড়, এমপিসহ ২৫০ নারী-পুরুষের অংশগ্রহণ
- হরি দাসের মুক্তির দাবিতে ঢাকায় ঐক্য পরিষদের সমাবেশ বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
- ‘খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখে’
- সাতক্ষীরায় খাল ও অপরিকল্পিত ঘের থেকে নেট-পাটা অপসারণ শুরু
- ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের কর্মীদের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
- সোনাতলায় প্রায় ৫ হাজার কৃষকের হাতে উঠছে কৃষিকার্ড
- সস্ত্রীক নড়াইল ঘুরে গেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু
- ‘স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ’র আহ্বায়ক মানিক লাল ঘোষ, সদস্য সচিব শফিক বাবু
- খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
- মব সহিংসতায় ৬ মাসে ১৩৫ জনের মৃত্যু
- গোপালগঞ্জে রাজনৈতিক নয় চুরির মামলায় কিশোর গ্রেফতার
- নড়াইল জেলা সমিতি ঢাকা’র ৪১ সদস্যের নতুন কমিটি গঠন
- গোপালগঞ্জ মৎস্যবীজ উৎপাদন খামারে লক্ষ্যমাত্রা অর্জন
- নড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় অংশ নিলেন সেচ্ছাসেবকদল নেতা
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- ফ্রি ট্রেড জোনে আমদানির নতুন নীতিমালা, ব্যাংকের ঝুঁকি কমাতে নির্দেশনা
- চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন
- বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতি, সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ
- জামালপুরে পতাকা উত্তোলন দিবসে দুই মুক্তিযোদ্ধা ও এক সাংবাদিককে সম্মাননা
- চাষী
- বাংলাদেশের সিডস ফর দ্য ফিউচার দল বিশ্বসেরা দশে
- গ্রিসে বাংলাদেশিদের জন্য রন্ধন শিল্পের উপর মৌলিক প্রশিক্ষণ
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- কাজাখস্তানে ব্যাপক সহিংসতা, সেনা পাঠাচ্ছে প্রতিবেশীরা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- মাধ্যমিকে ভর্তিতে ১০ শতাংশ কোটা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- কাঁঠাল
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- শ্রীনগরে নারীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ প্রেমিক গ্রেফতার
- তারাকান্দা থানায় আইনশৃঙ্খলা রক্ষায় মত বিনিময়
-1.gif)







