আমায় ক্ষমা কর পিতা : পর্ব ৫
'১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
প্রবীর সিকদার
বাংলাদেশ বেতার কখন যে রেডিও পাকিস্তানের আদলে রেডিও বাংলাদেশ হয়ে গেছে টেরই পাইনি! ওই রেডিও 'বঙ্গবন্ধু' বলেই না, বলে 'মজিবর রহমান'! খুন করেও যেন ওরা শান্তি পায়নি! বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেন ওদের কাছে কৌতুকের পাত্র হয়ে গেছে! তাই তো রেডিও বাংলাদেশ কখনো 'মজিবর রহমান', কখনো বা 'শেখ মজিবর রহমান' অবিশ্রাম বলে যায়!
আমার যতদূর মনে পড়ে, ১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই খান আতাউর রহমানের লেখা ও সুরে মহিলা কণ্ঠে কিংবা কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশন করা হয় মুজিব বিরোধী গান...... এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই......। ওই গানের কণ্ঠশিল্পী/শিল্পীদের নাম এবং গানের কলি হুবহু এখন আর আমি বলতে পারবো না। এতো দিন পরও একটি লাইনই কানে খুব বাজে... এতো দিন মহাজনী করেছে যারা......। রেডিওতে তখন ওই গানটি যতবার পরিবেশন করা হয়েছে, আমার ধারণা, রেডিওর জন্মের পর আর কোনও গান এতো বেশি সংখ্যক বার পরিবেশিত হয়নি। আর খান আতাউর রহমানেরও মেধার তারিফ করতে হয়! ভদ্রলোক মেধাবীও বটে! বঙ্গবন্ধুর রক্ত জমাট বাঁধতে না বাঁধতেই তিনি গান লিখে, সুর করে, শিল্পীর কণ্ঠে তুলে দিয়ে রেকর্ডিং ও পরিবেশনা সম্পন্ন করে ফেলেছেন! এটা খুব সহজ কাজ নয়! উপর্যুপরি কান ঝালাপালা করা ওই গান শুনতে শুনতেই আমার মনে হয়েছে, খুনীরা বঙ্গবন্ধুকে খুন করবার আগেই বোধকরি খান আতাকে গান তৈরির নির্দেশনা দিয়ে রেখেছিলেন। নইলে খান আতা এতো তাড়াতাড়ি পারলেন কি করে!
একদিন আমার গ্রাম ফরিদপুরের কানাইপুর থেকে খবর এলো, একাত্তরের তুখোড় ছাত্রনেতা চিত্ত রঞ্জন পোদ্দার তথা চিত্ত কাকাকে থাপ্পর মেরেছে তারই জুনিয়র এক ছাত্রনেতা। ওই জুনিয়র নেতাটিও ছাত্রলীগের ছিলেন। কিন্তু বঙ্গবন্ধু খুনের দিন থেকে তিনি আর 'মুজিব' নামটি সহ্য করতে পারছেন না। খুনি জিয়া তার কাছে মুক্তির কাণ্ডারি হয়ে গেছে! উনি কেন চিত্ত কাকাকে থাপ্পর মারলেন? চিত্ত কাকার অপরাধ, বাজারে চায়ের দোকানে বসে প্রকাশ্যে উচ্চস্বরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিলেন। সেই থাপ্পর ঘটনার পর জুনিয়র ওই ছাত্রনেতা এলাকার বড় ফ্যাক্টর হয়ে গিয়েছিলেন। তার কথাতেই চলতো পুরো এলাকা! তারপর চিত্ত কাকা অনেকদিন আর বাজারে আসতে পারেননি। পরে একদিন আমি গ্রামে গিয়েছিলাম। গোপনে দেখতে গিয়েছিলাম চিত্ত কাকাকে। আর প্রকাশ্যে দেখা করেছিলাম ওই দাপুটে ছাত্রনেতা বড় ভাইটির সঙ্গে। বাড়িতে মা, ঠাকুমা আর ছোট ছোট ভাইবোন থাকে- এটি মাথায় রেখে একটু বেশি বেশি খাতির করেই কথা বলেছিলাম তার সঙ্গে। আমিও বন্দী হয়েছিলাম ওই বিকৃত প্রভাব বলয়ে ! কী অকৃতজ্ঞ, কী কৃতঘ্ন সন্তান আমি!
পিতা, আমায় ক্ষমা কর তুমি, ক্ষমা কর।
পাঠকের মতামত:
- বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
- ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা
- মুক্তিবাহিনী পাথরঘাটা অঞ্চলে পাকহানাদারদের অবস্থানের ওপর আক্রমণ চালায়
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠির তৈরি দুর্গা প্রতিমা
- কলি হত্যার বিচার দাবিতে উত্তাল পাবনা, আদালত-ডিসি অফিস ঘেরাও
- ‘আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করতে চায়’
- গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
- টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- কর্ণফুলী নদীতে গোসলে নেমে চবি শিক্ষার্থী নিখোঁজ
- ফরিদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনিরুল ইসলাম গ্রেপ্তার
- গোপালগঞ্জে ধান-চাল সংগ্রহ শতভাগ অর্জিত
- নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক
- বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ১০, স্বর্ণালংকার উদ্ধার
- ৪৬ বছর ধরে সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার পথচলা
- গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
- সাতক্ষীরায় সাড়ে ৯ মাসে পানিতে ডুবে ২০ জনের মৃত্যু
- বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ
- ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন
- ‘আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ’
- ‘আইফোনের জন্যেই অপ্রতিমকে হত্যা’
- ফরিদপুরে কালী মন্দিরের তালা কেটে কষ্টিপাথরের মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি
- ২৪ ঘণ্টায় দেশে গ্যাস উৎপাদন ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
-1.gif)








