আমায় ক্ষমা কর পিতা : পর্ব ১১
'যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না'
প্রবীর সিকদার
বাকশাল ঘোষণার পর দৈনিক ইত্তেফাক সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু বলেছিলেন, ‘দেশে রক্ত গঙ্গা বয়ে যাবে'। একদিন বঙ্গবন্ধুও আনোয়ার হোসেন মঞ্জুকে বলেছিলেন, ‘টেল ইয়োর ফ্রেন্ডস, আই অ্যাম নট এফ্রেইড।’
বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকান্ডের পর দৈনিক ইত্তেফাকে ‘প্রসঙ্গ: দেশ ও জাতি’ শিরোনামের এক উপ-সম্পাদকীয়তে সেই আনোয়ার হোসেন মঞ্জু লেখেন, ‘……… নতুন রাজনৈতিক পরিবর্তনটি সাধিত হইয়াছে প্রবীন রাজনৈতিক নেতা খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে, সেনাবাহিনীর দ্বারা। এই পরিবর্তন সাধনে তরুন সামরিক অফিসারদের ভূমিকা অনস্বীকার্য। বলা যায়, দেশের একটা অসম্ভব দুঃসহ অবস্থার বিলোপ ঘটাইয়াছেন তাহারা এবং জাতির সামনে সৃষ্টি করিয়াছেন চলার উপযোগী পথ ও সুযোগ। এই কাজের জন্য তাহারা গোটা জাতিরই অভিনন্দন লাভের যোগ্য। গোটা জাতি যে সময় দিগ-বিদিক জ্ঞানশূন্য অবস্থায় শুধু নিচের দিকে তলাইয়া যাইতেছিল, সেই সময় তাহারাই জীবনের ঝুঁকি লইয়া এই পরিবর্তন সাধন করিয়াছেন। ব্যক্তি পর্যায়ে কাহারো জন্য দুঃখ শোক বা সহানুভূতি প্রকাশের চাইতেও জাতীয় স্বার্থের দিকটা বড় করিয়া দেখার যে আবশ্যকতা, সেই বিবেচনায় এই নতুন রাজনৈতিক পরিবর্তনকে স্বাগত জানাইতে হইবে। ………’
বঙ্গবন্ধুর মৃত্যুর পর ভারতীয় লোকসভায়, এই উপমহাদেশের সিআইএ এজেন্টদের নামের একটি তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় গুরুত্বের সাথে জায়গা পেয়েছিল ইত্তেফাক সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জুর নাম।
১৫ আগস্ট ১৯৭৫ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুকে সংবর্ধনা দেয়া হবে। নবরূপে সুসজ্জিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৪ আগস্ট বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেশ কয়েকটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমা বিস্ফোরিত হয়। ধারণা করা হয়, এটি জাসদ বা গণ বাহিনী বা উগ্রপন্থী কোনো বিপ্লবী গ্রুপের কাজ। কিন্তু সন্ধ্যার আগেই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্ট আসে, যে বোমাগুলো বিস্ফোরিত হয়েছে তা শুধু মাত্র সেনাবাহিনীর কাছেই মজুদ থাকে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল।
দালাল আইনে কট্টর পাকিস্তানপন্থী মাওলানা আব্দুর রহিমের কারাদন্ড হয়েছিল। পরে বঙ্গবন্ধু তাকে ক্ষমা করেছিলেন। বঙ্গবন্ধুর নৃশংস মৃত্যুর পর ‘আমার দৃষ্টিতে আগস্ট বিপ্লব’ শীর্ষক এক নিবন্ধে ওই মাওলানা রহিম লেখেন, ‘……… ১৫ই আগস্টের ঘটনা স্বাধীন বাংলাদেশর জন্য একটি অনিবার্য, বাঞ্ছনীয় ও ঐতিহাসিক গুরুত্ববহ ঘটনা। তা না ঘটলে আজকের বাংলাদেশের জনগণের সামগ্রীক চেতনার অস্তিত্ব সম্পূর্ণরূপে অকল্পনীয়ই থেকে যেত। ……… খোদা না খাস্তা ১৫ই আগস্টের ঘটনা সংঘটিত না হলে আজকের বিপুল মুসলিম সংখ্যাধিক্য সম্বলিত বাংলাদেশ অধিকৃত কাশ্মীরের অবস্থায় পৌঁছে যেত এবং এদেশকে একটি আদর্শিক ইসলামি রাষ্ট্রে পরিণত করার ও সংগ্রামের কোনো অবকাশেরই চিন্তাধারা সম্ভবপর হতো না। ………’
পিতা! তোমার নৃশংস মৃত্যুর আগে ও পরের নানা ঘটনা এবং নানা জনের নানা প্রতিক্রিয়ায় একথা স্পষ্ট যে, তোমাকে খুনের পরিকল্পনাটি বেশ পাকাপোক্ত ছিলো। তুমি এর কিছুই বুঝতে পারনি? সরকারের বিভিন্ন এজেন্সীগুলো তোমাকে কিছুই জানায়নি? কালরাতের ঠিক আগের দিন ১৪ আগস্ট বিকেলে পূর্ব ইউরোপীয় একটি দেশের এক দূতাবাস কর্মকর্তা শেখ ফজলূল হক মনির মাধ্যমে তোমাকে বিষয়টি জানিয়েছিলেন। তারপরও তুমি গুরুত্ব দাওনি! কিউবার ফিদেল ক্যাস্ট্রো এর আগে তোমাকে বলেছিলেন, ‘একটি বুলেট অহরহ তোমার পিছু নেবে।' ক্যাস্ট্রোর ভবিষ্যৎ বাণীই সত্য হলো! যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না। কী অকৃতজ্ঞ, কী কৃতঘ্ন সন্তান আমি!
পিতা, আমায় ক্ষমা কর তুমি, ক্ষমা কর।
(পিএস/এএস/আগস্ট ১১, ২০২৫)
পাঠকের মতামত:
- গোয়ালন্দে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির হামলায় নিহত ১
- ২নং সেক্টরে মুক্তিবাহিনী রাজাকারদের ওপর আক্রমণ চালায়
- পাবনায় মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
- মৌসুমের শুরুতেই বৈরী আবহাওয়ার কবলে দুবলার ১০ হাজার শুঁটকি জেলে
- ভোটের লড়াই শেষে জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে ফয়সল
- নড়াইলে চোরাই ৪টি ইজিবাইক ও মোটরসাইকেলসহ আটক ৩
- গোপালগঞ্জে বিনা ধান-২৬ চাষে ব্যাপক সাফল্য
- গোপালগঞ্জে ৬ গুণী শিল্পী পেল সম্মাননা
- টুঙ্গিপাড়ায় চুরির অভিযোগে কলেজ ছাত্রদলের সভাপতি আটক
- জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদ মাগুরা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে প্রবাসীকে কুপিয়ে জখম
- শিক্ষার্থীসহ শিক্ষা বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা, প্রোগ্রামারদের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ব্যবধানে ধানের শীষের জয়
- নবাবগঞ্জে রাতের আঁধারে ৬০০ শিম গাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা
- ‘বাঙালির শিকড় খুঁজতে আব্বাসউদ্দীনকে বাদ দেওয়ার সুযোগ নেই’
- চোখের আলো, জমি হারানোর বেদনা
- হাতে স্মার্টফোন, কাটছে কি বয়স্কদের নিঃসঙ্গতা?
- ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ স্থগিত চেয়ে করা রিট খারিজ
- মুক্তির অনুমতি পেল দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’
- ‘রান ৪৫০-৫০০ হতে পারত’
- দারুণ জয়ে ফাইনালে বাংলাদেশ, ইতিহাস গড়ার অপেক্ষা
- সুফি সংগীতের মধ্য দিয়ে শুরু হচ্ছে আসিসিবি হেরিটেজের ৮ সপ্তাহের উৎসব
- ‘নির্বাচন বিতর্কিত করতে অপপ্রচার চালানো হচ্ছে’
- চাঁদপুরে মা ইলিশ শিকারে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড
- ইউক্রেনের রেলস্টেশনে রুশ ড্রোন হামলায় নিহত ১৪
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ টার্মিনালের প্রবেশ রাস্তায় যানজট, বিশৃঙ্খলা, ভোগান্তি
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- কেএনএফের আরও ২ সদস্য গ্রেপ্তার, অস্ত্র-গুলি জব্দ
- লক্ষ্মীপুরে পর্নোগ্রাফি মামলায় ২৪ জনের কারাদণ্ড
- ঠাকুরগাঁওয়ে বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা
- আদমদীঘিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান ও সচিবকে ইউএনও'র শোকজ!
- ধামরাইয়ে যশোমাধবের রথযাত্রা উৎসব ও মেলার উদ্বোধন
- চাঁদপুর লঞ্চঘাটে যাত্রী হয়রানি, আটক ৬
- টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়েছে শতাধিক ঘরবাড়ি
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ঈদযাত্রায় ঢাকা-বরিশাল মহাসড়কে ৫ দুর্ঘটনায় নিহত ৪
- পঞ্চগড়ে অবরুদ্ধ আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলো বিএনপি
- প্রকৃতির চেনা অতিথি দোয়েল পাখি অস্তিত্ব সংকটে
- কলাপাড়ায় ৩০ বছর পর বিএনপির বিজয়ে আনন্দ মিছিল
- হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
- কলাপাড়ায় জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে আটক ৩
- বৃষ্টির সময় নিরাপদে থাকতে যা করবেন
-1.gif)








