আমায় ক্ষমা কর পিতা : পর্ব ৩
'ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি; বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন'
প্রবীর সিকদার
পচাঁত্তরে আমি ঢাকার গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র। যতোদূর মনে পড়ে, বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর দুই-তিন দিন স্কুলে যাওয়া হয়নি। একদিন সাহস করে স্কুলে হাজির হলাম। স্কুলে হাজিরা খুব কম। আমাদের ক্লাসে ৬/৭ জন হাজির হয়েছিলাম।
‘লাশ কাটা ঘর’-এর অনবদ্য স্রষ্টা, দেশের অন্যতম শক্তিশালী গল্পকার কায়েস আহমেদ আমাদের শিক্ষক ছিলেন। তিনি সেদিন আমাদের ক্লাসে এসেছিলেন বাংলা পড়াতে। কিন্তু না তিনি বাংলা পড়াননি। কায়েস স্যার বাম রাজনীতির অনুসারী ছিলেন। সেদিন তিনি ক্লাস শুরু করলেন বঙ্গবন্ধুর হৃদয়বিদারক মৃত্যু ও রাজনীতি দিয়ে। সেদিন তার অনেক কথার মর্মার্থ না বুঝলেও সেগুলো অন্তরে গাঁথা পড়েছিল। বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা ও ঘৃনা জানিয়ে তিনি যা বলেছিলেন তা আজো কান ছুঁয়ে যায়। তিনি বলেছিলেন, 'সর্বকালের সর্বশ্রেষ্ঠ দেশ প্রেমিককে ওরা খুন করলো! কি দোষ ছিল শিশু রাসেলের! মুক্তিযুদ্ধোত্তর একটি বিশৃঙ্খল বাংলাদেশকে তিনি যখন গুছিয়ে ফেলেছিলেন তখনই তাকে নৃশংসভাবে খুন করা হলো! এই জঘন্যতম খুনের ঘটনায় দেশবাসী সুদীর্ঘকাল দুর্ভোগ পোহাবে। পোয়াবারো হবে লুটেরাদের। এখন দেশের রাজনীতি চলে যাবে লুটেরাদের দখলে। দেশে দুই ধরনের মানুষের বাস। একটি শ্রেনী রাজনৈতিক, আরেকটি অরাজনৈতিক। লুটের রাজনীতি বিস্তৃত করতে দেশে এখন রাজনীতি বিমুখ একটি শ্রেনী তৈরী করা হবে, যারা রাজনীতির ওপর থেকে শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলবে। এটি হবে এক সর্বনাশা খেলা। সত্যিকারের রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন হয়ে যাবে। এই দেশে এখন রাজনীতি হবে ভারত বিরোধীতার রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি। ভারত বিরোধীতা ও সাম্প্রদায়িকতা সমার্থক হয়ে যাবে। ভারত বিদ্বেষ ছড়িয়ে ক্ষমতার মসনদ দখল করা হবে। বাস্তবে তারা হবে ভারতের সবচেয়ে বড় দালাল।' কথা গুলো বলতে বলতে কায়েস স্যার বেশ কয়েক বার চোখে রুমাল তুলেছেন। আমরা কিছু বুঝে কিংবা না বুঝে নির্বাক থেকেছি। আমার কাছে গল্পকার কায়েস আহমেদই বঙ্গবন্ধুর হত্যাকান্ডের প্রথম প্রতিবাদ। আজ সেই স্যারও নেই। নির্ভুল একজন ভবিষ্যত প্রবক্তা হিসেবে কায়েস স্যারকে প্রণতি জানাই।
ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি। বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন। পিতা মুজিব! তুমি কাদেরকে জেলা, মহকুমা, থানা থেকে তুলে এনে জাতীয় রাজনীতির বাগানে ফুল বানিয়েছিলে? পরাজিতদের দলে বুঝি কেউ থাকতে চায় না!
বাসায় টেলিভিশন ছিল না। রেডিওতেই শুনেছি সব। ইত্তেফাকেও পড়েছি। কিন্তু কখনো ঘৃনা জাগাতে পারিনি। কী অকৃতজ্ঞ, কী কৃতঘ্ন সন্তান আমি!
পিতা মুজিব, আমায় ক্ষমা কর তুমি, ক্ষমা কর।
পাঠকের মতামত:
- ‘ন্যারেটিভ তৈরি করে ষড়যন্ত্রের ছক কষছে রিয়াল’
- ২ কোটি বাজেটের সিনেমার আয় ৩৫৯ কোটি রুপি
- মূল্যস্ফীতি নিয়ে এডিবির অশনি সংকেত
- ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার
- ‘বিভাজন নয়, জনগণের ঐক্যই প্রয়োজন’
- বাসের ভাড়া পুনঃনির্ধারণ, প্রজ্ঞাপন জারি
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনী মানিকগঞ্জের দৌলতপুরে পাকবাহিনীর ওপর আক্রমণ চালায়
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- আফগানদের বিদায় করে ফাইনালে ইংল্যান্ড
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- আমার বটবৃক্ষ
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- সিরাজগঞ্জে সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্য আটক
- আজো কাঁদে
- ২ কোটি বাজেটের সিনেমার আয় ৩৫৯ কোটি রুপি
-1.gif)








