আমায় ক্ষমা কর পিতা : পর্ব ৫
'১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই খান আতাউর রহমানের লেখা ও সুরে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশন করা হয় মুজিব বিরোধী গান... এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই...'
প্রবীর সিকদার
বাংলাদেশ বেতার কখন যে রেডিও পাকিস্তানের আদলে রেডিও বাংলাদেশ হয়ে গেছে টেরই পাইনি! ওই রেডিও 'বঙ্গবন্ধু' বলেই না, বলে 'মজিবর রহমান'! খুন করেও যেন ওরা শান্তি পায়নি! বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেন ওদের কাছে কৌতুকের পাত্র হয়ে গেছে! তাই তো রেডিও বাংলাদেশ কখনো 'মজিবর রহমান', কখনো বা 'শেখ মজিবর রহমান' অবিশ্রাম বলে যায়!
আমার যতদূর মনে পড়ে, ১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই খান আতাউর রহমানের লেখা ও সুরে মহিলা কণ্ঠে কিংবা কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশন করা হয় মুজিব বিরোধী গান... এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই...। ওই গানের কণ্ঠশিল্পী/শিল্পীদের নাম এবং গানের কলি হুবহু এখন আর আমি বলতে পারবো না। এতো দিন পরও একটি লাইনই কানে খুব বাজে... এতো দিন মহাজনী করেছে যারা...। রেডিওতে তখন ওই গানটি যতবার পরিবেশন করা হয়েছে, আমার ধারণা, রেডিওর জন্মের পর আর কোনও গান এতো বেশি সংখ্যক বার পরিবেশিত হয়নি। আর খান আতাউর রহমানেরও মেধার তারিফ করতে হয়! ভদ্রলোক মেধাবীও বটে! বঙ্গবন্ধুর রক্ত জমাট বাঁধতে না বাঁধতেই তিনি গান লিখে, সুর করে, শিল্পীর কণ্ঠে তুলে দিয়ে রেকর্ডিং ও পরিবেশনা সম্পন্ন করে ফেলেছেন! এটা খুব সহজ কাজ নয়! উপর্যুপরি কান ঝালাপালা করা ওই গান শুনতে শুনতেই আমার মনে হয়েছে, খুনীরা বঙ্গবন্ধুকে খুন করবার আগেই বোধকরি খান আতাকে গান তৈরির নির্দেশনা দিয়ে রেখেছিলেন। নইলে খান আতা এতো তাড়াতাড়ি পারলেন কি করে!
একদিন আমার গ্রাম ফরিদপুরের কানাইপুর থেকে খবর এলো, একাত্তরের তুখোড় ছাত্রনেতা চিত্ত রঞ্জন পোদ্দার তথা চিত্ত কাকাকে থাপ্পর মেরেছে তারই জুনিয়র এক ছাত্রনেতা। ওই জুনিয়র নেতাটিও ছাত্রলীগের ছিলেন। কিন্তু বঙ্গবন্ধু খুনের দিন থেকে তিনি আর 'মুজিব' নামটি সহ্য করতে পারছেন না। খুনি জিয়া তার কাছে মুক্তির কাণ্ডারি হয়ে গেছে! উনি কেন চিত্ত কাকাকে থাপ্পর মারলেন? চিত্ত কাকার অপরাধ, বাজারে চায়ের দোকানে বসে প্রকাশ্যে উচ্চস্বরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিলেন। সেই থাপ্পর ঘটনার পর জুনিয়র ওই ছাত্রনেতা এলাকার বড় ফ্যাক্টর হয়ে গিয়েছিলেন। তার কথাতেই চলতো পুরো এলাকা! তারপর চিত্ত কাকা অনেকদিন আর বাজারে আসতে পারেননি। পরে একদিন আমি গ্রামে গিয়েছিলাম। গোপনে দেখতে গিয়েছিলাম চিত্ত কাকাকে। আর প্রকাশ্যে দেখা করেছিলাম ওই দাপুটে ছাত্রনেতা বড় ভাইটির সঙ্গে। বাড়িতে মা, ঠাকুমা আর ছোট ছোট ভাইবোন থাকে- এটি মাথায় রেখে একটু বেশি বেশি খাতির করেই কথা বলেছিলাম তার সঙ্গে। আমিও বন্দী হয়েছিলাম ওই বিকৃত প্রভাব বলয়ে ! কী অকৃতজ্ঞ, কী কৃতঘ্ন সন্তান আমি !
পিতা মুজিব, আমায় ক্ষমা কর তুমি, ক্ষমা কর।
পাঠকের মতামত:
- ‘ন্যারেটিভ তৈরি করে ষড়যন্ত্রের ছক কষছে রিয়াল’
- ২ কোটি বাজেটের সিনেমার আয় ৩৫৯ কোটি রুপি
- মূল্যস্ফীতি নিয়ে এডিবির অশনি সংকেত
- ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার
- ‘বিভাজন নয়, জনগণের ঐক্যই প্রয়োজন’
- বাসের ভাড়া পুনঃনির্ধারণ, প্রজ্ঞাপন জারি
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনী মানিকগঞ্জের দৌলতপুরে পাকবাহিনীর ওপর আক্রমণ চালায়
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- আফগানদের বিদায় করে ফাইনালে ইংল্যান্ড
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- আমার বটবৃক্ষ
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- সিরাজগঞ্জে সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্য আটক
- আজো কাঁদে
- ২ কোটি বাজেটের সিনেমার আয় ৩৫৯ কোটি রুপি
-1.gif)








