আমায় ক্ষমা কর পিতা : ০৬
বঙ্গবন্ধুর নেপথ্য খুনি জিয়াকে যিনি উদ্ধার করেন, তাকে বিপ্লবী বলতে হবে কেন! ফাঁসিতে ঝুললেই বুঝি ক্ষুদিরাম হওয়া যায়!
প্রবীর সিকদার
সুযোগ পেলেই আমার প্রিয় শিক্ষক গল্পকার কায়েস আহমেদ বলতেন, মুজিব যুদ্ধ বিধ্বস্ত বিশৃঙ্খল বাংলাদেশকে পূর্ণ শৃঙ্খলায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন বলেই তাকে নৃশংসভাবে খুন করা হয়। বাঙালি বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াবে সেটি কি করে হয়! মুজিব ব্যর্থ হলে তিনি খুন হতেন না।
তাঁর বিশাল সফলতাই তাঁকে নৃশংস মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে। তিনি খালেদ মোশাররফের পাল্টা ক্যু নিয়েও প্রশ্ন তুলতেন। তিনি বলতেন, কি উদ্দেশ্য ছিল খালেদ মোশাররফের? তিনি যদি বঙ্গবন্ধু হত্যাকান্ডের প্রতিশোধই নিয়ে থাকেন তাহলে জিয়াউর রহমান জীবিত থাকেন কি করে! রাষ্ট্রপতি পদেই বা বহাল থাকেন কি করে মীরজাফর মুস্তাক! কি করেই বা বঙ্গবন্ধুর খুনিরা নৃশংস জেল হত্যাকান্ড ঘটিয়ে নির্বিঘ্নে লিবিয়ায় পালিয়ে যায়! কর্নেল তাহেরের বিপ্লবও ছিল তার কাছে প্রশ্নবিদ্ধ। তিনি বলতেন, বঙ্গবন্ধু খুনের মদদদাতারা কি বিপ্লবী! বঙ্গবন্ধুর নেপথ্য খুনি জিয়াকে যিনি উদ্ধার করেন, তাকে বিপ্লবী বলতে হবে কেন! ফাঁসিতে ঝুললেই বুঝি ক্ষুদিরাম হওয়া যায়!
সেদিন কায়েস স্যারের অনেক কথারই অর্থ বুঝিনি। আজ যখন তার সেই সব কথা কানেবাজে, তখন তা ব্যাপক অর্থবহ হিসেবেই হৃদয়কে আলোড়িত করে। স্যার বেঁচে থাকলে অন্ততঃ এই কারণে খুশি হতেন যে, তিনি যে ধারণাগুলো পচাঁত্তরে করেছিলেন, সেগুলোই সুদীর্ঘকাল বাংলাদেশকে করেছে যন্ত্রনাকাতর।
মুহূর্তে নিষিদ্ধ হয়ে গেল জয় বাংলা! জিন্দাবাদে ভরে গেল দেশ! দেশের অনেক ‘মনীষী’ যোগ দিয়েছেন খুনি জিয়ার উপদেষ্টা হিসেবে! কারো মুখেই নেই আওয়ামীলীগ! মুক্তিযোদ্ধা-রাজাকার একাকার! জিন্দাবাদের দল গড়তে সে কী কসরত! আউটার স্টেডিয়ামে প্রকাশ্য প্রথম সমাবেশে জিয়া বললেন, ‘আওয়ামী বাকশালীরা স্বাধীনতা চায়নি’। স্কুলের শিক্ষার্থীদের গুরুত্বের সাথে পড়ানো শুরু হলো ভাব-সম্প্রসারন, ‘স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন’। ভাবখানা এমন, মুজিব স্বাধীনতা রক্ষা করতে পারছিলেন না! সেই সব ষড়যন্ত্রের গভীরতা আমাকে আজও ভাবায়। একাত্তরের এই বাংলাদেশে ‘হারামজাদা’র সংখ্যা নেহায়েত কম ছিল না! বঙ্গবন্ধু মুজিবের মহানুভবতায় বেঁচে থেকে যথোপযুক্ত সময়ে বিষাক্ত ছোবল মারতে এক মুহূর্ত দেরি করেনি কেউ!
পিতা মুজিব! এই তোমার প্রিয় বাঙালি আর বাংলাদেশ! তোমাকে খুন করে ওরা ‘বাংলাস্তান’ তথা ‘মিনি পাকিস্তান’ বানিয়ে ফেললো! সবাই ‘বাংলাস্তান’-এ টিকে থাকার লড়াইয়ে অবতীর্ণ! কেউ যেন পেছনে পড়তে চায় না! যারা তোমার নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদ করেছিলো তারা ‘দুর্বৃত্ত’ হয়ে ফেরার থাকলো। আমি টিকে রইলাম জিন্দাবাদের ভিড়ে। কী অকৃতজ্ঞ, কী কৃতঘ্ন সন্তান আমি!
পিতা মুজিব, আমায় ক্ষমা কর তুমি, ক্ষমা কর।
পাঠকের মতামত:
- আটঘরে চেয়ারম্যান প্রার্থী মাহফুজ খানের মোটরসাইকেল শোভাযাত্রা
- ধামরাইয়ে দুই শতাধিক মন্দিরে কালীপূজা ও দীপাবলী উৎসব অনুষ্ঠিত
- সুন্দরবনে বনদস্যু নির্মূলে এক দফা দাবিতে খোলপেটুয়া নদীতে জেলেদের নৌ মানববন্ধন ও বিক্ষোভ
- ফরিদপুরে বিএসটিআই এর মোবাইল কোর্ট, দুইটি প্রতিষ্ঠান সীলগালা
- ফরিদপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড
- ৭নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসেনা বোঝাই একটি ট্রেনকে এ্যামবুশ করে
- সাংবাদিক ও কলামিস্ট রিয়াজুল রিয়াজকে হত্যার হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার
- শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন
- ঈশ্বরদীতে হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য সার্বভৌমত্ব র্যালি
- কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে এসি-ফ্রিজ মেরামত প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ বিতরণ
- মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ
- গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত
- হালদা-কর্ণফুলী রক্ষায় কাপ্তাইয়ে প্রজননক্ষেত্র ও জীববৈচিত্র্য রক্ষায় অংশীজনদের অঙ্গীকার
- বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ, প্রায় এক দশক পর যুবকের যাবজ্জীবন
- ট্রাম্পের পোস্টে মোদিকে রাখতে মাসিক খরচ ৭৫ হাজার ডলার
- ‘দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার’
- ‘সত্যিকারের শিল্পীরা ফুলের মতো’
- প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ চেয়ে রিট
- ‘শেখ হাসিনা কেন বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন’
- ‘শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ’
- ‘শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবরের সত্যতা খতিয়ে দেখছে সরকার’
- ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার ড্র, সাফের সেমিফাইনালে বাংলাদেশ
- ‘অফিসে নয়, রাজনৈতিক দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটবে ব্যালটে’
- ৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার
- আদালতে ‘মাই লর্ড’ সম্বোধন পরিবর্তন চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন
- গৌরনদীতে ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত
- ফরিদগঞ্জে ঋণের ভার সইতে না পেরে সিনিয়র সিটিজেনের আত্মহত্যা
- দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বার্ষিক পুরস্কার বিতরণ
- চাঁদপুরে জাহাজে ডাকাতের হামলা, ৭ মরদেহ উদ্ধার
- ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
- পলাশবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা
- পটুয়াখালীতে স্বামীকে হত্যা করে স্ত্রীর আত্মসমর্পণ
- ব্রাহ্মণবাড়িয়া ‘দেবনাথ মহাশ্মশান’র ১৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান
- যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেপ্তার
- কাজের চাপে মাথাব্যথা, স্বস্তি দেবে যে পানীয়
- ‘আগামীতে বাবা-মায়ের নামসহ চাঁদাবাজ-বাটপারদের তালিকা ঝুলিয়ে দেওয়া হবে’
- ‘একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত’
- বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ
- নীলফামারীর ঐতিহ্যবাহী বড় মাঠ রক্ষায় ‘সোনালী অতীত’ ক্লাবের স্মারকলিপি
- জহির খান’র কবিতা
- দেশে তুলা চাষের অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও প্রণোদনা
- চিনা বাদাম চাষে ঝুঁকছেন জগন্নাথপুরের কৃষকরা
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- সিলেটে ঘরে ঘরে নবান্ন উৎসব, কৃষকের মুখে হাঁসি
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








