মৃত্যুই হয়তো আমার জন্য গৌরবের !
প্রবীর সিকদার : ২০০১ সালে রাজাকারের বোমা গুলি চাপাতির নৃশংস হামলার পরও মরতে মরতে বেঁচেছি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, দেশে বিদেশে চিকিৎসা করিয়ে বাঁচিয়েছিলেন। যদিও আমাকে হারাতে হয়েছে শরীরের প্রায় অর্ধেক অংশ; আমৃত্যু বয়ে বেড়াতে হবে বোমার অসংখ্য যন্ত্রণাদায়ক স্প্লিনটার। তারপরও কি থেমে আছে হুমকি !
ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত পলাতক দুর্ধর্ষ যুদ্ধাপরাধী রাজাকার মাওলানা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের দেখে নেওয়ার হুমকি নিয়ত বয়ে বেড়াই। আগুনে পুড়িয়ে হত্যার হুমকির মুখে কয়েক মাস আগে ঢাকার শেরে বাংলা নগর থানায় অভিযোগ করেছিলাম। আমার জীবনের কি ই বা এমন দাম যে পুলিশ গুরুত্ব দিয়ে তা খতিয়ে দেখবে! অতি সম্প্রতি যুক্ত হয়েছে দুর্দান্ত একজন প্রভাবশালীর হুমকি। তার বিরুদ্ধে অভিযোগ করতে গেলে তো পুলিশ আমাকেই জেলে ঢোকাবে! এরই মধ্যে ধনকুবের নামে পরিচিত এক দুর্ধর্ষ রাজাকার কোলকাতার এক সাংবাদিককে টাকা দিয়ে তার পক্ষে 'ঐতিহাসিক' সব সাফাই লিখিয়ে দেশে ব্যাপক প্রচারণা শুরু করেছে। ওই নোংরা লেখায় বঙ্গবন্ধুর সাথে তুলনা করা হয়েছে ওই দুর্ধর্ষ রাজাকারের! কতো সহ্য হয়, ধৈর্যেরও তো একটি সীমা থাকে !
২০০১ সালে দৈনিক জনকণ্ঠে প্রকাশিত ওই রাজাকারের একাত্তরের ইতিবৃত্ত সকল পাঠকের অবগতির জন্য ফের তুলে ধরেছি আমার অনলাইন নিউজ পোর্টাল উত্তরাধিকার ৭১ নিউজে।
আবার শুরু হুমকি ! কয়েকবার তো মরতে মরতে বেঁচেছি, এবার বুঝি রক্ষা নেই! কার কাছে যাবো ! কে আমার নিরাপত্তা দিবে ! কে আমার নিরাপত্তা নিয়ে ভাববে !
একাত্তরের মুক্তিযুদ্ধে বাবা কাকা দাদুসহ পরিবারের অনেককেই হারিয়েছি। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করতে নেমে হারিয়েছি নিজের শরীরের অর্ধেক। ওই চেতনা-স্বপ্ন ধারণ করার অপরাধে নিশ্চিহ্ন হবে আমার শরীরের বাকি অর্ধেক, এই তো ! তৈরি আছি। প্রিয় পাঠক, দোয়া করবেন আমার স্ত্রী সন্তানদের জন্য। কখনো কোনও অপরাধ করে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। দুর্বিষহ যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যুই হয়তো আমার জন্য গৌরবের!
জয় বাংলা।
পাঠকের মতামত:
- বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ
- পাকিস্তানে স্কুল ভবন ধস, নিহত ২১
- মিষ্টির শূন্য আসনে শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি
- ‘জিআই নিবন্ধনই শেষ নয়, পণ্যের বাণিজ্যিকীকরণ করতে হবে’
- চীনের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ বাড়াতে উদ্যোগ
- ‘দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে ২ লাখ আনসার সদস্য’
- ‘শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসেডর’
- পাংশায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির মিটিং অনুষ্ঠিত
- ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুইদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর
- মুক্তিবাহিনীর বিমান সেনারা মোগলহাটে পাকবাহিনীর অবস্থানের ওপর গোলাবর্ষণ করে
- সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে দুর্নীতি ও স্বজন প্রীতির অভিযোগ
- সালথায় মুস্তাক ৮ দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- বাগেরহাটের ভাগা রেলস্টেশন চালুর দাবীতে মানববন্ধন
- প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য জিএসি ও হোন্ডা গাড়িতে ব্র্যাক ব্যাংকের বিশেষ অফার
- তিস্তায় মাছের আকাল, জেলেপল্লিতে ম্লান পূজার আনন্দ
- চাটমোহরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা
- হোম ডেলিভারিতে পাওয়া যাচ্ছে ‘মা’ ইলিশ
- চাটমোহরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ৩
- বড়াইগ্রামে বিধবা নারীর ৪ দোকানঘর সহ জমি দখলের অভিযোগ
- সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহত শামীম
- পুলিশ, ড্রোন ও রাজনৈতিক নেতাদের পাহাড়ায় দুর্গাপূজার আয়োজন ‘দুঃখ ও দুর্ভাগ্যজনক’
- নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
- গোপালগঞ্জে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় সভা
- ‘জাতীয় নির্বাচনের চেয়ে তিনগুণ বেশি ফোর্স মোতায়ন থাকবে’
- কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, ঘাতক আটক
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
- সুপ্রীম কোর্ট’র আপিল বিভাগের এডভোকেট আরিফ মন্ডলকে সংবর্ধনা
- ভৈরব পৌরসভার আয়োজনে নাগরিক সুবিধার্থে এই প্রথম ভিন্নধর্মী মেলা
- চুয়াডাঙ্গার গাছে গাছে আমের মুকুল, কাঙ্খিত উৎপাদন নিয়ে শঙ্কা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’
- বিএমএসএফ’র কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক শাহী
- যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
- কাদেরকে আয়নায় মুখ দেখতে বললেন ফখরুল
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
- স্বাক্ষী নেই-দলিল নেই, দখলদারের শক্তিতে উত্তরাধিকারীরা বঞ্চিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- বৃষ্টির ছড়া
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
-1.gif)








