কী লাভ তবে প্রতিবাদ না করে মরা !
প্রবীর সিকদার
আমার অত্যন্ত প্রিয় এক ভাই, আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। সেই সঙ্গে পরামর্শ দিয়েছে সাহস একটু কমিয়ে ফেলতে।পরামর্শ পেয়ে আমি ওকে ইনবক্সে একটি চিঠি লিখি। সেই চিঠিটি আমি সকলকে পড়ানোর লোভ সামাল দিতে না পেরে সেটি প্রকাশ করলাম। কিন্তু ভাইটির নাম প্রকাশ না করে ছদ্মনাম 'দেব'' ব্যবহার করলাম।
ভাই দেব,
একটি গল্প শোন। ১৯৭৯-৮০-৮১। আমি তখন ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদে ছাত্রলীগের প্যানেলে সর্বাধিক ভোটে নির্বাচিত বার্ষিকী সম্পাদক। আমি ছাত্র রাজনীতি করি, আমার এক দূরসম্পর্কের দাদু সেটা পছন্দ করতেন না। আমাকে মাঝে মধ্যেই ধমক দিয়ে রাজনীতি ছেড়ে দেওয়ার পরামর্শ দিতেন। দিনের পর দিন আমি সেই পরামর্শ হজম করতাম। আমি কথা শুনছি না বলে উনি একদিন আমাকে খুবই বিরক্তির সাথে বললেন, তোমার বাবা কাকা আওয়ামীলীগের রাজনীতি করে মরেছে, তোমাকেও একই ভাবে মরতে হবে। আমি সেদিন চুপ থাকতে পারিনি।
মুক্তিযুদ্ধে আমার বাবা কাকা দাদুসহ বেশ কয়েক স্বজন খুন হন। একই দিনে আমার ওই দাদুর বাবাও খুন হন। আমার বাবা কাকা স্থানীয় আওয়ামীলীগের রাজনীতি দেখভাল করতেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন করতেন। কিন্তু আমার ওই দাদু ও তার বাবা পাকিস্তান পন্থী ছিলেন, স্থানীয়ভাবে পিডিপির রাজনীতির সমর্থক ছিলেন। একাত্তরে আমার বাবা কাকাকে খুন করতেই সশস্ত্র রাজাকার-বিহারি এলাকায় এসেছিল। ওরা সেদিন শুধু আমার বাবা কাকা দাদুকেই খুন করেনি, খুন করেছিল পাকিস্তান পন্থী দাদুর বাবাকেও। পাকিস্তানপন্থী হিসেবে তিনি ছাড় পাননি; কেননা ওদের টার্গেট তো ছিল হিন্দু খুন করা।
বাবা কাকা দাদূর মৃত্যু নিয়ে ওই দাদু সেদিন বিদ্রুপ করায় আমি তেলে বেগুনে জ্বলে উঠে উত্তর দিয়েছিলাম, আমার বাবা কাকা তো আওয়ামীলীগের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করতেন। তাদের খুন হওয়ার মধ্যে কোনও বিস্ময় নেই। তারা ধরা পড়লে খুন হবেন, এটাই ছিল স্বাভাবিক। কিন্তু আপনার বাবা এবং আপনি তো পাকিস্তানের পক্ষে দালালি করতেন। তাহলে ওরা আপনার বাবাকে খুন করল কেন? দাদু আমার সেই প্রশ্নের উত্তর দিতে পারেননি এবং আর কোনও দিন তিনি আমাকে ছাত্রলীগের রাজনীতি বন্ধ করবার পরামর্শ দেননি।
ভাই দেব,
পুরনো সেই গল্প তোমাকে শোনানোর অর্থ হল , গলাকাটা যখন শুরু হবে, তখন প্রতিবাদকারী হিসেবে আমার গলা তো কাটবেই। কিন্তু তুমি প্রতিবাদ না করেও রেহাই পাবে না, ওরা তোমার গলাও কাটবে। তাই এসো ভাই, গলা যখন কাটা পড়বেই, প্রতিবাদ করার পরই সেটা কাটা পড়ুক !
পাঠকের মতামত:
- ‘পাকিস্তানের আভ্যন্তরীন ব্যাপারে ভারতের হস্তক্ষেপ পূর্ব পরিকল্পিত’
- মানুষ
- মুকুটি আর কুকুটি
- কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দিন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন বিউবো নিরাপত্তা একাদশ
- গণভোটের রায় বাস্তবায়নে ময়মনসিংহে ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত
- কানাইপুরের সেই দুই প্রতিপক্ষের মধ্যে আবারও সংঘর্ষ, আহত ৫
- সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালী
- সাতক্ষীরার দু’টি সেরা প্রাথমিক বিদ্যালয়কে ‘বুক শেল্ফ’ প্রদান
- শতাধিক দেবদারু চারায় সাজলো পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ
- ফরিদপুরে ২৬ লাখ টাকার এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধরের অভিযোগ
- গোপালগঞ্জে অনুদান পেলেন প্রান্তিক জনগোষ্ঠির ৪০ জন
- ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে’
- সোনাতলায় নাগরিক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত
- কাপাসিয়ায় ‘কাঁঠাল’র বাম্পার ফলন, দাম নিয়ে হতাশ কৃষকরা
- নিখোঁজের পরদিন বনে মিললো বৃদ্ধের লাশ, বন্যহাতির আক্রমণে নিহত দাবি
- ঈদগাহ মাঠ নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, দোষীদের গ্রেপ্তার দাবি
- হত্যা ও লুটপাটকারীদের আইনের আওতায় আনতে এমপি হারুনের কঠোর নির্দেশ
- ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
- সংসদকে পাশ কাটিয়ে কোনো চুক্তি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার
- জামালপুরে দু'পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১
- ‘মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন’
- ‘প্রধানমন্ত্রীর সফরে চীন-মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে’
- ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী আজ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- শ্রীনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুনের সমর্থকদের উদ্যোগে নির্বাচনী সভা
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- মানুষ
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







