কালের সাক্ষী নবরত্ন মন্দির
মারুফ সরকার : সিরাজগঞ্জের হাটিকুমরুলে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে শিল্পকর্মের নিদর্শন নবরত্ন মন্দির। ইতিহাস ঐতিহ্যর সাক্ষী এ মন্দিরটি স্থাপনে সাম্প্রদায়িক সম্প্রীতির এক নজির পরিলক্ষিত হয়। আর এ দৃষ্টিনন্দিত নবরত্ন মন্দিরটি একজন মুসলিম শাসকের অর্থায়নে হিন্দু তহশিলদার দ্বারা নির্মাণ করা হয়।
এ মন্দিরটি ‘দেলমঞ্চ’ নামেও স্থানীয়ভাবে পরিচিত। বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের সলংগা থানার হাটিকুমরুলে এ নবরত্ন মন্দিরটি কালে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত শত শত নারী-পুরুষ প্রতিদিন প্রায় দিনভর দৃষ্টিনন্দিত এ মন্দিরটি দেখতে আসেন। এ মন্দিরটির সর্বাঙ্গ পোড়ামাটির কাব্যগাঁথা। এ নবরত্ন মন্দিরকে ঘিরে একটি শিব মন্দিরসহ আরও ৩টি ছোট মন্দির প্রতিষ্ঠিত হয়। পোড়ামাটি কারুকার্যখচিত এসব মন্দিরের দেয়াল।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৭০৪-১৭২৮ খ্রিস্টাব্দে নবাব মুর্শিদ কুলি খানের শাসনামলে তার তহশিলদার রামনাথ ভাদুরী স্থাপন করেন এ নবরত্ন মন্দিরটি। এ মন্দিরটি ইট, চুন সুরকি মসল্লা দিয়ে নির্মিত উঁচু একটি বেদীর উপর তিনতলা বিশিষ্ট এ নবরত্ন মন্দিরটি। প্রায় ১৫ বর্গমিটার এলাকাজুড়ে প্রতিষ্ঠিত মন্দিরের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ১৫.৪ মিটার এবং প্রস্থ ১৩.২৫ মিটার। এ মন্দিরের নিচতলায় চারদিকে ৪টি বারান্দা বিশিষ্ট একটি গর্ভগৃহ রয়েছে।
প্রতিটি বারান্দার বাইরের দিক থেকে ৭টি ও ভেতরের দিকে রয়েছে ৫টি খিলাল প্রবেশ পথ। ছাদপ্রান্তে আংশিক বাঁকানো রয়েছে। মূল অবস্থায় মন্দিরের দেয়ালের ইট ও টেরাকোটার উপরে দেব-দেবী, লতাপাতা ও ফুলের চিত্রখচিত পোড়ামাটির অপূর্ব কারুকাজ। নির্মিত নবরত্নের এ কারুকাজ দর্শণার্থীর দৃষ্টি কেড়েছে।
মন্দির এলাকার প্রবীণসহ অনেক ব্যবসায়ী বলেন, এক সময় এ মন্দিরটি ছিল অবহেলিত। এখানকার হিন্দুরাও পূজা-অর্চনা করত না। প্রায় এক যুগ ধরে এখানে আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালন করা হচ্ছে।
এ মন্দিরের পাহারাদার মহাব্বত আলী সেখ বলেন, এ মন্দিরে প্রতিদিন ৪/৫’শ লোকজন প্রবেশ করলেও সাপ্তাহিক ছুটির দিন ও বিশেষ দিনগুলোতে দ্বিগুণ লোকজন হয়। শুধু বাংলাদেশ নয়, ভারতসহ বিভিন্ন দেশের পর্যটকরা এখানে বেড়াতে আসেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তর ইতোমধ্যেই ওই স্থাপনাটির সৌন্দর্য্যবর্ধন ও বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ সম্পন্ন করেছে। তবে আরো একটি প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন হলে অপূর্ব কারুকার্য খচিত নবরত্ন মন্দিরটি পর্যটকরা আরো আকৃষ্ট হবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।
(এম/এসপি/মার্চ ২৪, ২০২১)
পাঠকের মতামত:
- বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
- কাপ্তাই হ্রদে পানির স্তর বৃদ্ধি, তিন মাস পর পূর্ণ সক্ষমতায় ৫ ইউনিট
- ফরিদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মুক্তিবাহিনীর সেক্টর কমান্ডারদের প্রথম সম্মেলন শুরু
- ‘আওয়ামী লীগের দাফন দিল্লিতে হয়ে গেছে’
- মহম্মদপুরে বৃদ্ধের বিরুদ্ধে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ
- লৌহজংয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষের চারা রোপণ ও বিনামূল্যে বিতরণ
- লৌহজংয়ে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ
- সাতক্ষীরায় নিখোঁজের তিনদিন পর মিলল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ
- নড়াইলে মাদক বিরোধী আলোচনা ও কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদান
- পরকীয়া: বাংলাদেশের সমাজ আজ কোন পথে?
- পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা, পদ হারালেন জামায়াত নেতা ফিরোজ
- নতুন কমিটি, পুরোনো পথ: আ.লীগ কি আবার আগের ধারায় ফিরছে?
- সাতক্ষীরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
- শিবগঞ্জে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার
- ভোমরায় ছাদ ভেঙে যুবক নিহত, আহত ৩
- মাদক কাণ্ডের ভিডিও ভাইরাল, যুবদল সম্পাদককে অব্যাহতি
- বর্ষা
- পরাজিত শক্তির ষড়যন্ত্র রুখতে সব গণতান্ত্রিক শক্তিকে সজাগ থাকার আহ্বান রিজভীর
- ৩০তম জন্মদিনে ৩০০ গাছ লাগালেন চমক
- ফুলপুরে সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ
- তালায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূ নিহত
- বিশ্বকাপ উন্মাদনায় দেশে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে রিট
- সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
- ঢাকার বাতাসের মান আজ ‘অনেক ভালো’
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- ছোট্ট জোবায়েদকে বাঁচাতে এগিয়ে আসুন
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- কাঁচা মরিচ
- পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরবাড়ীতে হামলা, আহত ৫
- পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- ‘মুক্তিযুদ্ধের সময় পঞ্চগড়ে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ে’
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে সংসদে কথা বলার প্রতিশ্রুতি সাংসদ ইকবাল হোসেন অপুর
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- ‘কোনো বক্তব্য নেই’
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- শেলীনা রশীদ শেলী’র কবিতা
- মুক্তিবাহিনীর সেক্টর কমান্ডারদের প্রথম সম্মেলন শুরু
-1.gif)







