দেশে ২৮ শতাংশ নারী প্রথম সন্তান চান ছেলে
স্টাফ রিপোর্টার : বাংলাদেশে এখনো সন্তান জন্মদানের ক্ষেত্রে ছেলে জন্মদানে আগ্রহ দেখা যায়। সামাজিক-সাংস্কৃতিক রীতিনীতি এবং বিশ্বাসের কারণে, বাংলাদেশের বিভিন্ন সামাজিক স্তর জুড়ে ছেলে সন্তানের প্রতি আগ্রহী পরিবারগুলো।
২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে, প্রায় ২৮ শতাংশ নারী তাদের প্রথম সন্তান হিসেবে ছেলে সন্তান পছন্দ করেন। আর পুরুষদের মধ্যে ২৪ শতাংশ ছেলে সন্তান আশা করেন।
মঙ্গলবার (২৫ জুলাই) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিসেমিনেশন অব ন্যাশনাল গাইডলাইন ফর প্রিভেনশন অব সন প্রিফারেন্স অ্যান্ড দ্য রিস্ক অব জেন্ডার-বেইজড সেক্স সিলেকশন’ শীর্ষক অনুষ্ঠানে এসব তথ্য দেওয়া হয়।
অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, সন্তান জন্ম দেওয়ায় মায়ের ভূমিকা বেশি। তবে সেক্সুয়াল সিদ্ধান্তে মায়েরা কোনো ভূমিকা রাখতে পারেন না। এমনকি গর্ভের সন্তান মেয়ে হলে পরিবারে মায়ের প্রতি বেশি ক্ষিপ্ত হয়ে ওঠেন সন্তানের দাদী এবং ননদরা।
স্বাস্থ্য সচিব বলেন, বর্তমান সরকার কর্মক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দিয়েছে। তারপরও যদি মেয়েরা ভায়োলেন্সের শিকার হন, বিষয়টি নিয়ে আমাদের সবাইকেই ভাবতে হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ইউএনএফপিএ এবং নরওয়ের মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্সের যৌথ আয়োজনে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আহমেদুল কবির, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. রাশেদা সুলতানাসহ আরও অনেকে।
(ওএস/এএস/জুলাই ২৬, ২০২৩)
পাঠকের মতামত:
- ডলারের আধিপত্য ও বৈশ্বিক অর্থনৈতিক দাসত্ব: গ্লোবাল সাউথের মুদ্রার সার্বভৌমত্ব রক্ষায় বিকল্প কী?
- সুবর্ণচরে বাড়ীঘরে হামলা ভাঙচুরসহ সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন
- ‘দুশ্চরিত্র ঢাকতে তারা ইসলামকে ব্যবহার করে’
- ভাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ২
- ময়মনসিংহে হেরোইন-ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ফুলপুরে বেসরকারি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- অশ্লীল ভিডিও ভাইরাল, ফরিদপুরে বিএনপি নেতা বহিস্কার
- গাজী নজরুলের ভিডিও বিতর্ক, দুধ দিয়ে গোসল করে জামায়াত কর্মীর পদত্যাগ
- দিল্লীতে ছাত্র-আন্দোলন বাংলাদেশের মত ভুলপথে যাবেনা তো?
- চুক্তি ও অর্থছাড়ের প্রক্রিয়া নিয়ে ব্যাখ্যা দিলেন এনপিসিবিএল
- ভারসাম্যহীন মেয়েকে দিয়ে অপপ্রচার, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
- রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক
- গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত ২৫
- মেজর মোজাফফরকে জিজ্ঞাসাবাদের অনুমতি
- ভেনিস উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
- বিশ্বকাপেই বদলে গেল ব্যালন ডি’অরের হিসাব
- ভরিতে সোনার দাম কমলো আরও ৩৩২৪ টাকা
- ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
- ‘শোষণমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশই আমাদের অঙ্গীকার’
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি একই পরিবারের তিনজনের
- ‘জাতির কাছে ওয়াদা ভঙ্গকারী দল হচ্ছে বিএনপি'
- জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াতের
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- সমরেশ মজুমদার সাহিত্য পুরস্কার পেলেন সেলিনা হোসেন
- এমন যদি হতো
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- অতীতের ভুল শুধরে ইতিহাসের সেরা ফোবানা সম্মেলন হবে ভার্জিনিয়ায়
- ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গে দু’জনের মৃত্যু
- দুর্নীতিবিরোধী অভিযান সম্প্রসারণ: তৃণমূলে ব্যাপক পদক্ষেপের আহ্বান
- বিশ্বের সুখী দেশের তালিকায় ১১ ধাপ পেছাল বাংলাদেশ
- সভাপতি এস এ বাবলু, সম্পাদক রফিকুল ইসলাম
- কুষ্টিয়ায় কিশোর ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
- সুবর্ণচরে চাকরিকালে ৩ বছর পূর্তি উপলক্ষে প্রকৌশলীকে সংবর্ধনা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- ঘরপালানো এক শিশুর কাহিনী
- দেশে ২৮ শতাংশ নারী প্রথম সন্তান চান ছেলে
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








