ধ্বংসের পথে কালের সাক্ষী রাজা রাম মন্দির
বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের প্রাচীন ভাস্কর্য শিল্পের নিদর্শন খালিয়া রাজারাম মন্দিরটি। মহাকালকে উপেক্ষা করে আজও মন্দিরটি জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে কালের স্বাক্ষী হয়ে। আর এটিই মাদারীপুর জেলার একমাত্র প্রাচীন মন্দির, যা তৎকালীন জমিদার কালী সাধক রাজারাম রায় চৌধুরী নির্মাণ করেছিলেন। এলাকাবাসীর কাছে বর্তমানে এটি রাজা রামের মন্দির হিসেবেই পরিচিত।
রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের বেশ সন্নিকটে খালিয়া শান্তি কেন্দ্রের ভেতরেই অবস্থিত এই মন্দিরটি। কোনো রাস্তাঘাট না থাকায় সহজে মন্দিরের পথ খুঁজে পাওয়া যায় না। আনুমানিক সপ্তদশ শতাব্দীতে মন্দিরটি নির্মাণ করা হয়। বিভিন্ন জেলার দর্শনার্থী ও পর্যটকদের চলাচলের রাস্তা না থাকায়।
বাঁশ ঝাঁড়ের মধ্য দিয়ে মন্দিরটির কাছে গিয়ে দেখা গেছে, এর নির্মাণ শৈলী বেশ চমৎকার। তৎকালীন জমিদার রাজারাম নিজের পূজা অর্চনা করার জন্য মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরের টেরাকোটায় ফুটিয়ে তোলা হয় রামায়ণ মহাভারতের বিভিন্ন দৃশ্য। এছাড়াও রয়েছে বিভিন্ন পশুপাখি, ফুল-লতা-পাতা, দেব-দেবীর ছবি। দুই তলা বিশিষ্ঠ মন্দিরটি দেখতে চৌচালা ঘরের মতো, যার মধ্যে ৬টি কক্ষ রয়েছে। ২৩ শতাংশ জমির ওপর নির্মিত মন্দিরের দৈর্ঘ্য ২০ ফুট, প্রস্থ ১৬ ফুট এবং উচ্চতা ৪৭ ফুট। দক্ষ শিল্পীদের নিপুণ হাতের কারুকাজ যা শত শত বছর পরও মানুষের মন কাড়ে।
আজ মঙ্গলবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, জাদুঘর ও প্রত্নতত্ত্ব বিভাগ মন্দিরটি সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করলেও কোনো উন্নয়ন হয়নি। মন্দিরের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। দেয়ালে বট গাছ, শেওলা জমে গেছে। কোথাও চুন সুরকি খসে পড়ছে। উপরের তলায় ভেতরের দিকে ফাটল ধরেছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি মন্দিরটি দেখাশোনার জন্য জাদুঘর ও প্রত্নতত্ত্ব বিভাগ সুশীল নামে এক কর্মচারী নিয়োগ করেছেন। তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ মাঝে মাঝে তার ছেলে সজীব এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন। এছাড়াও কিছুদিন আগে মন্দিরে যাওয়ার জন্য একটি রাস্তা তৈরির প্রস্তাব পাস করা হলেও প্রভাবশালীদের হস্তক্ষেপে সেটিও বন্ধ হয়ে যায়। এ বিষয়ে এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন।
স্থানীয় শাজাহান মিয়া ও হায়দার শেখ, পর্যটক ভুক্তভোগীরা জানান, মন্দিরে সহজে যাওয়ার রাস্তা না থাকায় এখানে অনেকেই আসতে পারেন না। টেকেরহাট বন্দর থেকে এটা একবারেই নিকটে। জঙ্গল ডিঙিয়ে মন্দিরে আসতে বেশ কষ্ট হয়। অনেকে দূরে গাড়ি রেখে মন্দিরটি দেখতে আসেন। মন্দিরটি যদি ভালোভাবে রক্ষণা-বেক্ষণ করা যায় তাহলে এটি জেলার একটি দর্শনীয় স্থান হতে পারে।
(বিডি/এসপি/আগস্ট ০১, ২০২৩)
পাঠকের মতামত:
- সামরিক বিজয়ই বাংলাদেশ সমস্যার একমাত্র সমাধান
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাতক্ষীরায় শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
- বর্ষায় কাদার সাগরে বনগ্রামের রাস্তা, ইটের সড়কের দাবিতে শতাধিক পরিবারের আকুতি
- শ্যামনগরে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার
- মব থেকে বাঁচাতে ধর্ষক ষষ্ঠ শ্রেণীর মাদ্রাসা ছাত্রকে থানায় সোপর্দ
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জামালপুরে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
- দিনাজপুরে শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, আহত ১০
- প্রধানমন্ত্রীর গাড়ি বহরে কেউ ইট নিক্ষেপ করেনি : মাদারীপুরের এসপি
- ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ
- গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ
- মাদ্রাসায় যাওয়ার পথে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেফতার
- লৌহজংয়ে অবৈধ বালুর ব্যবসা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবিএ প্রশিক্ষণ শেষে ৩৩ শিক্ষার্থী পেল সনদপত্র
- ৫২৭ কোটি টাকার পদ্মার স্থায়ী বাঁধে দেড় মাসেই ধ্বস, কাজের মান নিয়ে প্রশ্ন
- হাত-পা বেঁধে চুল কেটে স্ত্রীকে রাতভর নির্যাতন
- কাপ্তাইয়ে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের পাশে ৪১ বিজিবি, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
- বর্ষার পরীক্ষা, শিক্ষার্থীর ক্ষোভ ও রাষ্ট্রের করণীয়
- কাপ্তাইয়ে ৬১০ কৃষকের মাঝে প্রণোদনা ও জাতীয় ফল মেলা উদ্বোধন
- সুন্দরবনের ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর আত্মসমর্পণ
- যুগের শ্রেষ্ঠ প্রয়াত ব্যারিস্টার জমির উদ্দিন সরকার
- শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে ফরিদপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, ৫ দফা দাবি
- নলডাঙ্গা ইউনিয়নে আতঙ্কের নাম ‘মুসা বাহিনী’
- পানিবন্দি ২০০ পরিবারে মামুন এমপির ত্রাণ সহায়তা
- ফুলপুরে ঋষিদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ
- বাবাকে গলা কেটে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- আয়না থাকুক ঝকঝকে
- আগৈলঝাড়ায় মারামারির ঘটনার ৩ মাস পর একজনের মৃত্যু
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
- বগুড়া লেখক চক্র সম্মাননা পেলেন ৫ বিশিষ্টজন
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- গৌরীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা স্মৃতি পাঠাগারের কমিটি গঠন
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- চাষী
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ধ্বংসের পথে কালের সাক্ষী রাজা রাম মন্দির
-1.gif)







