বাসর রাতেই স্ত্রীকে তালাক
উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : পরিনত বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া অনেক তরুণ-তরুণীর স্বপ্ন থাকে। সামাজিকভাবে বিয়ে হলে বর ও কনের ব্যক্তিগত তথ্য অনেক সময় স্পষ্ট থাকে না। বিয়ের পরে জানতে পারেন একে অপরকে। তবে বর কিংবা কনের বিষয় যদি আপত্তিকর কোন তথ্য বিয়ের পর জানাজানি হয় তখনই ঘটে বিপত্তি। তেমনি এক ঘটনা ঘটেছে ফরিদগঞ্জ উপজেলার উত্তর সকদি রামপুর গ্রামে।
চাঁদপুর শহরের পুরানবাজার রিফিউজি কলোনীর মমিন মিয়া নামে যুবকের বিয়ের পর বাসর রাতেই জানলেন স্ত্রী অন্তঃসত্ত্বা। রাতেই স্থানীয়ভাবে পরীক্ষা করে অন্তঃসত্ত্বার বিষয়টি নিশ্চিত হয়ে স্ত্রীকে তালাক দেয় সে। এই ঘটনার পর কনের বাবাসহ পুরো পরিবার গা ঢাকা দিয়েছে।
গত ২ ফেব্রুয়ারি (শুক্রবার) জেলার ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের উত্তর সকদিরামপুর গ্রামের কৈ বাড়ীতে বিয়ে হয় মমিন ও স্মৃতি নামের এক মেয়ের। তবে বিষয়টি বিয়ের পর
জানাজানি হয়।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে বিয়ে এবং বিচ্ছেদের ঘটনার সত্যতা নিশ্চিত করেন বালিথুবা পশ্চিম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. সেলিম।
তিনি বলেন, মেয়ের বাবা শফিক মিজি একজন দিনমজুর। তার ৪ মেয়ে। এই মেয়ে তৃতীয়। বড় দুই মেয়ের বিয়ে হয়েছে। আরও একজন ছোট মেয়ে আছে। স্মৃতির পুরাণ বাজারে বিয়ে হয়েছে জানতে পেরেছি। এরপর মেয়র বাবা আমাকে গত কয়েকদিন আগে বাজারে যাওয়ার পথে জানিয়েছেন তার মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। তখন তিনি তার বাড়ীর লিটন নামে যুবকের নাম বলেন। এসব বিষয়ে আমি চেয়ারম্যানকে অবগত করতে এবং আইনী ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেই।
অন্তঃসত্ত্বা স্মৃতির বাড়ীর লোকজনের অভিযোগ, ওই পরিবারের লোকজন বহুদিন অসামাজিক কার্যকলাপে লিপ্ত। তাদেরকে এসব কাজ থেকে বিরত থাকার জন্য বললে উল্টো অপবাদ দেয়। তাদের এহেন কান্ডে বাড়ীর অন্য পরিবারগুলোর সম্মান হানি হয়। বাড়ীর নারী-পুরুষ সকলেই ধর্ষণের ঘটনায় জড়িত যুবকদের এবং স্মৃতি পরিবারের আইনানুগ শাস্তি কামনা করেন। তারা বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
অন্তঃসত্ত্বা স্মৃতি ঘটনার পর গনমাধ্যমকে বলেন, গত এক বছরের মধ্যে বিভিন্ন সময়ে ওই বাড়ীর লিটন, ইলিয়াছ মাষ্টার, শিমুল ও এলাকার রনি নামে যুবকরা তাকে পালাক্রমে ধর্ষণ করেছে। যে কারণে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
এদিকে বর মমিনের মা ছালেহা বেগম জানান, তার ছেলে ঢাকায় একটি প্রাইভেট কোম্পানীতে কাজ করেন। ছেলের বিয়ের পূর্বে এমন কোন তথ্যই তাদের জানাছিল না। বিয়ের রাতে ছেলের বউয়ের এমন পরিস্থিতি দেখে তারা বিস্মিত হয়ে পড়েন। পরে রাতেই তাকে প্রাথমিকভাবে পরীক্ষা করে অন্তঃসত্ত্বা নিশ্চিত হন। ওই রাতেই ছেলে ওই মেয়েকে তালাক দেন। পরদিন ৩ ফেব্রুয়ারি শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে আবাও পরীক্ষা করেন এবং সেখানে আল্ট্রাসনোগ্রাম করে রিপোর্ট পান ৮ মাসের অন্তঃসত্ত্বা। পরে মেয়ের পরিবার এসে তাকে ওইদিনই নিয়ে যায়।
এদিকে স্মৃতিকে বাড়িতে আনার পর লোকজনের মধ্যে সামালোচনা শুরু হয় এবং বাহিরের লোকজন এসে ঘটনার বিষয়ে জানতে চায়। এক পর্যায়ে বাড়ীর লোকজন তাদেরকে বাড়ী ছেড়ে যেতে বলে। যে কারণে স্মৃতি ও তার পরিবারের সদস্যরা গত ৭ ফেব্রুয়ারি বাড়ি থেকে চলে যায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. জসিম উদ্দিন স্বপন মিয়াজী জানান, এই ধরণের ঘটনার বিষয়ে আমাকে কেউ জানায়নি। আমি লোকমুখে শুনেছি। মেয়ের বাবা দিনমজুর ও বিভিন্ন মাধ্যমে ধর্ষণের বিষয়ে যাদের নাম বলেছে তারা অনেকটা বখাটে ধরণের। কিন্তু ধর্ষণে জাড়িত আছে কিনা বলতে পারব না।
(ইউএইচ/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০২৪)
পাঠকের মতামত:
- টুঙ্গিপাড়ায় একযোগে বিএনপির আরো ৬ নেতার পদত্যাগের ঘোষণা
- নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ
- শকুন বিলুপ্তি রোধে সুন্দরবনে শুরু দু’দিনের আন্তর্জাতিক সম্মেলন
- বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
- নতুন প্রযুক্তির পাশাপাশি বিক্রয়োত্তর সেবায় গুরুত্ব ইনফিনিক্সের
- ঈশ্বরদীতে ২৪ ঘণ্টায় তাপমাত্রা কমল ৩.২ ডিগ্রি, বাড়ছে শীতের দাপট
- নারী নির্যাতন বন্ধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান কাপ্তাই ইউএনও
- শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান ও স্বদেশ প্রত্যাবর্তনের প্রশ্ন
- ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি
- ১৬ ডিসেম্বর শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন: ভূ-রাজনৈতিক সমীকরণ
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- দেশের বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন
- দেশে মোট ভোটার এখন ১২ কোটি ৯২ লাখ
- আইপিএলের নিলাম থেকে বাদ পড়লেন সাকিব-মুস্তাফিজ
- ‘পলাতক পার্টি এ দেশের লুকায়িত পার্টিকে বিপদে ফেলছে’
- আইপিএলে ফিরছেন বেন স্টোকস, নিলেন সর্বোচ্চ ভিত্তিমূল্য
- ফরিদপুরে ওজোপাডিকো-এর ৯ লক্ষ ৩০ হাজার টাকার বৈদ্যুতিক ক্যাবল চুরি, থানায় অভিযোগ
- ‘জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে’
- জীবদ্দশায় ৩ বার শয়তানকে দেখেছিলেন পোপ ফ্রান্সিস
- বাংলাদেশসহ ১৬ অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- ‘মিস ইউনিভার্স’ বিজয়ী জেনিফার
- আবারও কমলো সোনার দাম
- তিন লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার
- কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫
- দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- তরুণ আলোকচিত্রীদের গল্পে মুখর শিল্পকলা, চতুর্থবারের মতো শুরু ‘শাটার স্টোরিস’
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- শেরপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ৯ লাখ ২০হাজার টাকা জরিমানা
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- অপহৃত কৃষক নূরুল ইসলাম তিন মাসেও উদ্ধার হয়নি, সন্ধানে ডুবুরি দল নেমেছে মাঠে
- ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন
- ‘যতবার সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে’
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- নীলফামারীতে ঝড়ের তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- স্বপ্না শাহ্ এর ওপর হামলা, দোষীদের শাস্তি দাবি সাংবাদিক সমাজের
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- ‘অভিশাপ নয়, জনসংখ্যাকে আর্শিবাদে পরিণত করতে হবে’
- ‘জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার’
- কচুয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ২
- শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান ও স্বদেশ প্রত্যাবর্তনের প্রশ্ন
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি
-1.gif)








