পুরো গ্রামটিকে আড়াল করে রেখেছে একটি গাছ
স্টাফ রিপোর্টার : হঠাৎ দূর থেকে দেখলে মনে হবে, অনেকগুলো গাছ মিলে যেন একটি সবুজ দেয়াল তৈরি করে রেখেছে। কিন্তু যত কাছে যাওয়া যায়, ততই বিষয়টি স্পষ্ট হতে থাকে। অনেকগুলো নয়, একটি গাছই বিস্তৃত হয়ে দেয়ালের মতো দাঁড়িয়ে আছে, আগলে রেখেছে পুরো একটি গ্রামকে।
কিশোরগঞ্জের শতভাগ হাওর অধ্যুসিত অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের কাকুরিয়া গ্রামে গেলে এই গাছের দেখা মেলে। পাতাগুলো অনেকটা হিজলগাছের মতো হলেও স্থানীয়রা একে চণ্ডীগাছ নামে ডাকেন। অনেকে করসগাছ নামেও চেনেন।
কিশোরগঞ্জের হাওরে ঘুরতে আসা পর্যটকদের যেন এই গাছের ছায়ার পরশ একবারের জন্য হলেও চাই চাই-ই। শুকনো মৌসুমে তো পর্যটকের আনাগোনা থাকেই, বর্ষাও নৌকা নিয়ে অনেকে আসেন গাছটি দেখতে।
নাম যা-ই হোক না কেন, গাছটি কাকুরিয়া গ্রামের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকটা আশির্বাদ হয়ে দাঁড়িয়ে আছে যুগ যুগ ধরে। সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে যেন দুর্ভেদ্য দেয়াল হয়ে অটল থাকে বিশাল আকৃতির গাছটি। গুচ্ছ এ গাছটির উচ্চতা প্রায় ৬০ ফুট। মূল গাছের শিকড় থেকে তৈরি হয়েছে আরও ৩০-৪০টি শাখা। মাটিতে ডালপালা লেগে বেড়েছে গাছের বিস্তৃতি। গাছের ভেতরে রয়েছে অনেক ফাঁকা স্থান। ছায়া-সুনিবিড় সেসব জায়গা। রোদ-বৃষ্টি, সর্বাবস্থায় যেন নিরাপদ আশ্রয়স্থল এই গাছ। ক্লান্ত কৃষক কিংবা পথিকের বিশ্রামের জায়গা। আবার অনেক পাখিরও নিরাপদ আবাস এই গাছ।
কাকুরিয়া গ্রামের জনসংখ্যা প্রায় তিন হাজার। স্থানীয়রা জানান, বর্ষাকালে হাওরবেষ্টিত এ গ্রামের চারদিকে পানি থইথই করে। তৈরি হয় বড় ঢেউ। এ সময় পানিবন্দী গ্রামকে ঢেউ থেকে রক্ষা করে এই গুচ্ছ গাছটি। গাছের গোড়া তখন পানিতে ডুবে থাকে ৫-৬ ফুট। গাছটির মূল কাণ্ড ঘিরে তৈরি করেছে একটি দেয়াল।
এ ছাড়া ২০০৫ সালে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন এখানে একটি পূজামণ্ডপ তৈরি করেন। মূল গাছের নিচে প্রতিবছর কার্তিক মাসে রাসপূর্ণিমা তিথিতে তিন দিনব্যাপী হরিনাম সংকীর্তন উৎসব ও মেলা বসে। উৎসবে হাজারো ভক্ত ভিড় জমান।
তবে যে গাছ ঘিরে এত কথা, যে গাছ এভাবে পুরো একটি গ্রামকে আগলে রেখেছে, তার বয়স কেউ বলতে পারেন না। কাকুরিয়া গ্রামের একজন বৃদ্ধ বলেন, "বাপ-দাদাদের মুখে শুনেছি, একটি গাছ থেকে ডালাপালা বেড়ে অনেক শাখা হয়েছে। গাছটির কখন জন্ম, আমরা তা জানি না। বাপ-দাদারাও গাছটি জন্মের কথা বলতে পারেননি।"
গাজীপুর থেকে কিশোরগঞ্জের হাওরে ঘুরতে এসেছিলেন কামাল আহমেদ। অন্যান্য পর্যটকের মতো তিনিও বিশালাকৃতির চণ্ডীগাছ দেখতে এসেছিলেন। কামাল আহমেদ বলেন, "ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অল ওয়েদার সড়কে ঘুরতে এসেছিলাম। স্থানীয় অটোরিকশার চালকের কাছে গাছটির কথা শুনে কৌতূহলবশে দেখতে এলাম। এত বড় গাছ আমি কখনো দেখিনি। এককথায় মনোমুগ্ধকর।"
কিশোরগঞ্জ বন বিভাগ কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, "আমরা খোঁজ নিয়ে জেনেছি, স্থানীয়রা বিশালাকৃতির ওই গাছটিকে চণ্ডীগাছ বলে। তবে চণ্ডীগাছ বলে কোনো গাছ নেই। এটি হিজল প্রকৃতির গাছ হতে পারে।"
(ওএস/এএস/অক্টোবর ১৯, ২০২৪)
পাঠকের মতামত:
- প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
- ‘মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে’
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের বয়স বেশি! বিড়ম্বনায় বাবা- মেয়ে
- গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
- বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা আহত
- আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
- কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার, ২টি অস্ত্র উদ্ধার
- ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
- খাদ্যের অপচয় রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- নড়াইলে আওয়ামী লীগের আলোচিত ইউপি চেয়ারম্যান লাবু মিয়া গ্রেপ্তার
- প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ঝালকাঠির ডা. জিয়াউদ্দিন হায়দার
- কাশিয়ানীতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত
- ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- অন্ধ মানুষ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
-1.gif)








