গণিতবিদ কেপি বসুর স্মৃতি যেন ‘বিস্মৃতি’
শেখ ইমন, ঝিনাইদহ : দেয়াল ও ছাদে ধরেছে ফাটল। অধিকাংশ স্থানে খসে পড়েছে পলেস্তারা। বেরিয়ে পড়েছে রড। ভেঙে গেছে জানালা দরজা। খসে পড়ছে দেয়ালের ইট। অ্যালজাবরার জনক গণিতবিদ কালীপদ বসুর (কেপি বসু) বাড়ির অবস্থা এমন। ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর গ্রামে অবস্থিত গণিতবিদ কালীপদ (কেপি) বসুর বাড়িটি অযত্ন অবহেলায় ধ্বংসের দ্বারপ্রান্তে। সংশ্লিষ্ট মহলের তদারকি না থাকায় দিন দিন অরক্ষিত হয়ে পড়ছে বাড়িটি। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় অধিকাংশ ভবনই পরিত্যক্ত হয়ে পড়েছে।
১৯০৭ সালে হরিশংকরপুর গ্রামের নবগঙ্গা নদীর তীর ঘেঁষে নয় বিঘা জমির উপর এই বাড়িটি নির্মাণ করেন তিনি। বাড়ি নির্মাণের জন্য বিদেশি কাঠ ও সৃজনশীল কারুকাজ ব্যবহার করা হয়। এছাড়া বাড়ি থেকে সিঁড়ি নামানো হয় ওই সময়ের প্রমত্তা নবগঙ্গা নদীতে। বাড়িটির অপরূপ সৌন্দর্য এখনো গ্রামের মানুষকে বিমোহিত করে। বাড়ির নান্দনিক সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতিদিন হরিশংকরপুর গ্রামে ভিড় করেন দর্শনার্থীরা।
জানা যায়, কেপি বসু ১৮৬৫ সালে হরিশংকরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মহিমাচরণ বসু। ১৮৯২ সালে তিনি ঢাকা কলেজে গণিত শিক্ষক হিসেবে যোগদান করেন এবং আমৃত্যু ওই কলেজের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯১৪ সালে পার্নিসাস ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত ঢাকায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃতদেহ ঝিনাইদহ এসে পৌঁছালে ঝিনাইদহের সকল অফিস আদালত বন্ধ হয়ে যায়। শোকাভিভূত হাজার হাজার মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে নবগঙ্গা নদীর তীরে উপস্থিত হয়। ঝিনাইদহ শহরে তার নামে একটি সড়কেরও নামকরণ করা হয়েছে।
কে পি বসু প্রখ্যাত বাঙালি গণিতশাস্ত্রবিদ ও বিজ্ঞান শিক্ষকের পাশাপাশি কে পি বসু পাবলিশিং কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন। নিজ গ্রামের পাঠশালায় হাতে খড়ি হয় তার। বাল্যকাল থেকে গণিতে অসাধারণ কৃতিত্ব দেখান তিনি। গ্রামের পাঠশালার শিক্ষক নাছিম বিশ্বাসের কাছ থেকে জটিল অংকের সমাধান করার শিক্ষা গ্রহণ করেন তিনি। এরপর তিনি লর্ড রিপন কলেজে ভর্তি হন এবং সেখান থেকে এন্ট্রান্স পাস করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গণিতশাস্ত্রে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। শিক্ষকতা জীবনে পাঠদানের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি তিনি। তার ‘আধুনিক অ্যালজাবরা’ বইটি গণিত অধ্যয়ন ও অনুশীলনের পথকে সুগম করেছে। এছাড়া তিনি অসংখ্য নতুন অংক উদ্ভাবন করে এ শাস্ত্রের কলেবর বৃদ্ধি ও উৎকর্ষ সাধন করেছেন। অধ্যাপনার পাশাপাশি তিনি অ্যালজাবরা ও জ্যামিতি শাস্ত্রের গবেষণা চালিয়ে গেছেন। তার ঐকান্তিক সাধনায় ‘অ্যালজাবরা মেডইজি’, ‘মডার্ন জিওমেট্রি’ ও ‘ইন্টারমিডিয়েট সলিড জিওমেট্রি’ প্রভৃতি গ্রন্থ রচিত হয়।
এত গুনে গুনান্বিত এ মানুষটির বাড়িটি অযতœ অবহেলায় নষ্ট হচ্ছে। সংশ্লিষ্ট মহলের তদারকি না থাকায় দিন দিন অরক্ষিত হয়ে পড়ছে বাড়িটি। সরকারি উদ্যোগের পাশাপাশি ঐতিহাসিক এ বাড়িটি সংস্কার করে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি দর্শনার্থী ও স্থানীয়দের।
যশোর থেকে ঘুরতে আসা সুমন ঘোষ বলেন,‘কেপি বসুর বিষয়ে পাঠ্যপুস্তকে পড়েছি। এসে দেখলাম জরাজীর্ণ অবস্থায় বাড়িটি পড়ে আছে। যখন তখন ভেঙে পড়তে পারে। সরকারীভাবে বাড়িটি সংস্কারে উদ্যেগ নিলে প্রতিবছর হাজার হাজার পর্যটক আসবে এখানে। জানতে পারবে কেপি বসু সম্পর্কে।’
স্থানীয় ইউসুফ আলী বলেন, ‘বাড়িটি সংস্কার করতে সরকারীভাবে বেশকয়েকবার উদ্যেগ নেওয়া হলেও অদৃশ্য কারণে তা হয়নি। বাড়িটি সংস্কার কওে হলে কেপি বসুর স্মৃতি রক্ষা করা প্রয়োজন।’
স্থানীয় আরেক বাসিন্দা রহিম বলেন, ‘অন্য জেলায় বেড়াতে গেলে মানুষ বলে আপনাদের গ্রামে গনিতবিদ কেপি বসুর বাড়ি। তখন অনেক গর্ব হয়। কিন্তু বাড়িটি দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। সরকারের কাছে আবেদন করছি, বাড়িটি সংরক্ষণ করে সংস্কার করার।’
(এসআই/এসপি/জানুয়ারি ১০, ২০২৫)
পাঠকের মতামত:
- বাংলার মানুষের সার্বিক মুক্তি অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে
- ‘আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধই থাকবে’
- চরজব্বরে চালক ভাইদের পাশে দাঁড়ালেন মেম্বার পদপ্রার্থী শামীম
- ঈশ্বরদীর এমপির উদ্যোগে ৬০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
- সালথায় ছোবহান মাতুব্বর ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে থাকা অজ্ঞাত যুবকের মৃত্যু
- পদ্মার চরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে গভীর রাতে প্রশাসনের অভিযান
- ঈদুল ফিতর উদযাপনকারী সকল আমেরিকানকে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির শুভেচ্ছা
- ঈদের নামাজ আদায়ে প্রস্তুত দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দান
- সান্তাহারে নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
- শেষ ৩ ঘণ্টায় কী ঘটেছিল শামস সুমনের সঙ্গে
- নগরকান্দায় ঈদ উপলক্ষে একতা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে উপহার বিতরণ
- ৬ ঘণ্টার ব্যবধানে সোনার দামে বড় পতন
- ‘বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্রকে বয়কট করব’
- সৌদিতে ৫ তলা থেকে পাইপ মাথায় পড়ে নাটোরের যুবকের মর্মান্তিক মৃত্যু
- ধামরাইয়ের কৌশিক সরকার ৪৬তম বিসিএস এডমিন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
- ঈদের দিন সারা দেশে কালবৈশাখী ঝড়ের আভাস
- যুক্তরাষ্ট্রে এবারও তিন হাজারের বেশি খোলা মাঠে ঈদ জামাতের প্রস্তুতি
- আরও ১২ দেশের নাগরিকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড নির্ধারন
- লস অ্যাঞ্জেলেসে ৪০তম ফোবানা সম্মেলনের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান ২৮ মার্চ
- আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
- ‘আলোর দিকে হাট’
- মাদারীপুরে ৩৬০ জনকে ঈদের উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ
- ‘ঢাকায় ১৭৭১ ঈদ জামাত, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই’
- কুয়েতে তেল শোধনাগারে ফের ড্রোন হামলা, ভয়াবহ আগুন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- চকরিয়ায় বাবার শ্রাদ্ধ শেষে ফেরার পথে লাশ হলেন চার ভাই
- মেহেরপুরে মুক্তিযোদ্ধার স্ত্রীদের মাঝে কম্বল বিতরণ
-1.gif)








