লক্ষ্মীপাশার সিদ্ধেশ্বরী কালী মন্দির ঐতিহ্যের ধারক ও পুণ্যস্থান
রূপক মুখার্জি, নড়াইল : ইতিহাস আর ঐতিহ্যের ধারক শতাব্দী প্রাচীন লোহাগড়া শহরের প্রাণকেন্দ্র লক্ষ্ণীপাশার শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির। প্রাচীন নিদর্শন আর ঐতিহ্যের স্মারক হিসেবে সগৌরবে আজও দাঁড়িয়ে রয়েছে স্থাপনাটি।
নবগঙ্গা নদীর দক্ষিণ পাড়ে প্রায় চারশ বছরের পুরনো এই কালী দেবী ' শ্রী শ্রী সিদ্ধেশ্বরী' নামে পূজিত হয়ে আসছেন। প্রতিদিন এ পুণ্যস্থানে পূজা-অর্চনা, নিত্য ভোগরাগ, পাঠাবলিসহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানাদি পালিত হয়ে আসছে।
বাংলা ভাষাভাষি অধিকাংশ সনাতন ধর্মাবলম্বী নর-নারী লক্ষ্ণীপাশার এই শ্রী শ্রী সিদ্ধেশ্বরী দেবীকে নিজেদের 'ত্রাণকর্ত্রী' হিসেবে মনে করেন। প্রতিদিন শত শত ভক্তের আগমন ঘটে এই পুণ্যস্থানে। প্রায় ১৮৩ শতক জমির ওপর প্রতিষ্ঠিত মন্দিরটি আজও স্বমহিমায় ভাস্বর। কালের স্বাক্ষী শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির অন্যতম প্রাচীনতম নিদর্শন।
মূল মন্দিরে স্থাপিত শ্বেত পাথরের ফলক, ইতিহাস, প্রতিষ্ঠানের গঠনতন্ত্র থেকে সংগৃহীত তথ্য অনুযায়ী, ইংরেজি ১৬৪৩ সাল, বাংলা আনুমানিক ১০২৫ বঙ্গাব্দে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার ঝাঁপা মম্মিননগর গ্রামের রত্নেশ্বর চক্রবর্তীর ছেলে কামদেব চক্রবর্তী সংসার জীবন ছেড়ে তীর্থ ভ্রমণে বের হন। বিভিন্ন তীর্থ ভ্রমণ শেষে জয়পুর পরশমনি মহাশ্মশানে 'কালী' সাধনায় ব্রত হন তিনি।
কামদেব চক্রবর্তী ছিলেন সাধক প্রকৃতির মানুষ। তিনি স্বীয় সাধনাবলে সিদ্ধিলাভ করেন এবং শ্মশানের অপর প্রান্তে নবগঙ্গা নদীর দক্ষিণ পাড়ে লক্ষ্ণীপাশা গ্রামে বর্তমান মন্দির প্রাঙ্গণে ছোটো একটি মন্দির নির্মাণ করে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতার 'বিগ্রহ' বা 'মূর্তি'তে প্রাণ প্রতিষ্ঠা করে কামদেব মাতৃ পূজায় মগ্ন হন।
এখানে আজও হরিতকি, বহেরা, আমলকি, তমাল ও বট-পাঁকুড় গাছের সংমিশ্রণে একটি প্রাচীন বেদি রয়েছে যেটি 'কামনাবৃক্ষ' বলে পরিচিত। সেখানে ধর্মপ্রাণ মানুষ তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য শিবমূর্তি অঙ্কিত 'টালি' (মাটির তৈরি) বেঁধে দেন এবং মনোবাসনা পূর্ণ হলে সেই টালি খুলে নেন।
১৮১৮ সালে পাইকপাড়া এস্টেটের ফৌজদার বোলাকি সিংহ দাস নীলকর সাহেবদের পত্তনী হতে মুক্ত করার কাজে লোহাগড়ায় আগমন করে এই মন্দিরে অবস্থান করেন। ১৮৪৪ সালে বোলাকি সিংহ দাস নিজে উদ্যোগী হয়ে স্থানীয় অধিবাসীদের সহযোগিতায় বর্তমান পাকা মন্দিরটি নির্মাণ করেন। ইংরেজি ১৯০১ ও বাংলা ১৩০৮ সালে শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরের প্রতিষ্ঠাতা কামদেবের বংশধর শীতল চন্দ্র চক্রবর্তী মূল মন্দিরের পূর্ব পাশে শিব মন্দির নির্মাণ করেন। এরপর তিনি ১৯১৯ সালে মূল মন্দিরের প্রবেশ দ্বারের পশ্চিম পাশে যাত্রী নিবাস ও নবগঙ্গা নদীতে পাকা ঘাট নির্মাণ করেন।
প্রায় ৪৬ বছর পর ১৯৩৫ সালে মন্দিরটির পুনঃসংস্কার করে তৎকালীন লক্ষ্ণীপাশা গ্রামের কর্মকার বংশধররা মন্দিরের দক্ষিণ প্রান্তে জমি দান করেন। এরপর দানকৃত জমিতে একটি বড় পুকুর খনন করে পাশের কাশিপুর গ্রামের নলিনী মুখার্জি ও রমনী মোহন মুখার্জি নামে দুই ভাইয়ের অর্থায়নে পুকুরের ঘাট পাকা করা হয়।
নব্বইয়ের দশকে মন্দিরটির পরিচালনা কার্যক্রম পারিবারিক বলয় থেকে বের হয়ে সর্বজনীন রূপ নেয় এবং স্থানীয় ধর্মানুরাগীদের সহযোগিতায় মন্দির পরিচালনার জন্য একটি গঠনতন্ত্র ও একটি পরিচালনা পরিষদ গঠন করা হয়।
তিন বছর মেয়াদী পরিচালনা কমিটির সার্বিক তত্ত্বাবধানে এলাকাবাসী এবং ভক্তবৃন্দের সহযোগিতায় এই মন্দিরে প্রতিদিনকার নিত্য পূজা-অর্চনার পাশাপাশি বাৎসরিক কালী পূজা, দূর্গাপূজা, মহানামযজ্ঞানুষ্ঠান, জন্মাষ্টমী অনুষ্ঠান, বৈশাখী পূর্ণিমা তিথি উদযাপনসহ অন্যান্য ধর্মীয় পূজার আয়োজন করা হয়।
ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দায়িত্ব পালন করে আসছেন। বর্তমান পরিচালনা পরিষদের অধীনে নাট মন্দির, শিব মন্দির, বলিঘর সংস্কার, কেন্দ্রীয় রন্ধনশালা এবং সরকারি অর্থায়নে মায়ের ভোগরাগের জন্য একটি 'ভোগমন্দির' পুনর্নির্মাণ করা হয়েছে।
কথা হয় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির পরিচালনা পর্ষদের সহ-সম্পাদক কিশোর রায় বলেন, এতদাঞ্চলের মানুষের কাছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মাতা মন্দিরটি ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন। এলাকাবাসী ও ভক্তবৃন্দের সার্বিক সহযোগিতায় এই মন্দিরটি আজ অনন্য উচ্চতার আসনে আসীন। প্রাচীন এই মন্দিরের পবিত্রতা, সংরক্ষণ, নিরাপত্তা এবং সার্বিক উন্নয়নের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
মন্দির পরিচালনা পরিষদের বর্তমান সভাপতি ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াদ বলেন, এ অঞ্চলে অনেক প্রাচীন নিদর্শনের মধ্যে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির অন্যতম। মন্দিরের সংরক্ষণ ও পবিত্রতা রক্ষা করার দায়িত্ব সবার।
(আরএম/এসপি/জুলাই ২০, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ নিয়ে প্রথম একক চিত্রপ্রদর্শনীতে ফারিনা সামহি নিথী
- ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- কালিগঞ্জে মব করে সুমাইয়াকে হত্যা, ৮ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা
- সোনাতলা পৌরসভার ৩৬ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- হেপাটাইটিসমুক্ত ভবিষ্যৎ গড়তে সচেতনতাই সবচেয়ে বড় শক্তি
- বিএনপি নেতা জাকারিয়া পিন্টুকে শুভেচ্ছা জানালেন শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতারা
- আগস্টে আসছে ৭৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির রেডমি ১৭
- দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও গ্যাস সংকট নিরসনে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- ৬ মাসে সারাদেশে ২৫৭টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে
- প্রধানমন্ত্রীর হাত ধরে কাপ্তাইয়ে যাত্রা করবে ‘এসডিজি ভিলেজ’
- জুলুমের শিকল ছিঁড়ে আওয়ামী লীগের সুসংগঠিত রাজনীতি ও জাতীয় পরিবর্তনের তোড়জোড়
- সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভায় ডিআইজি
- দুই নেতার নেতৃত্বে শুরু ত্রিশ বছরের জলাবদ্ধতা নিরসনের কাজ
- শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ দাখিল
- এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
- ‘স্মার্ট সিটি গড়তে চসিক নির্বাচনে জামায়াত প্রার্থীদের বিজয়ী করতে হবে’
- ফিট থাকার রহস্য জানালেন জয়া আহসান
- ‘সিইআইজেডে অবকাঠামোসহ ১ বিলিয়ন ডলারের ওপরে বিনিয়োগ হবে’
- ভরিতে সোনার দাম বাড়লো ২২১৬ টাকা
- ‘মিথ্যা বলবেন না’
- সংঘাত কমায় বিশ্ববাজারে কমল তেলের দাম
- ৩০ জুলাই দিনব্যাপী সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার
- ‘সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন’
- বিরামপুরে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়
- ‘১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি’
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- আগস্টে আসছে ৭৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির রেডমি ১৭
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চড়ুইভাতি
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও গ্যাস সংকট নিরসনে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- ৬ মাসে সারাদেশে ২৫৭টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
-1.gif)








