বিদেশি ফলের চাষ করে এগিয়ে চলছেন শিক্ষার্থী সম্পদ মন্ডল
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে রাজাপুর ইউনিয়নের রাজপাট গ্রামে বিদেশি ফলের চাষ শুরু করেছেন সম্পদ মন্ডল নামের এক শিক্ষার্থী। মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অনার্স পড়ুয়া শিক্ষার্থী নিজ বাড়ির আঙিনায় পরিত্যক্ত এক একর জমিতে শুরু করেছেন ব্যতিক্রমী বিদেশি ফলের চাষ।বর্তমানে তার ফল বাগিচায় কোকুয়া,মনি ফ্রুটস,করসল ও কফি গাছে ফল এসেছে। শখ থেকে শুরু হলেও এখন এটি তার স্বপ্ন,ভবিষ্যতে বৃহৎ আকারে চাষের পরিকল্পনাও করছেন তিনি।
সম্পদ মন্ডল জানান, বিদেশি ফলের প্রতি আগ্রহ থেকেই শুরু।আমি নিজে গাছ ভালোবাসি। ভাবলাম,আমাদের দেশে কেন বিদেশি ফলের চাষ হবে না।তাই মনের ইচ্ছা ও স্বপ্ন পূরণের তাগিদে বাড়ির আঙিনায় বেশ কিছু চারা এনে পরীক্ষামূলক চাষ শুরু করি। এখন গাছগুলো ভালোই বাড়ছে। প্রাথমিক ভাবে-এর চাহিদা বেড়েছে এইজন্য বাণিজ্যিকভাবে চাষের উদ্যোগ নেব।
সম্পদ মন্ডলের বাবা (অবসরপ্রাপ্ত) শিক্ষক জগদীশ মন্ডল বলেন, সম্পাদ নিজেই এই ফল বাগানের পরিচর্যা করে। পরিবারের সদস্যরাও এতে সহযোগিতা করে থাকে।
চকলেট তৈরির মূল উপাদান কোকোয়া গাছ দেশি পরিবেশে খুবই বিরল। গাছ সাধারণত ১৫–২০ ফুট পর্যন্ত বড় হয়। গুঁড়িতে সরাসরি ফল ধরে,যা দেখতে বড়। কোকোয়া বিনে অ্যান্টিঅক্সিডেন্ট অত্যন্ত বেশি,যা হৃদরোগের ঝুঁকি কমায়। ডার্ক চকলেট তৈরির উপাদান হিসেবে বিশ্বব্যাপী চাহিদা সম্পন্ন।
সম্পদের আশা-সঠিক পরিচর্যা পেলে ভবিষ্যতে এখান থেকে কোকোয়া বিনও সংগ্রহ করা যাবে। দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জনপ্রিয় এই ফলটি বাংলাদেশের জন্য নতুন। গাছটি টেকসই, সারা বছরই ফল দিতে পারে। ফল দেখতে সবুজ-সাদা এবং কাঁচা অবস্থায় সুগন্ধি। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ডিটক্সিফিকেশনে কার্যকর। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক বলে জানা গেছে।
সম্পদ বলেন, “ননি ফ্রুটস ফল এটি খুবই উপকারী।তাই পরীক্ষামূলক ভাবে দুই বছর আগে লাগিয়েছি। এখন নিয়মিত ফল আসছে। করসল বিদেশি জাত, যাকে অনেকেই ‘স্টার ফ্রুট’ বলে। ফলের কাটিং করলে তারকা আকৃতির দেখা যায়, স্বাদ মিষ্টি-টক ও রসাল। ভিটামিন সি ও পটাশিয়ামে সমৃদ্ধ। লিভার ও কিডনি পরিশোধনে সহায়ক। ওজন কমাতে কার্যকর ফল হিসেবে পরিচিত।
উচ্চভূমির ফসল হলেও পরীক্ষামূলক কফি গাছ লাগিয়েছেন সম্পদ মন্ডল। লাল রঙের ছোট ফলের ভেতরে থাকে বিখ্যাত কফি বীজ।ফুল অত্যন্ত সুগন্ধি। কফি বিনে ক্যাফেইন থাকে যা মানসিক সতর্কতা ও কর্মক্ষমতা বাড়ায়। অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ ফলে। “বাংলাদেশে কফির চাষ এখন জনপ্রিয় হচ্ছে।
তাই ভেবেছি আমিও শুরু করি।গাছগুলো এখন ভালোই আছে।বর্তমানে কফি ফলে কালার এসেছে।সম্পদ মন্ডল আরো বলেন, তিনি চান নিজের এলাকায় বিদেশি ফলের একটি বাগান গড়ে তুলতে।তার ভাষায়"এটি শুধু শখ না,ভবিষ্যতে বড় স্বপ্ন।স্থানীয়রা বলছেন,সম্পদের এই উদ্যোগ তরুণ সমাজকে অনুপ্রাণিত করবে।এর মাধ্যমে নতুন কৃষি সম্ভাবনার দ্বার খুলে যেতে পারে মহম্মদপুরে।
(বিএসআর/ওএস/নভেম্বর ১৯, ২০২৫)
পাঠকের মতামত:
- ক্রেতার অধিকার
- সালথায় মারামারি মামলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
- মহম্মদপুরে মধুমতির তীব্র ভাঙনে বিলীন হচ্ছে ভিটেমাটি ও আবাদি জমি
- বৃটেনের কার্ডিফে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত
- বিএনপির কমিটি বাতিলের দাবিতে উত্তপ্ত ঈশ্বরদী; বিক্ষোভ-ঝাড়ু মিছিল, কুশপুত্তলিকা দাহ
- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩৭ দিনের ব্যবধানে ভিসি বদল
- খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখার নির্দেশ
- দিনাজপুরে সরকারি গোডাউন থেকে ৩২৭ মেট্রিক টন সার গায়ের! আটক ১
- ‘পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়’
- ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
- ‘নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান’
- রোনালদোর পর পিএফএ বর্ষসেরা ব্রুনো ফের্নান্দেস
- পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
- ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
- ‘মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব’
- ‘বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য প্রাসঙ্গিক’
- পাকহানাদাররা ‘শিল্পরক্ষী বাহিনী’ নামে একটি বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএর পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ
- তালায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- রাজৈরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
- মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
- দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছাড়ার পর কেয়া-আয়শার পাশে সিনিয়র সাংবাদিক নিজাম নকিব
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- গণদখলে বোয়ালমারীর গণকবর, হুমকির মুখে স্বাধীনতার স্মৃতিচিহ্ন
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খানকে 'নাগরিক সংবর্ধনা' প্রদান
- প্রকৌশলী-ঠিকাদার-ছাত্রলীগ মিলে ইবির সোয়া ৬ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন
- আজ থেকে করোনা টিকার বুস্টার ডোজ শুরু
- চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নামলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
-1.gif)








