বিবিএসের জরিপ
কমেছে টেলিভিশন দেখা, বেড়েছে স্মার্টফোনের ব্যবহার
স্টাফ রিপোর্টার : ফোন কিংবা স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। অপরদিকে, পরিবারে কমেছে টেলিভিশন দেখা। ২০২৩ সালে পরিবারে যেখানে ৬২ দশমিক ২ শতাংশ টিভি ছিল, ২০২৪-২৫ সালে তা কমে দাঁড়ায় ৫৯ দশমিক ৬ শতাংশে। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে এই হার আরও নেমে এসেছে ৫৮ দশমিক ৯ শতাংশে।
অপরদিকে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে খানায় (পরিবার)স্মার্টফোন ব্যবহারের হার উল্লেখযোগ্যভাবে বেড়ে ২০২৩ সালের ৬৩ দশমিক ৩ শতাংশ থেকে ২০২৪-২৫ সালে ৭২ দশমিক ৮ শতাংশে পৌঁছায়। তবে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে তা সামান্য কমে ৭২ দশমিক ৪ শতাংশে নেমেছে।
বুধবার (১৭ ডিসেম্বর) প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আইসিটি প্রয়োগ ও ব্যবহার জরিপ ২০২৫-২৬ (প্রথম প্রান্তিক: জুলাই-সেপ্টেম্বর) প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
সংস্থাটি ৩ মাস পরপর এ জরিপ করে। সর্বশেষ জরিপে ৬১ হাজার ৬৩২টি খানা (পরিবার) থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। তথ্য নেওয়া হয়েছে পাঁচ বছর বা তার বেশি বয়সের নাগরিকদের কাছ থেকে।
বিবিএস বলছে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশের ৯৮ দশমিক ৯ শতাংশ খানায় (পরিবার) মোবাইল ফোন ব্যবহৃত হয়েছে। ২০২৩ সালে এই হার ছিল ৯৭ দশমিক ৯ শতাংশ। এতে খানাভিত্তিক তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ সুবিধায় বাংলাদেশে ধারাবাহিক অগ্রগতি হলেও টেলিভিশন ব্যবহারে ধীরগতি দেখা গেছে।
দেখা গেছে, মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারের পরিধি বাড়লেও কম্পিউটার ব্যবহারের হার এখনও এক অঙ্কেই সীমাবদ্ধ।
ইন্টারনেট ব্যবহারে বড় উল্লম্ফন লক্ষ্য করা গেছে। ২০২৩ সালে ৪৩ দশমিক ৬ শতাংশ খানায় ইন্টারনেট সুবিধা থাকলেও ২০২৪-২৫ সালে তা বেড়ে ৫৫ দশমিক ১ শতাংশে পৌঁছায়। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে এই হার আরও বেড়ে দাঁড়িয়েছে ৫৬ দশমিক ২ শতাংশে, যা ডিজিটাল সংযোগে অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে।
তবে কম্পিউটার ব্যবহারে অগ্রগতি খুবই ধীর। ২০২৩ সালে যেখানে ৮ দশমিক ৯ শতাংশ খানায় কম্পিউটার ছিল, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে তা সামান্য বেড়ে ৯ দশমিক ১ শতাংশে দাঁড়িয়েছে।
(ওএস/এএস/ডিসেম্বর ১৮, ২০২৫)
পাঠকের মতামত:
- সালথায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- টাকার অভাবে নিভতে চলেছে ১৮ মাসের মেশিংওয়াং’র জীবন প্রদীপ
- ঈশ্বরদী রেল পুলিশের সহায়তায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া শিশু
- ফরিদপুরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- নড়াইলে জুয়েলারি দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ, রুপা ও টাকা চুরি, দুই নারী আটক
- প্যারোলে মুক্তি পেয়েও বাবার জানাজায় অংশ নিতে পারেননি যুবলীগ কর্মী
- কর্মক্ষেত্রে এবং জনসমক্ষে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে
- কালিগঞ্জে বিকাশ এজেন্টকে মারধর করে ১০ লাখ টাকা ছিনতাই
- ঈশ্বরদীতে গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে ছিনতাই, আগ্নেয়াস্ত্র উদ্ধার
- রাতে মোকামতলা-সোনাতলা সড়কে সিএনজি ভাড়ায় নৈরাজ্য, যাত্রীরা জিম্মি
- বড়াইগ্রামের মহুয়া নূর কচি আলোচনার শীর্ষে
- পড়ন্ত বিকেলে বিয়ে করলেও মহুয়া মৈত্রের একটি সন্তান দরকার
- নীলফামারীতে সারস্বতীপুর একাডেমির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- রাজবাড়ীতে পাটের গোডাউনে আগুন, আহত ৩ ফায়ার ফাইটার
- নড়াইলে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক রাজার ইন্তেকাল
- নগরকান্দায় যুবতীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
- বুধবার বসছে সরকারি দলের সংসদীয় সভা
- যুদ্ধের কারণে বিশ্বকাপ প্লে-অফ পিছিয়ে দেওয়ার অনুরোধ ইরাকের
- ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে মনিরুজ্জামান
- ‘ফয়সাল যেন বলির পাঁঠা না হয়, পুরো গ্যাং যেন সামনে আসে’
- সড়কের গাছ কাটতে নিতে হবে অনুমতি
- এবার ঈদে ইত্যাদির চমক বুবলীর গান
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আইজিপির
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
-1.gif)








