মহম্মদপুরে কুল চাষে নতুন দিগন্ত
বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের খর্দ্দফুলবাড়ী গ্রাম-নিঃশব্দ গ্রামীণ প্রান্তর, চারদিকে সবুজের সমারোহ।সেই গ্রামেই নিবিড় যত্নে গড়ে উঠেছে এক শিক্ষকের ভিন্ন স্বপ্নের কুলের বাগান।উপজেলার বনগ্রাম সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.শরাফাতুল আলম নিজ উদ্যোগে বাড়ির আঙিনায় মমতামাখা শ্রম আর দৃঢ় ইচ্ছাশক্তি দিয়ে ৭৫ শতক জমিতে ২০০টি বিভিন্ন জাতের কুলবরই গাছ রোপণ করেন।আজ তার সেই স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছে-চোখে পড়ার মতো সাফল্য এনে দিয়েছে তাকে।
কালের ধুলোমাখা গ্রামবাংলার পথ পেরিয়ে পৌঁছালে দেখা মেলে পরিপাটি কুলের বাগান।গাছের ডালে ডালে ঝুলে থাকা টসটসে কুল যেন প্রকৃতির নিজস্ব অলংকার। লাল-সবুজের মায়াবী রং ঢেকে দেয় চারপাশ,বাতাসে ভেসে বেড়ায় ফলের সজীব গন্ধ। গ্রামের সাধারণ কৃষিজমিকে তিনি রূপ দিয়েছেন সম্ভাবনার পাঠশালায়।
জানা গেছে,তিনি বিভিন্ন জাতের উন্নতমানের কুলবরই চাষ শুরু করেন।নিয়মিত ও বৈজ্ঞানিক পরিচর্যায় বাগানে এসেছে আশাব্যঞ্জক ফলন।
শুধু ফল নয়,এই বাগান এখন অনেকের স্বপ্নের আশ্রয়,প্রেরণা আর সাহসের প্রতীক হয়ে উঠেছে।
নিজের অনুভূতি জানাতে গিয়ে শিক্ষক মো. শরাফাতুল আলম বলেন,করোনা কালীন সময় থেকেই ব্যক্তিগত উদ্যোগে বাড়ির পাশে নিজস্ব জমিতে কুল চাষ শুরু করেন তিনি।প্রতিবছর ব্যয় বাদ দিয়েও ভালো পরিমাণ লাভ পান বলে জানান। বর্তমানে তার বাগানে ভারত সুন্দরী, বল সুন্দরী ও কাশ্মীরি জাতের কুল এসেছে।এরমধ্যে চলতি ডিসেম্বরের ১৫ তারিখ থেকে ভারত সুন্দরী জাতের কুল তোলা শুরু হয়েছে,পর্যায়ক্রমে অন্য জাতের কুলও বাজারে আসবে।
তিনি বলেন,“কুল এমন একটি ফল যা শীত মৌসুমে হারভেস্টিং হয়।আর এই বাগানে এলেই টেনশনমুক্ত হয়ে অনেক আনন্দে সময় কাটানো যায়। আমার বাগানের ফল খেয়ে হাজারো পাখিরও খাদ্যের জোগান হয়।
তার ভাষায়-“মাটির সাথে হৃদয়ের সম্পর্ক তৈরি করলে ফসলও ভালোবাসা দিয়ে জবাব দেয়।একটু সাহস,একটু ধৈর্য আর সঠিক পরিচর্যা-এই তিনেই গ্রামের মাটি বদলে দিতে পারে মানুষের ভাগ্য। ভবিষ্যতে তিনি আরও বৃহৎ পরিসরে বাগান সম্প্রসারণ এবং উন্নতমানের চারা উৎপাদনের পরিকল্পনাও করছেন।
মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের খর্দ্দফুলবাড়ীর এই সবুজ কুলের বাগান এখন শুধুই এক শিক্ষকের ব্যক্তিগত সাফল্য নয়,এটি পুরো এলাকার সম্মিলিত প্রত্যাশা,স্বপ্ন ও সম্ভাবনার প্রতিচ্ছবি।প্রকৃতির কোলে মানুষের শ্রমে এমনই ফুটে ওঠে জীবনের সুন্দর গল্প।
(বিএসআর/এএস/ডিসেম্বর ২৭, ২০২৫)
পাঠকের মতামত:
- সালথায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- টাকার অভাবে নিভতে চলেছে ১৮ মাসের মেশিংওয়াং’র জীবন প্রদীপ
- ঈশ্বরদী রেল পুলিশের সহায়তায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া শিশু
- ফরিদপুরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- নড়াইলে জুয়েলারি দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ, রুপা ও টাকা চুরি, দুই নারী আটক
- প্যারোলে মুক্তি পেয়েও বাবার জানাজায় অংশ নিতে পারেননি যুবলীগ কর্মী
- কর্মক্ষেত্রে এবং জনসমক্ষে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে
- কালিগঞ্জে বিকাশ এজেন্টকে মারধর করে ১০ লাখ টাকা ছিনতাই
- ঈশ্বরদীতে গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে ছিনতাই, আগ্নেয়াস্ত্র উদ্ধার
- রাতে মোকামতলা-সোনাতলা সড়কে সিএনজি ভাড়ায় নৈরাজ্য, যাত্রীরা জিম্মি
- বড়াইগ্রামের মহুয়া নূর কচি আলোচনার শীর্ষে
- পড়ন্ত বিকেলে বিয়ে করলেও মহুয়া মৈত্রের একটি সন্তান দরকার
- নীলফামারীতে সারস্বতীপুর একাডেমির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- রাজবাড়ীতে পাটের গোডাউনে আগুন, আহত ৩ ফায়ার ফাইটার
- নড়াইলে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক রাজার ইন্তেকাল
- নগরকান্দায় যুবতীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
- বুধবার বসছে সরকারি দলের সংসদীয় সভা
- যুদ্ধের কারণে বিশ্বকাপ প্লে-অফ পিছিয়ে দেওয়ার অনুরোধ ইরাকের
- ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে মনিরুজ্জামান
- ‘ফয়সাল যেন বলির পাঁঠা না হয়, পুরো গ্যাং যেন সামনে আসে’
- সড়কের গাছ কাটতে নিতে হবে অনুমতি
- এবার ঈদে ইত্যাদির চমক বুবলীর গান
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আইজিপির
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
-1.gif)








