৪০ বছর ধরে সাইকেলে পশুর ওষুধ বিক্রি করেন আব্দুল আজিজ
রূপক মুখার্জি, নড়াইল : ভোরের আলো ফুটতে না ফুটতেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন তিনি, সাইকেলের পেছনের ক্যারিয়ারে রাখা ব্যাটারি, সামনে ঝোলানো হ্যান্ড মাইক আর ব্যাগভর্তি হাঁস, মুরগি ও কবুতরের নানা রোগের ওষুধ এই তার নিত্যসঙ্গী। প্রায় চার দশক ধরে নড়াইলের গ্রামে গ্রামে ঘুরে এভাবেই জীবিকা নির্বাহ করছেন ৬৫ বছরের আজিজ শেখ।
আব্দুল আজিজ শেখের আদি বাড়ি সাতক্ষীরায়। প্রায় ৪০ বছর আগে কাজের সন্ধানে নড়াইলে আসেন। শুরুতে শহরের ভওয়াখালী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। দীর্ঘ সংগ্রামের পর বর্তমানে সদর উপজেলার উজিরপুর গ্রামে পাঁচ শতক জমি কিনে টিনের ঘরে বসবাস করছেন। স্ত্রী ও দুই সন্তান নিয়ে তার চার সদস্যের সংসার।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে নড়াইল সদর উপজেলার আগদিয়া গ্রামে কথা হয় আব্দুল আজিজের সঙ্গে। তিনি বলেন, সকাল ছয়টার দিকে বাড়ি থেকে বের হই। কোনো দিন আটটা, কোনো দিন নয়টার আগে ফিরি না। ওষুধ নিজেই বানাই, নিজেই বিক্রি করি। হাঁস, মুরগি, কবুতর আর মানুষের চুলকানির ওষুধও রাখি।
যশোর ও সাতক্ষীরা থেকে কাঁচামাল কিনে এনে নিজের হাতে ওষুধ তৈরি করেন আব্দুল আজিজ। বহু বছর ধরে গ্রামে গ্রামে ঘোরার কারণে অধিকাংশ মানুষই তাকে চেনেন। ভালোবাসা ও বিশ্বাস থেকেই অনেক খামারি তার কাছ থেকে ওষুধ কেনেন বলে জানান তিনি।
আব্দুল আজিজ বলেন, একসময় তার ব্যবসা ভালোই চলত। ২০-২৫ বছর আগে প্রতিদিন ৬০০ থেকে ৮০০ টাকার ওষুধ বিক্রি হতো। এখন দোকানে নানা কোম্পানির ওষুধ আসায় চাহিদা কমে গেছে। বর্তমানে তার দৈনিক আয় গড়ে ৩০০ থেকে ৪০০ টাকা। এই আয়ে কোনোমতে চলে সংসার। বড় ছেলে আলামিন শারীরিক প্রতিবন্ধী। ছোট ছেলে রাজমিস্ত্রির কাজ করেন। স্ত্রী সংসারের কাজ সামলান। আব্দুল আজিজ বলেন, অনেক কষ্ট করে পাঁচ শতক জমি কিনতে পেরেছি। সরকারি একটা ঘর পেলে শেষ বয়সটা একটু শান্তিতে কাটাতে পারতাম।
গ্রামে ঢুকলেই আব্দুল আজিজের সাইকেলের মাইকে ভেসে আসে পরিচিত ঘোষণা। সেই শব্দ শুনেই বাড়ির আঙিনা থেকে বেরিয়ে আসেন হাঁস-মুরগি পালন করা নারীরা। কারও মুরগি অসুস্থ, কারও হাঁস খাওয়া বন্ধ করেছে, আবার কারও কবুতরে রোগ সব সমস্যার সমাধানে তাদের প্রথম ভরসা আব্দুল আজিজ।
আগদিয়া গ্রামের স্বপ্না বিশ্বাস বলেন, ‘হাঁস মুরগির কোনো সমস্যা হলে আব্দুল আজিজ ভাইয়ের ওষুধে ঠিক হয়ে যায়। তাই তার ওষুধ আমরা কিনে ঘরে রেখে দি। হাঁস মুরগির কোনো রকম সমস্যা হলে আমরা তার ওষুধ ব্যবহার করি।
শিমুলিয়া গ্রামের আরেক খামারি মফিজ শেখ। তিনি বলেন, আব্দুল আজিজের তৈরি ওষুধ মুরগির খাওয়ালে রোগ ঠিক হয়ে যায়। এ গ্রামের সবাই হাঁস, মুরগি, কবুতর পালনে তার তৈরি ওষুধ ব্যবহার করেন।
(আরএম/এএস/জানুয়ারি ০২, ২০২৬)
পাঠকের মতামত:
- শ্যামনগরে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, গ্রেফতার ২
- বগুড়ায় স্বাচিপের সাবেক সভাপতি ডাঃ সামির হোসেন মিশু গ্রেফতার
- মৌলভীবাজারে পৌরকর ২০ গুণ বৃদ্ধি!
- টুঙ্গিপাড়ায় রাস্তা নির্মাণে বাধা, অবরুদ্ধ ২০ পরিবার
- ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সালথায় অবহিতকরণ সভা
- আমার বটবৃক্ষ
- নড়াইলে এনসিপির বিক্ষোভ মিছিল সমাবেশ
- প্রাথমিক শিক্ষার বিবর্তন ও এসডিজি ৪ অর্জন
- হরমুজ প্রণালী নিয়ে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান
- সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল
- ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি প্রত্যাহার
- গোপালগঞ্জে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল সমাবেশ
- ইতিহাস গড়ে গিনেস বুকে রোনালদো
- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
- ‘বিচার করুন, না হলে যাওয়ার পথ খুঁজুন’
- আবার একসঙ্গে তিন কিংবদন্তি
- সালমান শাহর লাশ তোলার আদেশ বাতিল চেয়ে আবেদন
- বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ট্রাম্প
- সোনার দাম ভরিতে কমলো ৫৪৮২ টাকা
- ‘জাপানের অভিজ্ঞতা নিয়ে প্রাথমিক শিক্ষায় বড় সংস্কার আনা হবে’
- ‘২০২৭ সালের এসএসসি জানুয়ারিতে’
- ‘বিচার নিশ্চিত না করলে সরকার ৫ বছর টিকতে পারবে না’
- কুমিল্লার বিবিরবাজারে মুক্তিযোদ্ধাদের আক্রমণে ২১ জন পাকসেনা নিহত হয়
- ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি আলমগীর হোসেন প্রত্যাহার
- গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- মহেশখালীর রাজনীতিবিদ ও উদ্যোক্তা মুহিবুল্লাহর দাফন সম্পন্ন
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- ‘আমরা সম্মিলিতভাবে মানুষের ভেতরের সুন্দর মনটা গড়ে তোলার চেষ্টা করছি’
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- তারুণ্যের ঈদ ভাবনা
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সালথায় অবহিতকরণ সভা
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- নড়াইলে এনসিপির বিক্ষোভ মিছিল সমাবেশ
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মাদারীপুরে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধন
- মরা নদের গল্প
- প্রতিষ্ঠাবার্ষিকী ও পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নীলফামারী জেলা আ.লীগের বর্ণিল আয়োজন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
-1.gif)







