মহম্মদপুরে ভিয়েতনামী সরিষা ও সুপারফুড কিনোয়া চাষে কৃষক তামজিদের সাফল্য
বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুর উপজেলায় প্রথমবারের মতো ভিয়েতনামী সরিষা ও বিশ্বজুড়ে সমাদৃত 'সুপারফুড' কিনোয়া চাষ করে সফলতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষক মোঃ তামজিদ হোসেন।
উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা ব্লকে এই নতুন জাতের ফসল দুটির বাম্পার ফলন দেখে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।
নহাটা ইউনিয়নের বেজড়া গ্রামের বাসিন্দা কৃষক মোঃ তামজিদ হোসেন জানান, আধুনিক কৃষির প্রতি আগ্রহ থেকে তিনি ইন্টারনেটে ভিয়েতনামী সরিষার গুনাগুন সম্পর্কে জানতে পারেন। এরপর অনলাইনের মাধ্যমেই বীজ সংগ্রহ করেন। কৃষি অফিসের পরামর্শ ও কারিগরি সহযোগিতায় তিনি ১৫ শতক জমিতে এই সরিষার আবাদ করেন।
তামজিদ হোসেন আশাবাদ ব্যক্ত করে বলেন, "ভিয়েতনামী সরিষার ফলন সাধারণ জাতের তুলনায় বেশ ভালো। মাত্র ১৫ শতক জমি থেকে আমি ৫ মণ সরিষা পাব বলে আশা করছি।
সরিষার পাশাপাশি তামজিদ তার প্রায়-১৩ শতক জমিতে চাষ করেছেন বিদেশি উচ্চমূল্যের ফসল 'কিনোয়া' যাকে বিশ্বজুড়ে 'সুপারফুড' হিসেবে গণ্য করা হয়। স্বল্প খরচে এবং কম পরিশ্রমে এই ফসলের চমৎকার বৃদ্ধি দেখে তিনি উচ্ছ্বসিত।
নহাটা ইউনিয়নের পানিঘাটা ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার মোঃ এমলাচুর জামান জানান, তামজিদ হোসেন একজন উদ্যমী কৃষক। তার এই ব্যতিক্রমী উদ্যোগে কৃষি বিভাগ শুরু থেকেই পাশে রয়েছে। তিনি বলেন, "তামজিদ হোসেনকে আমরা নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছি। রবি মৌসুমের এই ফসলগুলো চাষ করে তিনি লাভবান।
বিশেষ করে কিনোয়া মানবদেহের জন্য অত্যন্ত পুষ্টিকর ও উপকারী। তার সাফল্য দেখে অন্য কৃষকরাও এখন এই চাষে আগ্রহী হচ্ছেন।
ভিয়েতনামী সরিষা : সাধারণ সরিষার চেয়ে ফলন বেশি এবং জীবনকাল সাশ্রয়ী।
কিনোয়া : এতে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার এবং এমিনো অ্যাসিড থাকায় এর বাজারমূল্য অনেক বেশি।
মহম্মদপুরের মাটিতে এই নতুন জাতের ফসলের সফল আবাদ আগামীতে এ অঞ্চলের কৃষি অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
(বিএসআর/এএস/মার্চ ০২, ২০২৬)
পাঠকের মতামত:
- ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জসিমউদ্দিন মৃধা অসুস্থ, রোগমুক্তি কামনা
- হেলেন জেরিন খানের হাতে ফরিদপুর- ১ আসনের দায়িত্ব, বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস
- সম্প্রীতির বার্তা নিয়ে চৌধুরী বাড়ির ধর্মীয় অনুষ্ঠানে এমপি চৌধুরী নায়াব ইউসুফ
- নড়াইলে স্কুলছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত ভ্যানচালক গ্রেফতার
- ফরিদপুরে থামছে না হামের প্রাদুর্ভাব, একদিনে হাসপাতালে ভর্তি আরও ৩০ রোগী
- নড়াইলে কৃষকদের নিয়ে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত
- পানি সংকটে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র, ৩ ইউনিট বন্ধ
- মুখোশের সমাজে সত্যিকারের মুখ কেথায়?
- গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- লৌহজংয়ে অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স পুরস্কার পেলেন সরকারী হলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়
- সোনাতলায় শিক্ষকের মারধরে অসুস্থ ছাত্র, অভিভাবকদের ক্ষোভে উত্তাল
- রূপপুর পারমানবিকের প্রথম ইউনিটে চলতি মাসেই ‘চেইন রিয়েকশন’ শুরুর সম্ভাবনা
- নড়াইলে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বাড়িতে হামলা ও চাঁদা দাবির অভিযোগ
- নলডাঙ্গা এস্টেটের ইতিহাস নতুন প্রশ্ন তোলে
- মুক্তিপণ দিয়েও ছাড়া পাননি সুন্দরবনে অপহৃত চার জেলে
- আস্থার সংকটে রাষ্ট্র অনিশ্চয়তার বৃত্তে জনজীবন
- বাজেটে সড়ক নিরাপত্তা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ অপরিহার্য
- বিদ্যুতের মূল্যবৃদ্ধি: বোঝা সাধারণ মানুষের কাঁধে!
- এক মাসের বিশেষ অভিযানে ৩৬ লাখের বেশি ইয়াবাসহ বিপুল মাদক উদ্ধার
- নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রয়ের বিরুদ্ধে অভিযান, জরিমানা
- কলেজছাত্রীকে শ্লীলতাহানি করায় অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
- নারায়ণগঞ্জে ওয়াসার পানি শোধনাগার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার মন্ত্রী
- নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঝটিকা মিছিল
- বিশ্ব মহাসাগর দিবস ও সমুদ্রের টেকসই ব্যবস্থাপনা
- হবুচন্দ্রের আইন
- নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- ‘ভালো মেয়েদের জন্য রঙিন জীবন না’
- সাভারে সাংবাদিককে হুমকি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- হে সময়, অশ্বারোহী হও
- নলডাঙ্গা এস্টেটের ইতিহাস নতুন প্রশ্ন তোলে
- সাগর নন্দিনী-২ জাহাজে ফের বিস্ফোরণ, ৯ পুলিশসহ দগ্ধ ১১
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ইউপি সদস্য দয়াল বোনার্জীর অপসারণের দাবিতে খাইছড়া চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি
- আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত
- ঢালাও দরপতনে বাজার মূলধন কমলো ১৮০০০ কোটি টাকা
- শুক্রবার থেকে ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘট
- বট, পাকুড় আর কৃষ্ণচূড়ার ডালে বেঁচে থাকবে একাত্তরের গল্প
- মহালয়া কেন পালন করা হয়?
-1.gif)







