খরচ কম, ফলন অধিক, নড়াইলে জনপ্রিয় হয়ে উঠছে সূর্যমুখী ফুলের চাষ
রূপক মুখার্জি, নড়াইল : জেলার ৩ উপজেলায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সূর্যমুখী ফুলের চাষ। কম খরচে অধিক ফলন ও লাভবান হওয়ায় সূর্যমুখী ফুলের চাষে ঝুঁকছে এ জেলার কৃষকেরা।
ভোজ্যতেলের মূল্য বৃদ্ধির কারণে বিকল্প পদ্ধতি ও অধিক লাভের আশায় দিন দিন সূর্যমূখীর চাষ বাড়ছে বলে জানান, কৃষক ও কৃষি বিভাগের কর্মকর্তারা।
জেলার সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের চাঁচড়া গ্রামের মাঠে হলুদ সূর্যমুখী ফুলের সৌন্দর্য চোখ জুড়িয়ে যায়। এ যেন চারিদিক হলুদের সমারোহ। ক্ষেতজুড়ে সূর্যমুখী বাগানের হলুদ সবুজের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ভীড় করছে শত শত সৌন্দর্য পিপাসু দর্শনার্থী। দু-চোখ জুড়ানো মাঠে প্রতিদিন বিকেলে ঘুরতে ভিড় করছেন তরুণ-তরুণীরা। কোথাও কোথাও সূর্যমুখী বাগানকে ঘিরে গড়ে উঠেছে ছোটখাটো বিনোদন কেন্দ্র।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারি কৃষি কর্মকর্তা নিপু মজুমদার জানান, জেলার ৩ উপজেলায় ১৯১ হেক্টর জমিতে সূর্যমূখীর চাষ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৭৮ হেক্টর জমিতে, লোহাগড়া উপজেলায় ৫৮ হেক্টর জমিতে এবং কালিয়া উপজেলায় ৫৫ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে। জেলায় মোট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৪৩ মেট্রিক টন। গত বছরের তুলনায় এবার এ তিন উপজেলায় ৮১ হেক্টর বেশি জমিতে সূর্যমূখীর চাষ হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন,আগামী বছর আরও বেশি জমিতে সূর্যমুখীর আবাদ হবে।
চাঁচড়া গাবতলা গ্রামের কৃষক আব্দুল্লাহ মোল্যা বলেন, ‘ আমি ৩০ শতক জমিতে সূর্যমুখী চাষ করেছি। গাছে ফুলের অবস্থা দেখে ভালো ফলনের আশা করছেন। সূর্যমুখীর তেল খেতে খুবই সুস্বাদু। কৃষক ভাইদের বলবো, বীজ লাগানোর সময় দড়ি দিয়ে সারি করে লাগালে ফলন ভালো হয়।’
চাঁচড়া গ্রামের কৃষক শহীদুল্লাহ বলেন,‘ প্রথম বারের মত আমি ১২ শতক জমিতে সূর্যমুখী চাষ করেছি। কৃষি অফিস থেকে সূর্যমুখীর বীজ ও সার প্রণোদনা হিসেবে দেয়া হয়েছে। ফলন খুব ভালো হয়েছে। সূর্যমূখীর তেল দিয়ে স্থানীয়ভাবে নিজেদের ভোজ্যতেলের চাহিদা পূরণ করে বাড়তি তেল বাজারে বিক্রি করতে পারছি।’
তুলারমপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাজীব বিশ্বাস বলেন, ‘গত বছরের তুলনায় এ বছর তুলারামপুর ইউনিয়নে সূর্যমুখীর আবাদ দ্বিগুণ হয়েছে। সূর্যমুখী তেলের উচ্চ মূল্য থাকার কারণে কৃষকদের আগ্রহ বাড়ছে। কৃষি অফিস থেকে নিয়মিত পরামর্শ ও মনিটরিং অব্যাহত রয়েছে। প্রণোদনার আওতায় কৃষকদের সার ও বীজ দেওয়া হয়েছে। এ বছর উচ্চ ফলনশীল জাত বারি সূর্যমুখী-৩ এবং হাইব্রিড ‘হাইসান-৩৬’ জাত বেশি চাষ হয়েছে। তিনি আরও জানান, সূর্যমুখী তেল হৃদরোগের ঝুঁকি ও কোলেস্টেরল কমাতে সহায়ক এবং রান্নার স্বাদ বাড়ায়। ফলে সূর্যমুখী চাষে মানুষের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, ‘ সূর্যমুখী একটি তেলজাতীয় ফসল। নড়াইল সদরসহ ৩উপজেলায় সূর্যমুখীর চাষাবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
প্রণোদনার মাধ্যমে কৃষকদের বিনামূল্যে সূর্যমুখীর বীজ ও সার দেওয়া হয়েছে। মাঠের অবস্থা দেখে মনে হচ্ছে এ বছর বাম্পার ফলন হবে। আশা করছি কৃষকরা সামনের দিন গুলোতে সূর্যমুখী চাষে আরও আগ্রহী হবেন।
(আরএম/এএস/মার্চ ০৬, ২০২৬)
পাঠকের মতামত:
- ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জসিমউদ্দিন মৃধা অসুস্থ, রোগমুক্তি কামনা
- হেলেন জেরিন খানের হাতে ফরিদপুর- ১ আসনের দায়িত্ব, বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস
- সম্প্রীতির বার্তা নিয়ে চৌধুরী বাড়ির ধর্মীয় অনুষ্ঠানে এমপি চৌধুরী নায়াব ইউসুফ
- নড়াইলে স্কুলছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত ভ্যানচালক গ্রেফতার
- ফরিদপুরে থামছে না হামের প্রাদুর্ভাব, একদিনে হাসপাতালে ভর্তি আরও ৩০ রোগী
- নড়াইলে কৃষকদের নিয়ে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত
- পানি সংকটে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র, ৩ ইউনিট বন্ধ
- মুখোশের সমাজে সত্যিকারের মুখ কেথায়?
- গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- লৌহজংয়ে অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স পুরস্কার পেলেন সরকারী হলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়
- সোনাতলায় শিক্ষকের মারধরে অসুস্থ ছাত্র, অভিভাবকদের ক্ষোভে উত্তাল
- রূপপুর পারমানবিকের প্রথম ইউনিটে চলতি মাসেই ‘চেইন রিয়েকশন’ শুরুর সম্ভাবনা
- নড়াইলে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বাড়িতে হামলা ও চাঁদা দাবির অভিযোগ
- নলডাঙ্গা এস্টেটের ইতিহাস নতুন প্রশ্ন তোলে
- মুক্তিপণ দিয়েও ছাড়া পাননি সুন্দরবনে অপহৃত চার জেলে
- আস্থার সংকটে রাষ্ট্র অনিশ্চয়তার বৃত্তে জনজীবন
- বাজেটে সড়ক নিরাপত্তা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ অপরিহার্য
- বিদ্যুতের মূল্যবৃদ্ধি: বোঝা সাধারণ মানুষের কাঁধে!
- এক মাসের বিশেষ অভিযানে ৩৬ লাখের বেশি ইয়াবাসহ বিপুল মাদক উদ্ধার
- নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রয়ের বিরুদ্ধে অভিযান, জরিমানা
- কলেজছাত্রীকে শ্লীলতাহানি করায় অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
- নারায়ণগঞ্জে ওয়াসার পানি শোধনাগার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার মন্ত্রী
- নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঝটিকা মিছিল
- বিশ্ব মহাসাগর দিবস ও সমুদ্রের টেকসই ব্যবস্থাপনা
- হবুচন্দ্রের আইন
- নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- ‘ভালো মেয়েদের জন্য রঙিন জীবন না’
- সাভারে সাংবাদিককে হুমকি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- হে সময়, অশ্বারোহী হও
- নলডাঙ্গা এস্টেটের ইতিহাস নতুন প্রশ্ন তোলে
- সাগর নন্দিনী-২ জাহাজে ফের বিস্ফোরণ, ৯ পুলিশসহ দগ্ধ ১১
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ইউপি সদস্য দয়াল বোনার্জীর অপসারণের দাবিতে খাইছড়া চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি
- আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত
- ঢালাও দরপতনে বাজার মূলধন কমলো ১৮০০০ কোটি টাকা
- শুক্রবার থেকে ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘট
- বট, পাকুড় আর কৃষ্ণচূড়ার ডালে বেঁচে থাকবে একাত্তরের গল্প
- মহালয়া কেন পালন করা হয়?
-1.gif)







