নজরদারি নেই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের
এক রাতেই নির্মিত হয় গোয়ালবাথান জামে মসজিদ
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইল জেলা সদর থেকে ৭ কিলোমিটার চালিতাতলা বাজার পার হয়ে গোয়ালবাথান গ্রাম। এরপর এক কিলোমিটার রাস্তা সোজা গিয়ে ডানদিকে গোয়ালবাথান গ্রাম। ধুড়িয়া গ্রামে যাবার পথে রাস্তার বামপাশে নীল রঙের ছোট একটি মসজিদ। এটাই গোয়ালবাথান মসজিদ। চারিদিকে বনজঙ্গলে ঘেরা এই মসজিদটিই জেলার সবচেয়ে পুরাতন মসজিদ। প্রায় ৪৫০ বছরের পুরাতন গোয়ালবাথান মসজিদ। ৫ একর ৭০ শতক জায়গার ওপর নির্মিত মসজিদটি দৈর্ঘ্যে ৫০ ফুট এবং প্রস্থে ৩৫ ফুট।
ছোট ছোট ইট আর চুন সুরকির গাঁথুনিতে এক গম্বুজ বিশিষ্ট মসজিদ। উপরে চারটি ছোট মিনার রয়েছে। আছে বজ্রপাত নিরোধক লোহার দণ্ড। নেই কোনো পিলার। কোনো রডের ব্যবহার ছাড়াই মসজিদের গম্বুজটি অপূর্ব স্থাপত্য নির্মাণশৈলী হয়ে আজও দাঁড়িয়ে আছে। জনশ্রুতি রয়েছে, ওই মসজিদটি জ্বীনদের দিয়ে নির্মাণকাজ করা হয় এবং ওই সময় জিনরাও নামাজ আদায় করতেন।
এলাকায় জনশ্রুতি আছে, মোগল শাসনামলে প্রায় ৪০০ বছর আগে একদিন এই গ্রামে এসে হঠাৎ করে বসবাস শুরু করেন মুন্সী হবৎউল্লাহ নামে এক ব্যক্তি। এর কিছু দিন পর তিনি এক রাতে ওই স্থানে এ মসজিদ এবং এর সংলগ্ন একটি পুকুর খনন করেন। সেই থেকে ওই গ্রামে আস্তে আস্তে জনবসতি শুরু হয় এবং ওই স্থানসহ আশপাশের এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষরা ওই মসজিদে নিয়মিত নামাজ আদায় করতে থাকেন।
এলাকাবাসী জানান, ওই এলাকায় কোনো মানুষের বসতি ছিল না। বাগানে ভরা ছিল এলাকাটি। মুন্সী হবৎউল্লাহই ওই গ্রামের প্রথম বাসিন্দা ছিলেন। তার বসবাস শুরুর পর কোনো এক রাতে ওই মসজিদ এবং তার সঙ্গে লাগোয়া একটি পুকুর খনন করা হয়।
মসজিদটি তৈরির সঠিক সময়কাল বলতে পারেন না এলাকার লোকেরা, তবে ৪০০ থেকে সাড়ে ৪০০ বছরের পুরাতন বলে ধারণা স্থানীয়দের। তাদের তথ্যমতে, মোঘল আমলে মুন্সি হয়বৎউল্লাহ নামের এক বুজুর্গ ব্যক্তি কয়েকজন সঙ্গী নিয়ে জঙ্গলের মধ্যে গোয়ালবাথান গ্রামে বসতি গড়েন। তিনি কোথা থেকে এসেছেন সে কথা কেউ বলতে পারে না। এই অঞ্চলে তখন গরু চরানোর কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। তিনি জঙ্গলের মধ্যে রাস্তা তৈরি করে বসতি গড়া শুরু করেন।
একদিন তিনি নিজের ও সঙ্গীদের নিয়ে ঘর তৈরি করতে জঙ্গলের কয়েকটি গাছ কেটে ফেলেন। একদিন রাতে তিনি স্বপ্নে দেখেন ‘বাড়ি তৈরি না করে মসজিদ বানা’। একই স্বপ্ন তিনি পরপর তিনরাত দেখেন। এই স্বপ্নে আদিষ্ট হয়ে মসজিদ নির্মাণের কাজ শুরু করেন।
আশপাশের পুরো এলাকায় তখন সনাতন হিন্দু ধর্মালম্বীদের বসবাস। তিনি নিজের সঙ্গী ও কয়েক কিলোমিটার দূর থেকে মুসল্লিদের ডেকে এনে তাদের থাকার ব্যবস্থা করেন এবং তাদের সহায়তায় মসজিদটি নির্মাণ করেন। একই সময়ে এলাকার মানুষের সুপেয় পানির জন্য মসজিদ সংলগ্ন বিশাল আকৃতির পুকুর খনন করা হয়।
কথিত আছে, এলাকার লোকেরা হঠাৎ গড়ে ওঠা এই মসজিদ এবং বিশাল আকৃতির পুকুর দেখে অবাক হয়ে যান। তাদের ধারণা, বিশাল এই পুকুর খনন করা এবং মসজিদটি এক রাতের মধ্যেই নির্মিত হয়েছে। জিন দ্বারা বিশাল এই কর্মযজ্ঞ সম্পন্ন হয়েছিল বলে এলাকায় এটিকে জ্বিনের মসজিদ নামেও ডাকা হয়। এলাকার মুসল্লিরা বিশ্বাস করেন সে সময় জিনেরা এখানে নামাজ পড়তেন।
এক সময়ে পায়ে হাঁটা পথে দূর থেকে হেঁটেও মুসল্লিরা শুক্রবারে জুমার নামাজ আদায় করতে আসতেন এখানে। তারা এখানে এসে খাওয়া দাওয়া করতেন এবং মুন্সি হয়বৎউল্লাহ সাহেবের আশ্রয়ে থেকে আবার চলে যেতেন। সপ্তাহের সাত দিনই নানা ধরনের কয়েকশ মুসাফির এর খাওয়া আর বিশ্রামের ব্যবস্থা ছিল এখানে।
মসজিদের নিয়মিত মুসল্লি মিরাজুল জানান, আমরা জেলা পরিষদসহ বিভিন্ন জায়গা থেকে চেয়ে অর্থ এনে মসজিদটি সংস্কার করছি। মসজিদে একটি ভালো বাথরুম কিংবা পানির ব্যবস্থা নাই। আমরা আশা করি, এটি প্রত্নতত্ত্ব বিভাগ তাদের আওতায় নিয়ে মসজিদটি সংরক্ষণের ব্যবস্থা করবে।
প্রতিদিনই দেশ-বিদেশের নানা পর্যটক ফেসবুক-ইউটিউব দেখে মসজিদটি দেখতে আসেন। এখানে পর্যটকদের জন্য কোনো ব্যবস্থা না থাকায় তারা হতাশ হয়ে ফিরে যান।
যশোর জেলার ভাঙ্গুরা এলাকার বাসিন্দা নাভিদ উল ইসলাম বলেন, আমি গোয়ালবাথান মসজিদে এসে নামাজ পড়েছি। ৪০০ বছরের পুরোনো এই মসজিদটি দেখে খুব ভালো লেগেছে। এই মসজিদটি প্রত্নতত্ত্ব বিভাগের উদ্যোগে সংরক্ষণ ও উন্নয়ন করা হলে আরও ভালো হতো।
মসজিদের ইমাম মুন্সি রহমতউল্লাহ বলেন, আমার পূর্বপুরুষের গড়া এই মসজিদ। এখানে একসময় শুক্রবারে বিশাল আকারের জুম্মার নামাজ আদায় হতো। ৫০/৬০ মাইল দূর থেকে এখানে নামাজ আদায়ে আসতেন মুসল্লিরা। আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হতো, সেই বিশাল আকৃতির হামান দিস্তাসহ মসলা বাটার অনেক পুরাতন তৈজসপত্র ছোটবেলায় দেখেছি। এখানে ইমামতি করতে পেরে গর্ব অনুভব করছি।
গোয়ালবাথান জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহনান বলেন, আমরা স্থানীয়ভাবে যতটুকু পারি, এই মসজিদের উন্নয়নের জন্য কাজ করে চলেছি। আল্লাহর ঘর মসজিদের উন্নয়নের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি বিনীত আহবান জানান তিনি।
(আরএম/এসপি/মার্চ ০৭, ২০২৬)
পাঠকের মতামত:
- নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
- পাংশায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও দোয়া মাহফিল
- লৌহজংয়ে পদ্মায় ভেসে উঠলো অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ
- পদ্মা নদীতে বালু কাটার অবৈধ ড্রেজার ধরিয়ে দিলেই ৫০ হাজার টাকা পুরস্কার
- সাতক্ষীরায় ছাত্রশিবিরের ম্যারাথন র্যালি
- দিনাজপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ধামরাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- সালথায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- রাইখালীতে দুস্থদের চাল বিতরণ করতে গিয়ে বিপাকে বিএনপি নেতা
- ৪০০ কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তার পলাতক আসামি
- প্রাইম ব্যাংকের গ্রাহকরা পাবেন ওমোডা জাইকো গাড়ির সার্ভিসিংয়ে বিশেষ সুবিধা
- জুলাই গণঅভ্যুত্থান দিবসে মহম্মদপুরে শহীদ আহাদ ও সুমনের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
- প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, এনসিপির সাবেক নেতা তানভীর গ্রেপ্তার
- লালপুরে ৩ যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২
- শিশু জান্নাতুল ধর্ষণ-হত্যা মামলা, ১১ কর্মদিবসেই চার্জশিট দাখিল
- সুবর্ণচরে প্রথমবারের মতো উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন
- শহীদদের প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন
- মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ গ্রেফতার ৬
- ‘জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, কোনো একক মাস্টারমাইন্ড নেই’
- সাংবাদিককে মারপিটের মামলায় ইজিবাইক চালক গ্রেফতার
- কাপ্তাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঢাকায় আজ দুই কনসার্ট
- প্রতিশ্রুতি দিয়েও অর্থ দিচ্ছে না ফিফা
- ‘পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো’
- হরমুজ প্রণালী খুলতে ইরানের সঙ্গে আজই চুক্তির আশা যুক্তরাষ্ট্রের
- বিজয় তুমি
- দিন-রাত এক করে দিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে
- ‘দেশের প্রয়োজনে নৌবাহিনীকে সদা প্রস্তুত থাকতে হবে’
- সালথায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- পলাশবাড়ী পৌরসভার বহুমুখী উন্নয়নে কাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা
- চাপের মুখে দেশের অর্থনীতি
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে বিজয়ী নওগাঁ
- বরগুনায় ১০০ টাকার জন্য অভিমানী ছেলের আত্মহত্যা
- ফরিদপুরে নারীকে ধর্ষণ ও হত্যার দায়ে ৪ জনের আমৃত্যু কারাদণ্ড
- লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে, নিহত ৫
- ওয়ালটন করপোরেট ফুটবল দলের নিবিড় অনুশীলন
- শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় রপ্তানিকারকদের ৬ দাবি
- ঢাকা-চাঁদপুর নৌরুটে অব্যবস্থাপনা ও দুর্বল সেবায় ধুঁকছে লঞ্চ ব্যবসা
- ভৈরবে পাদুকা শিল্পের উন্নয়ন বিষয়ক স্মার্ট প্রকল্পের পরিচিতি সভা ও মতবিনিময় কর্মশালা
- দিনাজপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- রাইখালীতে দুস্থদের চাল বিতরণ করতে গিয়ে বিপাকে বিএনপি নেতা
- ৪০০ কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তার পলাতক আসামি
- জুলাই গণঅভ্যুত্থান দিবসে মহম্মদপুরে শহীদ আহাদ ও সুমনের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
- ‘ডেমন স্লেয়ার’র পর দেশে আসছে আরেক জাপানি সিনেমা
- খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে
-1.gif)








