মাদারীপুরে হর্টিকালচার সেন্টার
মনোমুগ্ধকর নটো ক্যাকটাসের ফুল দেখার জন্য ছুটছে ক্যাকটাস প্রেমীরা
মাদারীপুরে হর্টিকালচার সেন্টার
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের হর্টিকালচার সেন্টারে ঢুকতেই চোখে পড়বে নানা রঙের, নানা ধরণের বিচিত্র কাটায় ভরা ক্যাকটাস গাছ। কমদামে এই গাছগুলো গাছ প্রেমীদের হাতে তুলে দেয়ার জন্যই আলাদাভাবে ক্যাকটাস কর্ণার গড়ে তোলা হয়েছে। সেখানে ২২৫ ধরের ক্যাকটাস রয়েছে। সেই নানা ক্যাকটাসের মধ্য থেকে সম্প্রতি নটো ক্যাকটাসে ফুল ফুলেছে। এই ফুলটি দেখার জন্য প্রায় প্রতিদিনই ক্যাকটাস প্রেমীরা হর্টিকালচারে ভীর করছেন।
খোঁজ নিয়ে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের মোস্তফাপুর বড় ব্রীজ এলাকায় অবস্থিত মাদারীপুর হর্টিকালচার সেন্টার। হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ আশুতোষ কুমার বিশ্বাস প্রথমে তার ব্যক্তি উদ্যোগে ক্যাকটাস সংগ্রহ শুরু করেন। এরপর একধরণের ক্যাকটাস প্রেমে পড়ে যান তিনি। সেই নেশা থেকেই শুরু হয় সংগ্রহের কাজ। অনলাইনে বিভিন্ন ক্যাকটাসের গাছ দেখে তা থেকে কিনে আনা শুরু করেন। এরপর বিভিন্ন নার্সারি, বিভিন্ন মানুষের বাড়ি থেকে সংগ্রহ করেন। মাত্র আড়াই বছরেই দুইশ পচিশ প্রজাতির ক্যাকটাসে শোভা পাচ্ছে এই হর্টিকালচারে।
খোঁজ নিয়ে আরো জানা যায়, বিশাল এই সংগ্রহের মধ্য থেকে সম্প্রতি নটো ক্যাকটাসে ফুল ফুটেছে। এটি দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে, দক্ষিণ ব্রাজিল, মেকসিকোসহ বেশ কিছু দেশে এই নটো ক্যাকটাসটি জনপ্রিয়। এই ক্যাকটাসের সুন্দর কাটা ও হলুদ রঙ্গের ফুল সহজেই সকলের নজর কাটে। নটো ক্যাকটাস সাধারণ লম্বাটে গোলাকার হয়ে থাকে। সম্প্রতি মাদারীপুর হর্টিকালচারে এই নটো ক্যাকটাসে ফুল আসার খবর পেয়ে অনেকেই একনজর দেখার জন্য ভীর করছেন।
ফুল দেখতে আসা সামিরা আক্তার সুমাইয়া বলেন, ক্যাকটাস আমার অনেক ভালো লাগে। তাই নটো ক্যাকটাসে ফুল ফোটার খবর পেয়ে আমি ও আমার আম্মু দেখতে এসেছি। ফুলটা অনেক সুন্দর। এই গাছের চারা হলে, তখন আমি এটি সংগ্রহ করবো।
ফুল দেখতে আসা আরেক গাছপ্রেমী ওহিদুজ্জামান কাজল বলেন, গাছ সব সময় আমার অনেক ভালো লাগে। আর ব্যতিক্রম গাছ হলে তো কোন কথাই নেই। তাই নটো ক্যাকটাসে ফুল আসার কথা শুনেই একনজর দেখতে এসেছি। ফুলটি দেখতে খুব সুন্দর। বিশেষ করে কাটার মধ্যে হলুদ ফুল ফুটেছে, এক কথায় অসাধারণ।
মাদারীপুর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ আশুতোষ কুমার বিশ্বাস বলেন, তিন বছর আগে থাইল্যান্ড থেকে এই নটো ক্যাকটাসের চারা সংগ্রহ করা হয়। তিন বছর এর যত্ন নেয়ার পর কয়েকদিন হলো গাছে হলুদ রং এর ফুল ফুটেছে। সম্ভবত বাংলাদেশে নটো ক্যাকটাস প্রথম এই মাদারীপুরের হর্টিকালচারে ফুটেছে। ফুল ফোটার পর পেয়ে অনেক গাছ প্রেমীরা এই ফুল দেখতে আসছে। আবার অনেকেই এই গাছের চারাও যাচ্ছেন। এটি ৫০০ টাকা দিয়ে কেনা হয়েছিলো। এখন এর মূল্য ১৫০০ টাকা। আমরা এই গাছের চারা উৎপাদনের কাজ করছি। চারা উৎপাদন হলে আমরা খুবই কম মূল্যে মাত্র ১০০ টাকায় এই গাছ সকলের হাতে পৌছে দিতে চাই।
(এএসএ/এসপি/এপ্রিল ২২, ২০২৬)
পাঠকের মতামত:
- জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান
- একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী
- পঞ্চগড় শিশু কিশোর টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী গলেহা ফুটবল একাডেমি
- মুক্তিবাহিনী পাকবাহিনীর চম্পকনগর বিওপি আক্রমণ করে
- গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু
- পাংশায় একরাতের আগুনে নিঃস্ব ৩ পরিবার, পুড়ল ৬ বসতঘর
- শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব গ্রেফতার
- বাসের শ্রমিক সেজে ইয়াবা পাচার, অবশেষে আটক
- কলি হত্যা ঘিরে উত্তাল পাবনা, দ্বিতীয় দিনেও আসামির বাড়িতে হামলা-ভাঙচুর
- বাগেরহাটে জিপিএফের প্রায় ১০ কোটি টাকা জালিয়াতি, ৪ হিসাবরক্ষণ কর্মকর্তাসহ সাময়িক বরখাস্ত ৬
- রাইখালীর ডলুইছড়িতে ইউপি সদস্য পদে বিএনপি নেতা শের খানকে চায় স্থানীয় জনসাধারণ
- ‘দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য দেশী-বিদেশী চক্রান্ত ছিল’
- বড়াইগ্রামে মাধ্যমিক স্তরে শিক্ষার মানোন্নয়নে সহস্রাধিক শিক্ষকের মত বিনিময়
- ফরিদপুরে পুলিশের জব্দকৃত বাসে আগুন
- ফসলের সাথে এ কেমন শত্রুতা!
- ‘প্রয়োজনে এক দফা ঘোষণা করার প্রয়োজন হতে পারে’
- প্রাইম ব্যাংক ও বেসিক বিল্ডার্স লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর
- বাংলাদেশে ইনসুলিন উৎপাদন বাড়াতে এসকেএফ ফার্মাসিউটিক্যালসকে অর্থায়ন সুবিধা দিলো ব্র্যাক ব্যাংক
- উপজেলা প্রশাসনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
- মাদারীপুরে টিউমার অপারেশন করতে গিয়ে রোগীর পায়ের রগ কেটে ফেলার অভিযোগ
- মাওয়া পুরাতন ঘাটে গ্যারেজ থেকে ১০০ ব্যাটারি ডাকাতি, পুলিশ বলছে চুরি
- ভালো ফসলের আশায় কারাম গাছের বন্দনায় ওরাঁওরা
- বাংলাদেশের দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল
- সুইসাইড নোট লিখে মেধাবী কলেজ ছাত্রী আত্মহত্যা
- বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন, সম্পাদক সুজন
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- কয়লা সংকটে উৎপাদন বন্ধ ৩০০ কোটি টাকার বিদ্যুৎকেন্দ্রে
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- সরকার খালেদা জিয়াকে ‘স্লো পয়জনিং’ করেছে : রিপন
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার, আটক ২
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- জামালপুরে মধ্যরাতে যুবলীগের বিক্ষোভ মিছিল
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ফাল্গুন
-1.gif)








