গর্ভে সন্তান, হাতে জাল নিয়ে নদীর জলে জীবিকার সন্ধানে মা
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : গর্ভে অনাগত সন্তান, তবুও থেমে নেই জীবন ও জীবিকার লড়াই। হাতে জাল নিয়ে জোয়ার-ভাটায় নেমে পড়তে হয় নদীর জলে।
মাথার ওপর আগুন ঝরাচ্ছে বৈশাখের তপ্ত রোদ। দুপুর গড়িয়েছে। ঝলসে দেওয়া গরম আর লবণাক্ত বাতাস উপেক্ষা করে হাঁটুসমান কাদায় পা ডুবিয়ে, গর্ভে অনাগত সন্তানের ভার নিয়েই সুন্দরবন সংলগ্ন চুনা নদীতে মাছের পোনা ধরতে জাল টানছেন দীপালী মুন্ডা। মাছের পোনা ধরার বিশেষভাবে তৈরি ছোট্ট জাল। তার চোখে এক ধরনের অদম্য দৃঢ়তা। নদীর প্রতিটি ঢেউ যেন তাকে থামাতে চায়, কিন্তু তিনি থামেন না। কারণ এই নদীই তার জীবিকা। আর অনাগত সন্তানের বাঁচার আশার সঙ্গেই জড়িয়ে আছে তার এই লড়াই।
সুন্দরবন সংলগ্ন উপকূলীয় অঞ্চল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রাম। তিনদিক নদী বেষ্টিত গ্রামটির মাঝখানে কাদামাটি আর প্রতিনিয়ত টিকে থাকার সংগ্রাম। এখানে জীবন মানেই প্রতিদিনের লড়াই। গ্রামটির অধিকাংশ নারীই দীপালীর মতো মাছ ধরা পেশার সঙ্গে জড়িত। বিশেষ করে নদীতে মাছ পোনা ধরে জীবিকা নির্বাহ করেন তারা। এই গ্রামের মুন্ডা পাড়ায় দীপালী ও তার স্বামী অরুণ মুন্ডার বসবাস। তাদের রয়েছে চার সন্তান। সন্তানদের মুখে খাবার তুলে দেওয়া আর তাদের ভবিষ্যৎ গড়ার দায়ই যেন প্রতিদিন নতুন করে লড়াইয়ে নামায় এই দম্পতিকে। তাদের জীবন যেন উপকূলের হাজারো নিম্নআয়ের পরিবারের প্রতিচ্ছবি। অভাব, অনিশ্চয়তার পাশাপাশি সংগ্রামের মাধ্যমে টিকে থাকার এক কঠিন বাস্তবতা তাদের নিত্যসঙ্গী।
দীপালী এখন আবারও সন্তানসম্ভবা। আর দেড় মাস পরই তার কোলজুড়ে আসবে নতুন প্রাণ। কিন্তু এই আনন্দের মাঝেই বড় হয়ে উঠেছে দুশ্চিন্তা। তার শরীরে তীব্র রক্তস্বল্পতা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার প্রয়োজন তিন ব্যাগ রক্ত। ইতিমধ্যে এক ব্যাগ জোগাড় হলেও বাকি দুই ব্যাগের খরচ এখনও অনিশ্চিত। প্রতিটি দিন যেন তার জন্য সময়ের সঙ্গে এক নিঃশব্দ যুদ্ধ।
তবুও থেমে নেই দীপালী মুন্ডার জীবন। গর্ভের সন্তানকে নিয়েই প্রতিদিন নদীতে নেমে বাগদা চিংড়ির পোনা ধরেন। কাদামাটি, লবণাক্ত পানি আর অনিশ্চিত পরিবেশ- সবকিছুকে উপেক্ষা করে কাজ করে যান তিনি। প্রতিটি পোনা যেন তার কাছে শুধু আয়ের উৎস নয়, বরং সন্তানের ভবিষ্যতের জন্য একেকটি ছোট সঞ্চয়।
দীপালীর স্বামী অরুণ পেশায় একজন জেলে। ভোর হওয়ার আগেই নদীতে পাড়ি জমান তিনি। দিনভর কঠোর পরিশ্রমের পর যে সামান্য আয় হয়, তা দিয়ে কোনোভাবে টিকে থাকে সংসার। সন্তানদের পড়াশোনা, খাবার, আর দীপালী চিকিৎসা সব মিলিয়ে প্রতিদিনই তাদের সামনে দাঁড়িয়ে থাকে নতুন চ্যালেঞ্জ। তবুও অরুণের কণ্ঠে হতাশা নেই; বরং আছে লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়।
বনজীবী নারী উন্নয়ন সংগঠনের পরিচালক ও স্থানীয় নারী সংগঠক শেফালী বিবি জানান, উপকূলের নারীরা এখন পরিবার চালানোর বড় দায়িত্ব কাঁধে নিয়েছেন। কিন্তু তাদের কাজের পরিবেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। লবণাক্ত পানিতে ঘণ্টার পর ঘণ্টা থাকার কারণে তারা নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। তবুও বিকল্প আয়ের সুযোগ না থাকায় তারা এই কাজ ছাড়তে পারছেন না। তবে পরিবার পরিকল্পনা না মেনে অধিক সন্তান জন্ম দিতে যেয়ে অনেকেই দীপালীর মত সংসার চালাতে হিমশিম খাচ্ছেন।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে লবণাক্ততা বেড়ে যাওয়ায় উপকূলীয় এই অঞ্চলে প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে কৃষিকাজ। ফলে নারীরা বাধ্য হচ্ছেন ঝুঁকিপূর্ণ পেশায় যুক্ত হতে। নদীতে চিংড়ির পোনা সংগ্রহ করতে দীর্ঘসময় লবণাক্ত পানিতে থাকার কারণে তাদের ত্বক ও প্রজনন স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়ে।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান বলেন, গর্ভবতী নারীদের জন্য এ ধরনের শারীরিক পরিশ্রম ও লবণাক্ত পানিতে দীর্ঘসময় থাকা খুবই ঝুঁকিপূর্ণ। এতে রক্তস্বল্পতা বাড়ে, সংক্রমণের ঝুঁকি থাকে এবং মা ও গর্ভের শিশুর জন্য তৈরি হতে পারে জটিলতা। দীপালীর মতো রোগীদের নিয়মিত বিশ্রাম ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা জরুরি।
এদিকে উপকূলীয় এই অঞ্চলে এই কঠিন বাস্তবতার সঙ্গে যুক্ত হয়েছে স্বাস্থ্যসেবার অপ্রতুলতা। উপজেলার দুর্গম ইউনিয়ন বা প্রত্যন্ত অঞ্চলে হাসপাতাল বা দক্ষ চিকিৎসকের অভাব থাকায় জরুরি চিকিৎসাও অনেক সময় নাগালের বাইরে থেকে যায়। অর্থের অভাবে সময়মতো চিকিৎসা না পাওয়ায় দীপালীর মতো অনেক নারীর জীবনই ঝুঁকির মধ্যে পড়ে।
দীপালী জানান, “পেটের সন্তানের কথা ভাবি, ভয়ও লাগে। কিন্তু কাজ না করলে তো খাওয়ার ব্যবস্থা নেই। তাই বাধ্য হয়ে নামতে হয় পানিতে।” তার কণ্ঠে ক্লান্তি থাকলেও দৃঢ়তা স্পষ্ট—পরিবারকে বাঁচিয়ে রাখার দায়ই যেন তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার বিশ্বাস সন্তানরা এবং অনাগত নতুন প্রাণ একদিন এই দারিদ্র্য ও কষ্টের চক্র ভেঙে নতুন জীবন গড়বে।
অরুণও স্বপ্ন দেখেন, তার সন্তানরা শিক্ষিত হয়ে এমন এক ভবিষ্যৎ গড়বে যেখানে নদীর ঢেউয়ের সঙ্গে প্রতিদিন জীবন বাজি রাখতে হবে না।# সাতক্ষীরা প্রতিনিধি। তাং-০১.০৫.২৬
(আরকে/এএস/মে ০১, ২০২৬)
পাঠকের মতামত:
- জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান
- একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী
- পঞ্চগড় শিশু কিশোর টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী গলেহা ফুটবল একাডেমি
- মুক্তিবাহিনী পাকবাহিনীর চম্পকনগর বিওপি আক্রমণ করে
- গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু
- পাংশায় একরাতের আগুনে নিঃস্ব ৩ পরিবার, পুড়ল ৬ বসতঘর
- শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব গ্রেফতার
- বাসের শ্রমিক সেজে ইয়াবা পাচার, অবশেষে আটক
- কলি হত্যা ঘিরে উত্তাল পাবনা, দ্বিতীয় দিনেও আসামির বাড়িতে হামলা-ভাঙচুর
- বাগেরহাটে জিপিএফের প্রায় ১০ কোটি টাকা জালিয়াতি, ৪ হিসাবরক্ষণ কর্মকর্তাসহ সাময়িক বরখাস্ত ৬
- রাইখালীর ডলুইছড়িতে ইউপি সদস্য পদে বিএনপি নেতা শের খানকে চায় স্থানীয় জনসাধারণ
- ‘দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য দেশী-বিদেশী চক্রান্ত ছিল’
- বড়াইগ্রামে মাধ্যমিক স্তরে শিক্ষার মানোন্নয়নে সহস্রাধিক শিক্ষকের মত বিনিময়
- ফরিদপুরে পুলিশের জব্দকৃত বাসে আগুন
- ফসলের সাথে এ কেমন শত্রুতা!
- ‘প্রয়োজনে এক দফা ঘোষণা করার প্রয়োজন হতে পারে’
- প্রাইম ব্যাংক ও বেসিক বিল্ডার্স লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর
- বাংলাদেশে ইনসুলিন উৎপাদন বাড়াতে এসকেএফ ফার্মাসিউটিক্যালসকে অর্থায়ন সুবিধা দিলো ব্র্যাক ব্যাংক
- উপজেলা প্রশাসনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
- মাদারীপুরে টিউমার অপারেশন করতে গিয়ে রোগীর পায়ের রগ কেটে ফেলার অভিযোগ
- মাওয়া পুরাতন ঘাটে গ্যারেজ থেকে ১০০ ব্যাটারি ডাকাতি, পুলিশ বলছে চুরি
- ভালো ফসলের আশায় কারাম গাছের বন্দনায় ওরাঁওরা
- বাংলাদেশের দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল
- সুইসাইড নোট লিখে মেধাবী কলেজ ছাত্রী আত্মহত্যা
- বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন, সম্পাদক সুজন
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- কয়লা সংকটে উৎপাদন বন্ধ ৩০০ কোটি টাকার বিদ্যুৎকেন্দ্রে
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- সরকার খালেদা জিয়াকে ‘স্লো পয়জনিং’ করেছে : রিপন
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার, আটক ২
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- জামালপুরে মধ্যরাতে যুবলীগের বিক্ষোভ মিছিল
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ফাল্গুন
-1.gif)








